এখন মাঠে

পাঁচ হলুদ কার্ডের পরও মাঠে নামছেন মেসি!
পাঁচটি হলুদ কার্ড দেখলে সাধারণত যেকোনো ফুটবলারই এক ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়েন-এটাই ফুটবলের লিগগুলোর চিরচেনা নিয়ম। মেজর লিগ সকারে লিওনেল মেসি চলতি মৌসুমে দেখেছেন পাঁচ হলুদ কার্ড। তবে অবাক করার বিষয় হলো, যুক্তরাষ্ট্রের এমএলএসের এক অদ্ভুত নিয়মের বদৌলতে নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে না মেসিকে! ঠিক কী সেই নিয়ম আর কীভাবে আইনি মারপ্যাচে পরবর্তী ম্যাচে মাঠে নামছেন মেসি।

টানা তৃতীয় হার এড়াতে মাঠে নামছে ফ্লিকের বার্সা
টানা দুই হারের পর জয়ের সন্ধানে রাতে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। মৌসুমের শুরুতে টানা ১১ ম্যাচ জিতলেও সবশেষ দুই ম্যাচেই হারের মুখ দেখেছে কাতালুনিয়ার দলটি। লা লিগায় আলাভেসের বিপক্ষে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা নামছে টানা তৃতীয় হার এড়াতে।

মিলান ডার্বি ও ডার ক্লাসিকারের উত্তাপ; ইউরোপজুড়ে ফুটবলের মহারণ
ইউরোপের শীর্ষ ৫ লিগে আজ রয়েছে একাধিক বিগ ম্যাচ। ইতালিতে মিলান ডার্বিতে রাতে মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট এসি মিলান এবং ইন্টার মিলান। অন্যদিকে জার্মান বুন্দেসলিগায় ডার ক্লাসিকারে মাঠে নামছে বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ড। ইপিএলে আলাদা আলাদা ম্যাচে মাঠে নামছে ম্যান সিটি এবং টটেনহ্যাম।

সাফ শিরোপা ধরে রাখার লড়াইয়ে শক্তিশালী দল পাঠাচ্ছে ভারত
সাফে অনূর্ধ্ব-২৩ এবং জাতীয় দলের রিজার্ভ তারকাদের সমন্বয়ে শক্ত এক দল পাঠাচ্ছে ভারত। দেশটির একাধিক গণমাধ্যম থেকে অন্তত সেই আভাসই মিলেছে। থাকবেন বেশ কিছু তরুণ মুখ। শিরোপা ধরে রাখার প্রশ্নে ৯ বারের চ্যাম্পিয়নরা যে খুব একটা ছাড় দিচ্ছে না, সেটাও স্পষ্ট এখন।

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ রানার্সআপ বাংলাদেশ
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল ২০২৬-এর ই-টায়ারের ফাইনালে রানার্সআপ হয়েছে বাংলাদেশ।

টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন রশিদ খান
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন আফগান লেগ স্পিনার রশিদ খান।

আনচেলত্তির ব্রাজিল দলে তারুণ্যের ছাপ, গড় বয়স ২৩.৬ বছর
জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন দুই প্রীতি ম্যাচকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন আনকোরা পাঁচ ফুটবলার। এছাড়াও দলে ফুটবলারদের গড় বয়স ২৩.৬ বছরে।

আল-খুলুদের বিপক্ষে হ্যাটট্রিকে হাজার গোলের আরও কাছে রোনালদো
সৌদি প্রো লিগে আল-খুলুদের বিপক্ষে হ্যাট্রিক করে দলকে জেতানোর পাশাপাশি নিজের গোলসংখ্যা ৯৮৫-তে নিয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিওএটি জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই মাঠে গোলের উৎসব। ১,০০০ গোলের ইতিহাস গড়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন পর্তুগিজ মহাতারকা।

সেঞ্চুরির পরও আত্মতুষ্ট নন সাদমান, লক্ষ্য আরও বড় ইনিংস
টেস্ট ক্রিকেটে ওপেনিং জুটির দীর্ঘদিনের খরা কাটিয়ে মিরপুরে সেঞ্চুরি তুলে নিয়েছেন সাদমান ইসলাম। তবে সেঞ্চুরি করার স্বস্তির পাশাপাশি দলের ব্যাটিং ব্যর্থতা ও নিজেদের ভুলগুলো অকপটেই স্বীকার করে নিয়েছেন এই ওপেনার। ভবিষ্যতে এই শতকগুলোকে আরও বড় করার প্রতিশ্রুতি সাদমানের।

ফিলিস্তিনের শিশুদের চিকিৎসায় দেড় কোটি টাকার তহবিল সংগ্রহ করলেন হামজারা
গাজার শিশুদের জন্য এক লাখ পাউন্ড তথা দেড় কোটি টাকার তহবিল সংগ্রহ করলেন হামজা চৌধুরীরা। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের অসহায় শিশুদের পাশে দাঁড়াতে এই মানবিক উদ্যোগ।

চোটের ধাক্কায় সিরিজ থেকে ছিটকে গেলেন ফার্গুসন
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে। ডান পায়ের পেশিতে চোট পেয়ে সিরিজের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন পেসার লকি ফার্গুসন। তার বদলি হিসেবে দলে যোগ দিয়েছেন ম্যাথু ফিশার।

ঘরের মাঠে ড্র ইন্টার মায়ামির
ঘরের মাঠে এফসি সিনসিনাটির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে মেসির ইন্টার মায়ামি। মেসির নিষ্প্রভ রাত, তবু শেষ মুহূর্তে হার এড়ালো ইন্টার মায়ামি। দল। পুরো ম্যাচে গোল কিংবা অ্যাসিস্টের দেখা পাননি আর্জেন্টাইন মহাতারকা।