
গোপন নেটওয়ার্কে ইরানে পৌঁছাচ্ছে যুদ্ধাস্ত্র দাবি রয়টার্সের
যুক্তরাষ্ট্রের বন্দর অবরোধ আর নিষেধাজ্ঞার মধ্যেই যুদ্ধের সরঞ্জাম আমদানির জন্য বিশ্বজুড়ে গোপন এক নেটওয়ার্ক গড়ে তুলেছে ইরানের সামরিক এজেন্সিগুলো। বছরের প্রথম ৬ মাসে এই নেটওয়ার্কের সহায়তায় ১৯ লাখ ডলারের যুদ্ধাস্ত্র আমদানি করেছে তেহরান- দাবি রয়টার্সের। প্রায় ২০ হাজার ফাইল ঘেঁটে দেখা গেছে, কোনো শুল্ক ছাড়াই অভিজাত অস্ত্রের চালান আসছে ইরানি বন্দরে।

হেবরন অবরুদ্ধ, তিন হাজারের বেশি ফিলিস্তিনিকে বিতাড়িত করার অভিযোগ
এক সপ্তাহ ধরে নজিরবিহীন সামরিক অভিযানের নামে অধিকৃত পশ্চিম তীরের শহর হেবরনকে অবরুদ্ধ করে রেখেছে ইসরাইল। বন্ধ শহরটিতে প্রবেশ ও প্রস্থানের সব পথ। দিন কিংবা রাত সন্দেহ হলেই তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে বাসিন্দাদের। বাদ যাচ্ছে না সাংবাদিকরাও। এখন পর্যন্ত জোরপূর্বক শহরটির তিন হাজারেরও বেশি মানুষকে বিতাড়িত করেছে ইসরাইলি সেনাবাহিনী। আটক শতাধিক। এদিকে হেবরনে ইসরাইলের চলমান অভিযানকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে জাতিসংঘ।

ইরানে ফের হামলার ইঙ্গিত ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি তেহরানের
মধ্যবর্তী নির্বাচনের পরপরই ফের ইরানে হামলার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের বরাতে এমন খবর প্রকাশ করেছে দ্য আটলান্টিক। তবে, ইরানে ফের হামলা হলে ভয়াবহ পরিণতির বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছেন ইরানের স্পিকার বাঘের গালিবাফ। এরই মধ্যেই, নিষেধাজ্ঞা অমান্য করায় হরমুজে ৭টি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবি করেছে আইআরজিসি। এদিকে, মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইস্তাম্বুলে বহুপক্ষীয় বৈঠকে বসেছেন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সৌদি আরবসহ ৭ দেশের পররাষ্ট্রমন্ত্রী।

মধ্যপ্রাচ্যের ১২ দেশে মার্কিন নাগরিকদের নিরাপত্তা সতর্কতা
ইরান ও হুথি গোষ্ঠী মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের ওপর হামলা চালাতে পারে। এমন শঙ্কার পর মধ্যপ্রাচ্যের ১২টি দেশে অবস্থানরত নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি করলো মার্কিন দূতাবাস। এদিকে সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান শহর হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি আহত হয়েছেন অন্তত ছয়জন। হুথিদের মোকাবিলায় সৌদির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে মিশর ও জিসিসিভুক্ত ছয় দেশ।

হুথিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি জোটের
রাজধানী রিয়াদসহ সৌদি আরবের দক্ষিণ-পশ্চিম ও পূর্বাঞ্চলে হুথিদের বেশ কয়েকটি ড্রোন ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি জোট। একইসঙ্গে নাজরান শহরে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে দুই ক্র নিহত হয়েছে বলেও জানিয়েছে তারা। হুথিদের সহায়তার কথা অস্বীকার করে চলমান সৌদি-ইয়েমেন সংঘাত নিরসনের প্রস্তাব দিয়েছে ইরান। এদিকে হরমুজ প্রণালির পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন উপকূলে হামলার শিকার হয়েছে বেশ কয়েকটি জাহাজ। আর হরমুজ পুনরায় সচলের প্রস্তাব দিয়ে তেহরান বলছে, সিদ্ধান্ত এখন যুক্তরাষ্ট্রের হাতে।

ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, অক্ষত প্রধানমন্ত্রী
ইয়েমেনের এডেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। তবে অক্ষত আছেন ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। বিপরীতে গেল একদিনে বিদ্রোহীদের দমনে এক হাজার ২০০ এর বেশি অভিযান পরিচালনার দাবি সরকারি বাহিনীর। অন্যদিকে মদিনা ও খামিশ মুশাইদ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। তবে এসব হামলার দায় অস্বীকার করলেও ফের সৌদির আকাশসীমা এড়িয়ে যেতে বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছে হুথিরা।

ইয়েমেনে সৌদি জোট-হুথিদের সংঘর্ষ; মানবিক সংকটে আট লাখ বাসিন্দা
ইয়েমেনের তৃতীয় বৃহত্তম তাইজ শহরের একাধিক ফ্রন্টে সৌদি জোট ও হুথিদের মধ্যে চলমান ভয়াবহ সংঘর্ষে হতাহত হয়েছে দুইশ’র বেশি হুথি যোদ্ধা। শহরটির আট লাখের বেশি বাসিন্দা চরম সংকটে মধ্যে রয়েছে বলে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। সৌদির বিভিন্ন স্থাপনায় হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে হুথিরা। এদিকে চলমান সংঘাতের মধ্যেই রিয়াদে ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সৌদি যুবরাজ। আর দেশটিতে ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন দূতাবাস। এছাড়া দু’পক্ষের সংঘর্ষে সৌদিতে আটকা পড়েছেন বহু ওমরাযাত্রী।

ইরানকে সহায়তা করলে চীন-রাশিয়াকে বড় মূল্য দিতে হবে: ট্রাম্প
উপসাগরীয় সামুদ্রিক পথ সুরক্ষিত করার আরও জোরালো প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। খুব শিগগিরই যুদ্ধ শেষ হবে ও মধ্যবর্তী নির্বাচন ইরান নীতিকে প্রভাবিত করবে না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানকে সাহায্য করলে অনেক কিছু হারাবে চীন-রাশিয়া। অন্যদিকে হামলা ও দেশটির পারমাণবিক শক্তি সংস্থার ক্ষতিসাধনের অভিযোগে ৯৭ মার্কিন ও ইসরাইলি কর্মকর্তার বিরুদ্ধে মামলা দিয়েছে ইরান। পাশাপাশি নিজদের প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্যের জবাব চূড়ান্ত করছে ইরান।

সৌদির বিমানবন্দরে হুথি হামলার দাবি; ফ্লাইট বাতিল কাতার-আমিরাতের
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হুথিরা। হামলা হয়েছে সৌদির দক্ষিণের অবস্থিত খান মুশাইদ বিমানঘাঁটিতেও। তবে এসব হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। এদিকে সৌদি বিমানবন্দরে ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠীটির ধারাবাহিক হামলার জেরে রিয়াদ ও দাম্মামে সাময়িক ফ্লাইট চলাচল বাতিল করেছে কাতার ও আমিরাত। অন্যদিকে গেল একদিনে তাইজ প্রদেশে হুথিদের হামলায় পাঁচজন প্রাণ হারিয়েছেন।

জ্বালানি যুদ্ধবিরতির দাবি ট্রাম্পের; খারকিভে রুশ হামলায় নিহত ৩
পাল্টাপাল্টি তেল স্থাপনা লক্ষ্য করে হামলা বন্ধে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। কিয়েভ এটিকে স্বাগত জানালেও এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ক্রেমলিন। আর জেলেনস্কির দাবি, ট্রাম্পের ঘোষণার পরও ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোকে টার্গেট করছে মস্কো। নতুন করে ইউক্রেনের খারকিভে রুশ হামলায় প্রাণ গেছে তিনজনের। এছাড়া খারকিভের বিদ্যুৎ স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়েছেন বাসিন্দারা।

ইয়েমেন সংকট: এক দিনে সরকারি বাহিনীর ব্যাপক হামলা, হুথিদের ট্রাম্পের হুঁশিয়ারি
এক দিনে ২ হাজার ৭৫০টি হামলা চালিয়ে হুথিদের ১ হাজার ৪০০ এর বেশি সদস্যকে হত্যার দাবি করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। একই সময়ে সানায় বিমান হামলা চালিয়ে হুথিদের ১৩৬টি স্থাপনা গুঁড়িয়ে দেয়ার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। এদিকে রিয়াদের বিমানবন্দরে হুথিদের হামলার ঘটনায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই ইরান ও ইউক্রেন সংঘাতের ‘মীমাংসা কিংবা জয়লাভ’ যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে বলেও দাবি করেন তিনি।

হুথিদের বিরুদ্ধে বড় অভিযানের প্রস্তুতি সৌদির
ক্রমেই তীব্রতর হচ্ছে ইয়েমেন সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যকার লড়াই। এরইমধ্যে একদিনেই হুথিদের লক্ষ্য করে ৪৭৪টি হামলা চালিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। এতে হতাহত হয়েছেন দেড় হাজারেরও বেশি হুথি সদস্য। অন্যদিকে দক্ষিণ সৌদি আরবকে লক্ষ্য করে ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। এরইমধ্যে এক লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর ওপর বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা করছে সৌদি আরব।