
আধুনিক হচ্ছে আখাউড়া স্থলবন্দর; এক ছাদের নিচে মিলবে সব সেবা
আধুনিক হচ্ছে দেশের অন্যতম বৃহৎ ও রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। ইমিগ্রেশন, শুল্ক ও বন্দর কর্তৃপক্ষের সেবা মিলবে এক ছাদের নিচে। এজন্য চলছে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ কাজ। এতে আমদানি-রপ্তানি বাণিজ্যে যেমন গতি আসবে, তেমনি যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসন হবে। তবে অবকাঠামোর পূর্ণ ব্যবহারের মাধ্যমে বাণিজ্যে গতি ফেরাতে বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানির অনুমতির দাবি ব্যবসায়ীদের।

আগস্টে ইইউতে বাংলাদেশের ডেনিম রপ্তানি ১২.৭১ শতাংশ বেড়েছে
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাংলাদেশের ডেনিম রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের আগস্টে ১২ দশমিক ৭১ শতাংশ বেড়ে ১৩৪ দশমিক ০৮ মিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে। গত বছরের আগস্টে এ রপ্তানির পরিমাণ ছিল ১১৮ দশমিক ৯৬ মিলিয়ন ইউরো।

৮ দিন বন্ধ থাকার পর হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু
হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম আবারো শুরু হয়েছে।

আট দিনের ছুটিতে সোনামসজিদ স্থলবন্দর
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আট দিনের জন্য বন্ধ হচ্ছে পণ্য আমদানি-রপ্তানি। আজ (শুক্রবার, ১৬ অক্টোবর) থেকে আগামী (২৩ অক্টোবর) পর্যন্ত ভারত-বাংলাদেশের মধ্যে এ বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় বন্দরের ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকায় পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে কোনো বাধা থাকবে না।

আমদানিনির্ভর জ্বালানি থেকে বের হতে চায় সরকার: অর্থমন্ত্রী
সোলারের মাধ্যমে আমদানিনির্ভর জ্বালানি উৎপাদন থেকে বের হয়ে আসতে চায় বাংলাদেশ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড; লাভ-ক্ষতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের চুক্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীরা। এনসিটি ডিপি ওর্য়াল্ড পরিচালনা করলে লাভ-ক্ষতি দু’টির আশঙ্কাই করছেন বন্দর সংশ্লিষ্টরা। এদিকে ডিপি ওর্য়াল্ডের সঙ্গে চুক্তির পর চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রমে বিঘ্ন ঘটালে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল-এনসিটি পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে আজ। ১৫ বছরের জন্য পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আওতায় টার্মিনালটি পরিচালনা করবে প্রতিষ্ঠানটি।

চার মাসেও গতি নেই বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনায়
চার মাসেও প্রত্যাশিত গতি আসেনি বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা স্কিমের। রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে ফান্ড সংগ্রহে চুক্তি করলেও বিতরণের ধীরগতি দৃশ্যমান। তবে ব্যাংকগুলোর দাবি, এসএমই ও কৃষি খাতে প্রণোদনার ঋণ বিতরণ শুরু করেছে তারা। ব্যবসায়ীরা বলছেন, প্রকৃত ক্ষতিগ্রস্তরা যাতে এই সুবিধা পান, বাংলাদেশ ব্যাংককে তা নিশ্চিত করতে হবে। অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন, প্রণোদনার অর্থ উৎপাদনশীল খাতে না গেলে উদ্দেশ্য বিফলে যাবে।

বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার: অর্থমন্ত্রী
বিনিয়োগ বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টি—সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘অর্থনীতিকে গতিশীল করতে বিনিয়োগের পরিবেশ তৈরি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর দিকে নজর দিচ্ছে সরকার।’

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে কারখানা ও রপ্তানিতে, যা বলছেন সংশ্লিষ্টরা
গ্যাস-বিদ্যুৎ সংকট না কাটতেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়বে শিল্পের উৎপাদন ও পরিবহন খরচ। ডিজেলের দাম বাড়ায় চট্টগ্রামের ২২টি কনটেইনার ডিপো এরই মধ্যে কন্টেইনার পরিবহন ও হ্যান্ডলিং চার্জ প্রায় ১০ শতাংশ বাড়িয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। আর বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং চুক্তির মূল্য বাড়াতে চেয়ারম্যান বরাবর চিঠি দিয়েছে বার্থ, শিপ হ্যান্ডলিং ও টার্মিনাল অপারেটরস অ্যাসোসিয়েশন। এই বাড়তি ব্যয়ের বোঝা বহন করা কঠিন হওয়ায় রুগ্ন হওয়ার শঙ্কায় অনেক কারখানা, কমতে পারে রপ্তানিতে প্রতিযোগিতার সক্ষমতাও।