নরসিংদীতে এসআরবি’র অভিযান; অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার

নরসিংদীতে এসআরবি’র অভিযান; অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার

নরসিংদীতে একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে অস্ত্র, বিভিন্ন ধরনের অস্ত্রের গুলি, মাদক ও মাদক বিক্রির টাকা উদ্ধার করেছে এসআরবি-১১। আজ (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর) ভোর রাত থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত শহরতলীর ঘোড়াদিয়া গ্রামের একটি বাড়ির পরিত্যক্ত ঘরে এই অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছেন এসআরবি-১১ এর নরসিংদী ক্যাম্প ইনচার্জ (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার আল মাসুদ খান।

চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি

চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি

চুক্তিভিত্তিক নিয়োজিত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণের নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার (Government contractual employees salary guidelines Bangladesh)। নবম পে স্কেলের আলোকে চুক্তিভিত্তিক চাকরিজীবীদের বেতন কাঠামো কীভাবে পরিচালিত হবে, তা স্পষ্ট করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে একটি নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে(Contractual government employees salary fixation new pay scale circular Bangladesh)।

ঘরের মাঠে ড্র ইন্টার মায়ামির

ঘরের মাঠে ড্র ইন্টার মায়ামির

ঘরের মাঠে এফসি সিনসিনাটির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে মেসির ইন্টার মায়ামি। মেসির নিষ্প্রভ রাত, তবু শেষ মুহূর্তে হার এড়ালো ইন্টার মায়ামি। দল। পুরো ম্যাচে গোল কিংবা অ্যাসিস্টের দেখা পাননি আর্জেন্টাইন মহাতারকা।

পেনাল্টি নাটক পেরিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে সিটি-লিভারপুল

পেনাল্টি নাটক পেরিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে সিটি-লিভারপুল

পেনাল্টি শুটআউটে স্নায়ুর লড়াই, আর গোলরক্ষকদের বীরত্বে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। অন্যদিকে চেলসিকে ৬-৫ ব্যবধানে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে অলরেডরা।

পাবনা মানসিক হাসপাতালকে ‘বিনোদন কেন্দ্রের’ অপবাদমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

পাবনা মানসিক হাসপাতালকে ‘বিনোদন কেন্দ্রের’ অপবাদমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

২৪ ঘণ্টার মধ্যে পাবনা মানসিক স্বাস্থ্য হাসপাতালকে সব ধরনের ‘বিনোদন কেন্দ্রের’ অপবাদ থেকে মুক্ত করা হবে এবং চিকিৎসায় বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি উপজেলা হাসপাতালগুলোকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

গুজব-অপতথ্য ঠেকাতে ‘ঐক্যবদ্ধ’ সচেতনতার আহ্বান তথ্য উপদেষ্টার

গুজব-অপতথ্য ঠেকাতে ‘ঐক্যবদ্ধ’ সচেতনতার আহ্বান তথ্য উপদেষ্টার

গুজব ও অপতথ্যের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য ছড়াতে একটি গোষ্ঠী সক্রিয় রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় তথ্য যাচাই করে শেয়ার করার ওপর গুরুত্ব দিতে হবে।

হানিফসহ আ.লীগের চার নেতার রায় সময়োপযোগী: চিফ প্রসিকিউটর

হানিফসহ আ.লীগের চার নেতার রায় সময়োপযোগী: চিফ প্রসিকিউটর

জুলাই গণআন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতার রায়কে সময়োপযোগী বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: তদন্তের আগে ‘মন্তব্য নয়’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: তদন্তের আগে ‘মন্তব্য নয়’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় ময়নাতদন্ত ও প্রাথমিক তদন্ত শেষ হওয়ার আগে কোনো মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, তদন্তের মাধ্যমে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানার পর এ বিষয়ে কথা বলবেন।

টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, উদ্ধার কার্যক্রম শুরু; ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, উদ্ধার কার্যক্রম শুরু; ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়ায় লাইনচ্যুত হওয়া নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। তবে উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সারা দেশের ওয়াসার বোর্ড ভেঙে দেয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সারা দেশের ওয়াসার বোর্ড ভেঙে দেয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আইন সংশোধন করে সারা দেশের ওয়াসার বোর্ড ভেঙে দেয়া হবে এবং নতুন বোর্ড গঠন করা হবে বল জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।