
বিশ্বে আস্থা, দেশে স্থবিরতা—কেন এগোচ্ছে না বাংলাদেশের বন্ড মার্কেট?
যেকোনো আধুনিক অর্থনীতির দীর্ঘমেয়াদি মূলধন জোগান ও স্থিতিশীলতার মূল ভিত্তি হলো একটি কার্যকর বন্ড মার্কেট। অথচ বিশ্বে আস্থা অর্জন করলেও দেশে যেন এগোচ্ছে না বন্ডের বাজার। অতিরিক্ত ব্যাংক-নির্ভরতা আর কাঠামোগত সংকটে দেশের আর্থিক খাত কি তবে একমুখী বৃত্তে বন্দি? কেনই বা কাঙ্ক্ষিত সফলতা পাচ্ছে না বন্ড মার্কেট?

তিন দশকে ভয়ংকর এডিস; ডেঙ্গু এখন আঞ্চলিক মহামারি
দেশে ডেঙ্গুর আবির্ভাবের সঠিক তথ্য না থাকলেও ১৯৯৭ সালে চট্টগ্রামে শনাক্ত হয় এডিস। সেই হিসেবে প্রায় ৩০ বছরে আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে মশাটি। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, দেড় দশকে মৃত্যু হয়েছে ৩ হাজার ৮১০ জনের। যার মধ্যে ৩ হাজার ২২৩ জনই গত ৫ বছরের। যদিও বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত সংখ্যা এর কয়েকগুণ বেশি। জানান, জলবায়ু পরিবর্তনে তাপমাত্রা বৃদ্ধির প্রভাবে খুব কম সময়েই বংশ বিস্তার করছে এডিস। এটিকে আঞ্চলিক মহামারি হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।

বহর সম্প্রসারণে বিপুল বিনিয়োগ—প্রবৃদ্ধির সুযোগ, নাকি ব্যয়ের নতুন চাপ?
উড়োজাহাজের বহর বাড়ানোই কি বিমানের ব্যবসায়িক সাফল্যের নিশ্চয়তা? বোয়িং ও এয়ারবাস থেকে বিপুল বিনিয়োগে উড়োজাহাজ কেনার পরও রয়েছে কিস্তি, জ্বালানি, রক্ষণাবেক্ষণ ও পরিচালন ব্যয়ের চাপ। বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, বড় অংকের এই বিনিয়োগে কি বিমানের টেকসই হবে?

দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে বিপুল অর্থায়নের চ্যালেঞ্জ
দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে প্রয়োজন বিপুল অর্থ। কেবল ব্যাংকখাতের সংকট কাটাতেই দরকার অন্তত ৪০ বিলিয়ন ডলার। নীতিনির্ধারকেরা বলছেন, বিদ্যমান এই সার্বিক অর্থনৈতিক ও ব্যাংকিং সংকট কাটিয়ে উঠতে দাতা সংস্থাগুলোর অর্থায়ন অপরিহার্য। তবে দাতাগোষ্ঠীর ঋণের পাশাপাশি অভ্যন্তরীণ কাঠামোগত সংস্কারেও জোর অর্থনীতিবিদদের।

বাংলাদেশের অর্থনীতিতে আইএমএফ-বিশ্বব্যাংকের আস্থা; মানতে হবে কঠিন শর্ত
আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে বাংলাদেশের অর্থনীতির ওপর বড় আস্থার বার্তা দিয়েছে বৈশ্বিক সংস্থাগুলো। তবে বাজেট সহায়তার আশ্বাস মিললেও, বিনিময়ে বাস্তবায়ন করতে হবে ব্যাংক খাতের সুশাসন ও কঠোর রাজস্ব সংস্কারের মতো কঠিন শর্ত। কিন্তু জিডিপি প্রবৃদ্ধি হ্রাস আর মূল্যস্ফীতি বৃদ্ধির পূর্বাভাস যখন উদ্বেগ বাড়াচ্ছেন, তখন এই আন্তর্জাতিক আশ্বাস কতটা বাস্তবে রূপ পাবে?

ছেঁড়া নোট থেকে ভাংতি সংকট—সমাধানে বাংলা কিউআর!
ছেঁড়া-ফাটা নোট, ভাংতি টাকার সংকট কিংবা মোবাইল ব্যাংকিংয়ে বাড়তি খরচের মতো ভোগান্তি কমাতেই ব্যক্তি পর্যায়ে ডিজিটাল লেনদেন চালু করছে বাংলাদেশ ব্যাংক। তবে সংশ্লিষ্টরা মনে করেন, স্মার্টফোনের সীমাবদ্ধতাসহ সাইবার নিরাপত্তার চ্যালেঞ্জ দূর করতে না পারলে ক্যাশলেস লেনদেনের এই সুবিধা মিলবে না।

ব্যক্তি পর্যায়ে বাংলা কিউআর কোডে লেনদেন চালুর উদ্যোগ, স্বচ্ছতা বাড়ার আশা
ডিজিটাল লেনদেনের ব্যবহার আরও সহজলভ্য করতে এবার ব্যক্তি পর্যায়ে বাংলা কিউআর কোডে লেনদেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি সরকারি ফি, ভ্যাট-ট্যাক্স পরিশোধেও ডিজিটাল পেমেন্টের পরিধি বাড়ানোর পরিকল্পনাও রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। সংশ্লিষ্টরা বলছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে নগদ টাকার ব্যবহার কমার পাশাপাশি স্বচ্ছতা বাড়বে।

আইসিইউ বেড পেতে দীর্ঘ অপেক্ষা; সংকটে ডেঙ্গু ও হাম আক্রান্তরা
ডেঙ্গু ও হামের ঊর্ধ্বমুখী সংক্রমণে রাজধানীতে আইসিইউ’র বেড সংকট চরম আকার ধারণ করেছে। বেড পেতে দিতে হচ্ছে দীর্ঘ সিরিয়াল। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সংকট দূর করতে কাজ করছেন তারা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আইসিইউ বাড়ানোর পাশাপাশি মৌসুমি সংক্রমণ ঠেকানো জরুরি।

ঢাকার দুই সিটিতে বিএনপির ভরসা কারা—আলোচনায় একাধিক মুখ
ঢাকার উত্তর দক্ষিণ সিটি নির্বাচনে কোন দুইজন হতে পারে বিএনপির পছন্দ? এনিয়ে দলটি আনুষ্ঠানিক কোনো বার্তা না দিলেও এরই মধ্যে আলোচনায় উঠে এসেছে বেশ কয়েকজনের নাম। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনে জয়ী হতে বিএনপি আস্থা রাখতে পারে পরিচিত ও পরীক্ষিত মুখে। আর দলীয় প্রতীক না থাকায় সংশ্লিষ্টরা মনে করছেন, এবার নির্বাচন হতে যাচ্ছে গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

এডিস নিয়ন্ত্রণে অভিযান বাসাবাড়িতে; নজরদারির বাইরে সরকারি স্থাপনা!
এডিস মশাকে গৃহস্থালি মশা হিসেবে প্রচার করে নিয়ন্ত্রণের সব কার্যক্রমই বাসাবাড়ি নির্ভর। নিয়মিত অভিযান চালিয়ে জরিমানা করা হচ্ছে বাসাবাড়ির মালিকদের। অথচ সরকারি স্থাপনা ও নির্মাধীন বিভিন্ন স্থাপনায় নীরবে হচ্ছে মশার বংশবিস্তার। তবে, প্রয়োজনে খোলা স্থানেও কার্যক্রম চালানোর তাগিদ বিশেষজ্ঞদের।

ইয়েমেন-সৌদি সংঘাতে কর্মীদের নিরাপত্তা ঝুঁকি; বাংলাদেশের শ্রমবাজার ক্ষতিগ্রস্তের শঙ্কা
তীব্র সামরিক সংঘাতে রূপ নিয়েছে ইয়েমেন ও সৌদি আরবের সম্পর্ক। ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতসহ মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারাচ্ছেন নিরীহ মানুষের। চলমান যুদ্ধে এ পর্যন্ত বিভিন্ন দেশে নিহত হয়েছেন ১৪ জন বাংলাদেশি, বাড়ছে কর্মীদের নিরাপত্তা ঝুঁকি। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ পরিস্থিতি চলমান থাকলে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের শ্রমবাজার। তৈরি হচ্ছে কাজ হারানোরও শঙ্কা। এমন বাস্তবতায় মক্কা চুক্তিকে সরল সমীকরণে না দেখার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের।

বিএনপির ‘লেন্সে’ জামায়াতের রাজনৈতিক কৌশল কেমন
সরকারের মেয়াদ সাত মাস না পেরুতেই জামায়াতে ইসলামীর লংমার্চের মতো কর্মসূচিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অংশ হিসেবে দেখছে বিএনপি। সরকারকে প্রমাণের সুযোগ না দিয়ে রাজপথ সরগরম দলটির অপরিপক্ব রাজনীতি বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে— জামায়াত নয়, বরং বিএনপির মূল চ্যালেঞ্জ দ্রব্যমূল্য, জ্বালানি ও আইনশৃঙ্খলার মতো ইস্যুগুলো।