ক্যাম্পাস
কাল মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয় দিবস

কাল মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয় দিবস

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের নতুন অঙ্গীকার নিয়ে আগামীকাল (মঙ্গলবার, ২৭ অক্টোবর) উদযাপিত হতে যাচ্ছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস।

ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ

ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ

ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। শ্রেণিকক্ষ, অফিসকক্ষ, বারান্দা, ছাদ, শৌচাগার ও প্রতিষ্ঠানের আশপাশ নিয়মিত পরিষ্কার রাখাসহ কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে বলা হয়েছে।

শিক্ষার্থীদের বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্রেইন সিস্টেম

শিক্ষার্থীদের বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্রেইন সিস্টেম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পেশাগত ও কারিগরি দক্ষতা বাড়ানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে প্রশিক্ষণের সুযোগ তৈরি করতে ব্রেইন সিস্টেম লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

যবিপ্রবিতে সোলার প্যানেলে বিদ্যুৎ সাশ্রয়, ছাদ ভাড়া দিয়ে বাড়তি আয়

যবিপ্রবিতে সোলার প্যানেলে বিদ্যুৎ সাশ্রয়, ছাদ ভাড়া দিয়ে বাড়তি আয়

সৌরশক্তি কাজে লাগিয়ে বিদ্যুতের চাহিদার এক-তৃতীয়াংশ পূরণ হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি)। শুধু তাই নয়, ছাদ ভাড়া দিয়ে হচ্ছে বাড়তি আয়। এছাড়া ছুটির দিনের উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ হচ্ছে জাতীয় গ্রিডে। শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার কেন্দ্রস্থলও হয়ে উঠেছে এই সোলার প্যানেল।

২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্য, দাবিতে অনড় শিক্ষার্থীরা

২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্য, দাবিতে অনড় শিক্ষার্থীরা

প্রায় ২৪ ঘণ্টা যাবত কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ শরিফুল আলম। এরইমধ্যে কার্যালয়ের ভেতরে আটকে থাকা বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন ভিসি। সংকট নিরসনে সরকারের ওপর ভরসা রাখার কথা জানান তিনি। অন্যদিকে শিক্ষার্থীরাও নিজেদের দাবিতে অটল।

চুয়েটের প্রশাসনিক ভবনের তালা ভেঙে কার্যালয়ে শরীফুল আলম

চুয়েটের প্রশাসনিক ভবনের তালা ভেঙে কার্যালয়ে শরীফুল আলম

নিয়োগ পাওয়ার ২১ দিন পর ক্যাম্পাসে প্রবেশ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবনের তালা ভেঙে নিজ কার্যালয়ে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।

বৃন্দাবন কলেজে আদায় হচ্ছে অর্থ; মিলছে না প্রয়োজনীয় সুযোগ-সুবিধা

বৃন্দাবন কলেজে আদায় হচ্ছে অর্থ; মিলছে না প্রয়োজনীয় সুযোগ-সুবিধা

হবিগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠ বৃন্দাবন সরকারি কলেজ। একাদশ থেকে মাস্টার্স পর্যন্ত এই কলেজে পড়াশোনা করছেন ১৪ হাজারের বেশি শিক্ষার্থী। শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিবছর ভর্তি ও বিভিন্ন খাতে বিপুল অর্থ আদায় হলেও পড়াশোনার অনুকূল পরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা মিলছে না। এমনকি বিভিন্ন খাতে আদায় ও ব্যয়ের হিসাব নিয়েও উঠেছে প্রশ্ন। অনুসন্ধানে বেশ কয়েকটি খাতে অর্থ আদায় ও ব্যয়ের মধ্যে অসামঞ্জস্যের তথ্য পেয়েছে এখন টেলিভিশন।

রাবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বহিষ্কারের সুপারিশ

রাবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বহিষ্কারের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের মারধরের ঘটনায় ৭২ ঘণ্টা পর তদন্ত কমিটির প্রতিবেদন জমা। সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলায় চারজনের ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

আলী রিয়াজ গবেষণা পুরস্কার-বৃত্তি পেলেন ঢাবির ৭ শিক্ষার্থী

আলী রিয়াজ গবেষণা পুরস্কার-বৃত্তি পেলেন ঢাবির ৭ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৭ শিক্ষার্থী ‘আলী রিয়াজ গবেষণা পুরষ্কার’ ও ‘আলী রিয়াজ গবেষণা বৃত্তি’ প্রদান করা হয়েছে।

সাংবাদিককে মারধর: রাবির হল প্রাধ্যক্ষ প্রত্যাহার, ৭২ ঘণ্টায় তদন্ত প্রতিবেদন

সাংবাদিককে মারধর: রাবির হল প্রাধ্যক্ষ প্রত্যাহার, ৭২ ঘণ্টায় তদন্ত প্রতিবেদন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিককে মারধরের ঘটনায় শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষকে প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ঘটনা তদন্তে গঠিত পাঁচ সদস্যের কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে।