
অপেক্ষার অবসান অবশেষে চালু
দীর্ঘ আট দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হলো সিডনির দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক এই বিমানবন্দর চালু থাকবে ২৪ ঘণ্টা। নতুন এই বিমানবন্দর চালু হওয়ায় পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম সিডনিতে সুবিধা পাবেন প্রবাসী বাংলাদেশিরাও।

স্পেনে ট্রেন দুর্ঘটনা: তিন দিনের রাষ্ট্রীয় শোক, তদন্ত প্রতিবেদন প্রকাশ
ইউরোপের ইতিহাসে অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনায় ৬৮ জন নিহতের পর তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে স্পেন। এর মধ্যেই ধর্মঘটের ডাক দিয়েছে স্প্যানিশ রেল চালক ইউনিয়ন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরপরই রাজধানী মাদ্রিদে পরিবহন মন্ত্রণালয় ঘেরাও করে বিক্ষোভ করেন কয়েক হাজার মানুষ। যদিও পুলিশের মারমুখী অবস্থানের কারণে বড় ধরনের কোনো সহিংসতা হয়নি। সিগন্যালিং সিস্টেমের ত্রুটি আর ট্রেন কন্ট্রোলারের ভুল সিদ্ধান্তেই এমন দুর্ঘটনা বলে জানা গেছে। দুর্ঘটনার ২৪ ঘণ্টার পার হওয়ার আগেই তদন্ত প্রতিবেদন হাতে পেয়ে এসব জানিয়েছেন স্পেনের পরিবহনমন্ত্রী।

রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন
বেসামরিক চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশসহ ২৯টি দেশের নাগরিকদের রাশিয়ার সশস্ত্র বাহিনীতে নিয়োগের জন্য পাচার করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনবিষয়ক জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন। বিভিন্ন দেশে সক্রিয় নিয়োগকারী চক্রের সঙ্গে সমন্বয় করে প্রতারণা ও জবরদস্তির মাধ্যমে বিদেশি নাগরিকদের রুশ বাহিনীতে নিয়োগের প্রমাণ পাওয়া গেছে।

ফ্রান্সে অব্যাহত বিক্ষোভ, নতুন ধর্মঘটের ডাক শ্রমিক নেতাদের
ফ্রান্সে থামছেই না সরকারবিরোধী বিক্ষোভ। আগামী শনিবার (৩১ অক্টোবর) আবারও বিক্ষোভ এবং ৫ নভেম্বর দেশব্যাপী শিক্ষার্থীদের পাশাপাশি ধর্মঘটের ডাক দিয়েছেন শ্রমিক নেতারা। রাজধানী প্যারিসজুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি—এখনও চলছে ধরপাকড়। এমন পরিস্থিতিতে পার্লাামেন্টে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় আন্দোলন নিয়ে সিদ্ধান্ত গ্রহণে বিপাকে পড়তে যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

নতুন বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন
গত সপ্তাহে বিক্ষোভের আড়ালে কয়েক বছরের মধ্যে ভয়াবহতম নগর সহিংসতার ঘটনার পর চলতি সপ্তাহান্তে নতুন করে বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ মোতায়েন করবে সরকার। গতকাল (শুক্রবার, ২৩ অক্টোবর) সরকার এ তথ্য জানিয়েছে।

সহিংসতার জেরে প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে কারফিউ
নজিরবিহীন সহিংসতার পর ফ্রান্স রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে জারি করা হয়েছে কারফিউ। নিষেধাজ্ঞা দেয়া হয়েছে অননুমোদিত জনসমাগমেও।

বোমা হামলার হুমকি: ইসরাইল-অস্ট্রিয়া ফ্লাইটের বুলগেরিয়ায় জরুরি অবতরণ
ইসরাইল থেকে অস্ট্রিয়াগামী একটি ফ্লাইটে বোমা হামলা হুমকির পর গতিপথ পরিবর্তন করে বুলগেরিয়ায় জরুরি অবতরণ করা হয়। বিমানটিতে ছয় ক্রুসহ ৫১ জন যাত্রী ছিলেন।

আবাসন সংকট ও ব্যয়বহুল জীবনযাত্রায় উত্তাল ইউরোপ, গ্রেপ্তার ছাড়ালো ২ হাজার
আবাসন সংকট আর ব্যয়বহুল জীবনযাত্রার বিরুদ্ধে ক্ষোভে পুড়ছে ইউরোপ। টানা ষষ্ঠ দিনের মতো উত্তাল আলবেনিয়া। প্রধানমন্ত্রীর পদত্যাগ একমাত্র দাবি বিক্ষোভকারীদের। নাশকতার অভিযোগে এ পর্যন্ত গ্রেপ্তার ৪০০। নজিরবিহীন সহিংসতা, অগ্নিসংযোগ আর লুটপাটের ঘটনায় হতবাক ফ্রান্স। সংঘাতে নিহত কমপক্ষে একজন, আহত ৬০০। একদিন পেরিয়ে দুই হাজার ৪০০ ছাড়িয়েছে গ্রেপ্তারের সংখ্যা। নৈরাজ্য সৃষ্টিকারীদের বিচারের আওতায় আনার হুঁশিয়ারি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর। ইতালি-পর্তুগালে রাজপথে বিক্ষুব্ধদের অবস্থান অব্যাহত।

ফ্রান্সে বিক্ষোভে বিপাকে পর্যটকরা, বন্ধ দর্শনীয় স্থান ও পরিবহন
চলমান বিক্ষোভে ফ্রান্সে ঘুরতে এসে বিপাকে পড়েছেন পর্যটকরা। উদ্বেগের মধ্যে দিন কাটছে অনেকের। বিক্ষোভের মুখে দর্শনীয় ও ঐতিহাসিক পর্যটন স্পটগুলো বন্ধ হয়ে যাওয়ায় হতাশ তারা। এছাড়া রাজধানী প্যারিসে পাতালরেলসহ বন্ধ রয়েছে বিভিন্ন পরিবহন সেবা। এতে ভোগান্তিতে পড়েছেন পর্যটকসহ বাসিন্দারা। বিক্ষুব্ধ জনতার সহিংসতায় ধ্বংস হয়ে গেছে দেশটির প্রাচীন অনেক স্থাপনা।

ইউরোপের রাজপথে বিক্ষোভ; সংঘাত-উত্তেজনা বাড়ছে
ইউরোপের বিভিন্ন প্রান্তে শুরু হওয়া সরকারবিরোধী ছাত্র আন্দোলনের ঢেউ এবার আছড়ে পড়লো ইতালিতে। দুর্বল শিক্ষানীতি আর বিনিয়োগ ঘাটতির জেরে গতকাল (শুক্রবার, ১৬ অক্টোবর) রোমসহ গুরুত্বপূর্ণ শহরগুলো ব্যাপক বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও দফায় দফায় সংঘর্ষ বাঁধে পুলিশের সঙ্গে। এদিকে ফ্রান্সে হাইস্কুল পড়ুয়াদের বিক্ষোভে সামিল শ্রমিক সংগঠনগুলো। শনিবার দেশজুড়ে শতাধিক বিক্ষোভ কর্মসূচি ঘোষণার পর সর্বোচ্চ সতর্ক অবস্থানে ফরাসি পুলিশ। প্রেসিডেন্ট ম্যাক্রোঁ’র অভিযোগ, নির্বাচনে ফায়দা নিতে শিক্ষার্থীদের ব্যবহার করছে কট্টর বামপন্থীরা। আর, আলবেনিয়ার সরকারবিরোধী আন্দোলনের পেছেন বিদেশি ষড়যন্ত্রকে দায়ী করছেন প্রধানমন্ত্রী এডি রামা।

শিক্ষার ব্যয় ও দুর্নীতির প্রতিবাদে উত্তাল আলবেনিয়া, সরকারি ভবনে আগুন
শিক্ষার ব্যয় ও দুর্নীতির প্রতিবাদে ফুঁসে উঠেছে আলবেনিয়ার শিক্ষার্থীরা। দেশটির শিক্ষা, আইন ও অর্থ মন্ত্রণালয়ে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। এছাড়া জ্বালিয়ে দেয়া হয়েছে বিভিন্ন সরকারি স্থাপনাসহ বহু যানবাহন। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী তিরানাসহ আলবেনিয়ার বিভিন্ন শহর। শিক্ষা ও জীবনযাত্রার মান নিয়ে ইউরোপজুড়ে ছড়িয়ে পড়েছে ছাত্র আন্দোলন। ফ্রান্সসহ বেলজিয়াম, স্পেন ও গ্রিসে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।

উচ্চশিক্ষা ও জীবনযাত্রার ব্যয় নিয়ে উত্তাল ইউরোপ
উচ্চশিক্ষা ব্যয়বহুল করে তোলার প্রতিবাদে আবারও ছাত্র আন্দোলনে উত্তাল ইউরোপের বিভিন্ন দেশ। গতকাল (মঙ্গলবার, ১৩ অক্টোবর) ফের ফুঁসে ওঠে ফ্রান্স। রাজপথে নামে পাঁচ লাখ বিক্ষোভকারী। জলকামান, কাঁদানে গ্যাস ছুঁড়েও বিক্ষুব্ধদের দমনে হিমশিম খায় পুলিশ। আন্দোলন সহিংসতায় গড়ায় আলবেনিয়াতেও। জীবনযাত্রার উচ্চ ব্যয় নিয়ে স্পেনের পর ক্ষোভ দানা বাঁধছে গ্রিসে। সাম্প্রতিক সহিংসতার পর বেলজিয়ামের একটি শহরে সমাগম নিষিদ্ধ করাকে ‘স্বৈরাচারী পদক্ষেপ’ বলছে শিক্ষার্থীরা।