
প্রধানমন্ত্রীর পদ হারালে শেষ হবে ব্যক্তিগত দায়মুক্তি, বিভিন্ন দেশে বিচারের মুখে পড়তে পারেন নেতানিয়াহু
ইসরাইলের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। চলমান জোট আলোচনার ব্যর্থতায় শেষ পর্যন্ত যদি তাকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হয়, তবে আন্তর্জাতিক অঙ্গনে তার ও ইসরাইলের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া বন্ধ হবে না। পদ হারালেও আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা কিংবা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলা কোনোটিই বাতিল হয়ে যাবে না। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পার হওয়ার সময় সামুদ্রিক মাইনের আঘাতে তিনটি তেলবাহী জাহাজে (ট্যাংকার) আগুন ধরে গেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেনের দিনিপ্রো রেলস্টেশনে যাত্রীবাহী ট্রেনে রুশ ড্রোন হামলা, নিহত অন্তত ১৩
ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর দিনিপ্রোর একটি রেলস্টেশনের প্ল্যাটফর্মে যাত্রীবাহী ট্রেনের ওপর রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। আজ (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ) ইউক্রেনীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘ধুরন্ধর’ সিনেমা দেখার আহ্বান কেন জানালেন ভারতীয় মন্ত্রী
অরুণাচল প্রদেশে ভারত-চীন প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) দুই দেশের সেনাদের মধ্যে সংঘাত অব্যাহত থাকার বিষয়ে ইন্দো-তিব্বতিয়ান বর্ডার পুলিশের (আইটিবিপি) মহাপরিচালকের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যটির এক মন্ত্রী। ভারতকে কোনোভাবেই দুর্বল ভাবার সুযোগ নেই উল্লেখ করে দেশটির ক্রমবর্ধমান গোয়েন্দা সক্ষমতা বুঝতে সবাইকে ধুরন্ধর নামের স্পাই থ্রিলার সিনেমাটি দেখার পরামর্শ দিয়েছেন রাজ্যটির নগর ও ভূমি ব্যবস্থাপনামন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক বালো রাজা।

পিরোজপুরে মানিক পশারীর দাফন নিয়ে বিতর্কের আসল কারণ খুঁজতে ৩ সদস্যের তদন্ত কমিটি
পিরোজপুরের চিতলিয়া গ্রামে মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর তার দাফনকে কেন্দ্র করে কী ঘটেছিল, তার প্রকৃত কারণ উদঘাটনে তিন সদস্যের কমিটি গঠন করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এই ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখবে কমিটি। এছাড়া মানিক পশারীর মুক্তিযোদ্ধা সনদও যাচাই করা হবে।

নেতানিয়াহু সরকারকে হটাতে বিরোধীদের সঙ্গে ঐক্যের ডাক, হাত বাড়ালো জয়েন্ট লিস্ট
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি সরকারকে ক্ষমতাচ্যুত করতে দেশটির বিরোধী শিবিরের পরিবর্তনের ব্লকের দিকে সহযোগিতার হাত বাড়িয়েছে আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্ট। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির বরাতে মিডল ইস্ট মিররের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এক দিনে ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু; হাসপাতালে ভর্তি ১৮৮৬
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন এক হাজার ৮৮৬ জন।

সাদমানের ব্যাটে বড় সংগ্রহের স্বপ্ন; ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
সাদমান ইসলামের ব্যাটে ভর করে মিরপুর টেস্টে বড় সংগ্রহের পথে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রথম দিনে ব্যাট হাতে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন এই ওপেনার। তবে তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে স্বাগতিকরা। আলোকস্বল্পতায় আগেভাগে দিনের খেলা শেষ হওয়ায় দ্বিতীয় দিন ইনিংস বড় করার চ্যালেঞ্জ থাকবে বাংলাদেশের সামনে।

ফিলিস্তিনের শিশুদের চিকিৎসায় দেড় কোটি টাকার তহবিল সংগ্রহ করলেন হামজারা
গাজার শিশুদের জন্য এক লাখ পাউন্ড তথা দেড় কোটি টাকার তহবিল সংগ্রহ করলেন হামজা চৌধুরীরা। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের অসহায় শিশুদের পাশে দাঁড়াতে এই মানবিক উদ্যোগ।

সিইসি’র পদত্যাগের দাবিতে শনিবার দিল্লিতে বিরোধী জোটের সমাবেশ
সিইসি’র পদত্যাগের দাবিতে আগামী শনিবার (৩১ অক্টোবর) ফের রাজপথে নামছে বিরোধী ইন্ডিয়া জোট। শনিবার দিল্লির রামলীলা ময়দানে ডাকা সমাবেশে সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সমাবেশ আয়োজনে পুলিশের অনুমতি মেলায় নেতাকর্মী ও নাগরিকদের দিল্লিতে জড়ো হওয়ার নির্দেশ দিয়েছেন রাহুল গান্ধী। তবে বিক্ষোভের ঠিক দুইদিন আগে উত্তর প্রদেশের বিজেপি শাসিত সরকারের হুঁশিয়ারি, সরকারবিরোধী আন্দোলনে সামিল হলে সরকারি চাকরির আবেদনে লাল তালিকাভুক্ত করা হবে বিক্ষোভকারীদের।

তিন উপসচিবকে ওএসডি; প্রতারণা করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেয়ার অভিযোগ
মুক্তিযোদ্ধার সন্তান কোটায় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ২৯তম বিসিএসে চাকরি নেয়ার অভিযোগে তিন উপসচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল (বুধবার, ২৮ অক্টোবর) রাতে আলাদা তিনটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক
টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া রেলস্টেশন এলাকায় লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি তোলার পর প্রায় ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক চলেছে।