
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার, ২৯ অক্টোবর ২০২৬
আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে বৈদেশিক মুদ্রার লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ আন্তর্জাতিক বাজারের নানাবিধ অস্থিরতার কারণে বেশ কিছুদিন ধরেই বাংলাদেশি টাকার বিপরীতে প্রধান প্রধান বৈদেশিক মুদ্রার দামে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে (Foreign currency exchange rate update Bangladesh)।

এলপিজির দাম ১৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ১৯৭৬ করার সুপারিশ, কার্যকর কবে থেকে?
গ্রাহক পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৭৬ টাকা করার সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (BERC) কারিগরি কমিটি। বর্তমানে এর নির্ধারিত দাম রয়েছে ১ হাজার ৮৩৭ টাকা (BERC official 12kg LPG price update)। আন্তর্জাতিক বাজারে পরিচালন ব্যয়, অর্থায়ন ব্যয় ও আমদানি খরচ বহুগুণ বৃদ্ধি পাওয়ার অজুহাতে এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয়ের এই বড় প্রস্তাব দেওয়া হয়েছে।

পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের
জাতীয় বেতন স্কেল ২০২৬ কার্যকরের পর প্রজাতন্ত্রের অসামরিক পদে চুক্তিভিত্তিক নিয়োজিত সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা নির্ধারণে আটটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিয়েছে সরকার (Government contractual employees salary scale update Bangladesh)। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা এক জরুরি প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে নতুন এই ৮টি সিদ্ধান্ত কার্যকরের কথা জানানো হয়েছে।

এলপিজির গণশুনানি আজ, আরও বাড়তে পারে দাম
রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়ার নতুন উদ্বেগ তৈরি হয়েছে (LPG cylinder price update in Bangladesh)। পরিবেশক ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ানোর প্রস্তাব নিয়ে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গণশুনানি করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি (BERC public hearing on LPG commission rate)। শুনানি শেষে কমিশন বাড়ানোর সিদ্ধান্ত হলে গ্রাহক পর্যায়ে এলপিজি সিলিন্ডারের দাম আরও এক দফা বৃদ্ধি পেতে পারে(LPG gas price hike news Bangladesh)।

চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি
চুক্তিভিত্তিক নিয়োজিত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণের নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার (Government contractual employees salary guidelines Bangladesh)। নবম পে স্কেলের আলোকে চুক্তিভিত্তিক চাকরিজীবীদের বেতন কাঠামো কীভাবে পরিচালিত হবে, তা স্পষ্ট করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে একটি নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে(Contractual government employees salary fixation new pay scale circular Bangladesh)।

প্রাইজবন্ডের ১২৫তম ড্র ১ নভেম্বর, ফল জানুন ঘরে বসেই
বাংলাদেশের মধ্যবিত্ত ও সাধারণ বিনিয়োগকারীদের জন্য সঞ্চয় ও ভাগ্য পরীক্ষার অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ড (Bangladesh 100 Taka Prize Bond draw news)। আগামী (রোববার, ১ নভেম্বর ) ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৫তম ড্র (125th Prize Bond draw) অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের পরিচালনা ও তদারকিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ড্র-তে ভাগ্যবান বিজয়ীরা পাবেন আকর্ষণীয় নগদ পুরস্কার (125th Prize Bond Draw 2026 result date and prize money)।

বিশ্বে আস্থা, দেশে স্থবিরতা—কেন এগোচ্ছে না বাংলাদেশের বন্ড মার্কেট?
যেকোনো আধুনিক অর্থনীতির দীর্ঘমেয়াদি মূলধন জোগান ও স্থিতিশীলতার মূল ভিত্তি হলো একটি কার্যকর বন্ড মার্কেট। অথচ বিশ্বে আস্থা অর্জন করলেও দেশে যেন এগোচ্ছে না বন্ডের বাজার। অতিরিক্ত ব্যাংক-নির্ভরতা আর কাঠামোগত সংকটে দেশের আর্থিক খাত কি তবে একমুখী বৃত্তে বন্দি? কেনই বা কাঙ্ক্ষিত সফলতা পাচ্ছে না বন্ড মার্কেট?

আধুনিক হচ্ছে আখাউড়া স্থলবন্দর; এক ছাদের নিচে মিলবে সব সেবা
আধুনিক হচ্ছে দেশের অন্যতম বৃহৎ ও রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। ইমিগ্রেশন, শুল্ক ও বন্দর কর্তৃপক্ষের সেবা মিলবে এক ছাদের নিচে। এজন্য চলছে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ কাজ। এতে আমদানি-রপ্তানি বাণিজ্যে যেমন গতি আসবে, তেমনি যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসন হবে। তবে অবকাঠামোর পূর্ণ ব্যবহারের মাধ্যমে বাণিজ্যে গতি ফেরাতে বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানির অনুমতির দাবি ব্যবসায়ীদের।

চট্টগ্রামে বন্ধের শঙ্কায় শতাধিক পোশাক কারখানা, ঝুঁকিতে ৫০ হাজার কর্মসংস্থান
কমপ্লায়েন্সের শর্তের বেড়াজালে চট্টগ্রামে অস্তিত্ব সংকটে শতাধিক পোশাক কারখানা। এতে পোশাক রপ্তানিতে বিরূপ প্রভাব পড়ার পাশাপাশি প্রায় ৫০ হাজার শ্রমিক -কর্মচারী বেকার হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। অথচ সরকারের সহায়তা পেলে এসব কারখানা সহজেই ঘুরে দাঁড়াতে পারে বলে মনে করছেন পোশাক শিল্প মালিকদের সংগঠন- বিজিএমইএ।

পে-স্কেল; বাড়তি বেতন পাচ্ছেন না দুই লাখের বেশি চাকরিজীবী, বকেয়া নিয়ে যা জানালো অর্থ মন্ত্রণালয়
আসন্ন আগামী (রবিবার, ১ নভেম্বর) থেকে নবম জাতীয় বেতন কাঠামোর আলোকে চার মাসের বকেয়াসহ বর্ধিত বেতন পাওয়ার কথা ছিল সরকারি চাকরিজীবীদের (Government employees pay scale arrear November 1)। তবে বেতন নির্ধারণ প্রক্রিয়ার বিভিন্ন জটিলতা এবং সফটওয়্যারগত মারপ্যাঁচের কারণে দুই লাখেরও বেশি সরকারি চাকরিজীবী এই দফায় বাড়তি বেতন পাচ্ছেন না বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে (Two lakh government employees will not get increased salary-New pay scale Bangladesh November 1 arrears update)।

যে কারণে ৭ নভেম্বর বন্ধ থাকবে দেশের সব ব্যাংক
আসন্ন ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আগামী (শনিবার, ৭ নভেম্বর) দেশের সকল তফসিলি ব্যাংক বন্ধ থাকার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে (Banks closed on November 7 Bangladesh)। এদিন সরকারি সাধারণ ছুটি থাকায় ব্যাংকিং খাতের সকল শাখায় নিয়মিত লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে (Govt holiday bank schedule Bangladesh-Bangladesh bank holiday November 7 National Revolution and Solidarity Day)।

পে স্কেল; পদোন্নতির পরও কমতে পারে আয়, বেতন নির্ধারণে উল্টে যাচ্ছে গ্রেড
নতুন জাতীয় বেতন কাঠামো অনুযায়ী আগামী (রোববার, ১ নভেম্বর) থেকে চার মাসের বকেয়াসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধের বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে সরকার (Government employees arrear salary November 1)। তবে বেতন নির্ধারণ প্রক্রিয়ার বিভিন্ন কারিগরি ত্রুটি ও আইনি জটিলতার কারণে বহু কর্মকর্তা-কর্মচারী এই দফায় নতুন স্কেলের বাড়তি বেতন ও বকেয়া থেকে বঞ্চিত হতে যাচ্ছেন (Pay fixation complications government employees)।