এই শ্রীলঙ্কার বিপক্ষেই আগের ম্যাচে মাত্র ১১০ রানে অলআউট হয়েছিল তারা। ৩২৬ রান তাড়া করে জয়ে ভারতের রেকর্ডে ভাগ বসিয়েছে পাকিস্তান।
২০০২ সালের পর ত্রিদেশীয় সিরিজের ফাইনালে এত বড় লক্ষ্য তাড়া করে জয়ের নজির এটিই। দুই দলের রান মিলিয়ে ৬৫৬, ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ।
পাকিস্তানের জয়ে বড় অবদান ফখর জামানের। সেঞ্চুরি করে গড়েছেন একাধিক রেকর্ড। ৩০০-এর বেশি রান তাড়ায় পাকিস্তানের হয়ে সর্বোচ্চ চারটি সেঞ্চুরি এখন তার।
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর প্রথমবার কোনো বহুজাতিক ওয়ানডে টুর্নামেন্টের শিরোপা জিতল পাকিস্তান।





