৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

দুর্ঘটনাকবলিত ট্রেন
দুর্ঘটনাকবলিত ট্রেন | ছবি: সংগৃহীত
0

টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া রেলস্টেশন এলাকায় লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি তোলার পর প্রায় ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক চলেছে।

আজ (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে ৮টা ৫০ মিনিটে নীল সাগর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়।

আরও পড়ুন:

রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়রা বলেন, ‘ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুরের মহেড়া রেলস্টেশন এলাকায় পৌঁছালে পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এসময় ট্রেনটি প্রায় এক কিলোমিটার লাইনচ্যুত বগি টেনে নিয়ে যায়। এতে রেললাইনের ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি কোচের ক্ষয়ক্ষতি, স্লিপার ভেঙে যাওয়া এবং রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটে।’

মহেড়া রেলওয়ে স্টেশনের মাস্টার রকিবুল হাসান বলেন, ‘বর্তমানে ব্রড গেজ চালু আছে। তবে মিটার গেজ বন্ধ রয়েছে। এতে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে রয়েছে। এদিকে ক্ষতিগ্রস্ত এক কিলোমিটার এলাকায় ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে।’

এসএস