পাকিস্তান
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ; পশ্চিমবঙ্গ থেকে সাবেক সেনাসদস্য গ্রেপ্তার

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ; পশ্চিমবঙ্গ থেকে সাবেক সেনাসদস্য গ্রেপ্তার

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে গুপ্তচরবৃত্তি এবং ভারতের সামরিক বাহিনীর গোপন তথ্য ফাঁসের অভিযোগে দেশটির সেনাবাহিনী থেকে অব্যাহতিপ্রাপ্ত এক ল্যান্স নায়েককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার পশ্চিমবঙ্গের উত্তরভাগের আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকা থেকে পাঞ্জাব পুলিশের একটি দল স্থানীয় পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আঞ্চলিক সংঘাত এড়াতে সক্রিয় ভূমিকা, তেহরানে যৌথ বৈঠক শেষে বার্তা দিলো রাওয়ালপিন্ডি

আঞ্চলিক সংঘাত এড়াতে সক্রিয় ভূমিকা, তেহরানে যৌথ বৈঠক শেষে বার্তা দিলো রাওয়ালপিন্ডি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রচেষ্টায় পাকিস্তান ‘সতর্ক আশাবাদ’ ব্যক্ত করেছে। গতকাল (শুক্রবার, ৩০ অক্টোবর) রাওয়ালপিন্ডিতে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ কথা জানান। চলতি সপ্তাহে তেহরানে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সফরের পর এটিই সামরিক বাহিনীর পক্ষ থেকে দেয়া প্রথম আনুষ্ঠানিক বক্তব্য।

পাকিস্তানে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ; রোগীসহ নিহত অন্তত ১০

পাকিস্তানে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ; রোগীসহ নিহত অন্তত ১০

পাকিস্তানের দক্ষিণাঞ্চলের সিন্ধু প্রদেশে একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে রাখা অ্যাম্বুলেন্সের ভেতরে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে রোগীসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির পুলিশ ও হাসপাতাল কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। আশারক আল-আওসাতের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ১০ কনটেইনার তামাক আটক

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ১০ কনটেইনার তামাক আটক

চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণা ও অবমূল্যায়নের মাধ্যমে পাকিস্তান থেকে আমদানি করা ১০টি কনটেইনারে অপ্রক্রিয়াজাত কাঁচা তামাকের একটি বড় চালান জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ হওয়া এই ১০ কনটেইনারের প্রতিটিতে ২০ মেট্রিক টন তামাক ধারণক্ষমতা রয়েছে। জব্দ হওয়া চালানে মোট ২০০ মেট্রিক টন তামাক রয়েছে।

হুথিদের হামলা ও আঞ্চলিক উত্তেজনার মুখে, ত্রিদেশীয় প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করলো পাকিস্তান

হুথিদের হামলা ও আঞ্চলিক উত্তেজনার মুখে, ত্রিদেশীয় প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করলো পাকিস্তান

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলা এবং আঞ্চলিক তীব্র উত্তেজনার মধ্যে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে পাকিস্তান। ইসলামাবাদ ও রিয়াদ চুক্তিটির নিজ নিজ দেশের আনুষ্ঠানিক অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে সৌদিতে আবারও হুথিদের ড্রোন হামলা

ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে সৌদিতে আবারও হুথিদের ড্রোন হামলা

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বন্ধ না করলে ইরানের সঙ্গে কোনো আলোচনা নয় বলে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের সেনাপ্রধানকে ইরান সাফ জানিয়েছে, তাদের দাবি পূরণ না হওয়া বন্ধ থাকবে হরমুজ। তবে গোপনে ইসরাইল সফরের পর ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। এদিকে, সৌদি আরবে আবারও ড্রোন হামলা চালিয়েছে হুথি গোষ্ঠী। চলমান পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত মন্ত্রীসভার অধিবেশনে সভাপতিত্ব করেন সৌদি বাদশাহ।

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৮

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৮

পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রাণ গেছে কমপক্ষে আট বিচ্ছিন্নতাবাদীর। সবাই ভারতীয় মদদপুষ্ট ছিলো বলে দাবি পাকিস্তানি সেনাবাহিনীর।

জুয়ার তদন্তের মধ্যেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন রিজওয়ান

জুয়ার তদন্তের মধ্যেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন রিজওয়ান

অনলাইন বেটিং ও জুয়া-সংক্রান্ত তদন্তের মধ্যেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার অনুমতি পেলেন মোহাম্মদ রিজওয়ান। আপাতত ঘরোয়া ক্রিকেটে ফিরতে আর বাধা নেই পাকিস্তানের এই উইকেটকিপার-ব্যাটসম্যানের।

পাকিস্তানে অনুমোদনহীন ভবনে মৃত্যুর মিছিল; শিক্ষার্থীদের প্রাণহানির দায় কার

পাকিস্তানে অনুমোদনহীন ভবনে মৃত্যুর মিছিল; শিক্ষার্থীদের প্রাণহানির দায় কার

সরকারের উদাসীনতা আর নজরদারির অভাবে পাকিস্তানে একের পর এক গড়ে উঠছে অনুমোদনহীন ঝুঁকিপূর্ণ ভবন। ঘনবসতিপূর্ণ এলাকায় মানা হচ্ছে না নগর পরিকল্পনার সাধারণ শর্ত। যার নির্মম খেসারত দিতে হচ্ছে নিষ্পাপ শিশুদের। স্কুল-কোচিং সেন্টারের ছাদ ধসে গেল ৫ মাসেই ঝড়ে গেছে অর্ধশত শিক্ষার্থীর প্রাণ, যাদের বয়স চৌদ্দ বছরেরও কম। নির্মাণ-ব্যয় কাটছাট, আইন প্রয়োগে গড়িমসি নাকি জবাবদিহিতার দুর্বলতা-ঠিক কী কারণে ঠেকানো যাচ্ছে না এই অনিয়ম-এই প্রশ্নের গ্রহণযোগ্য কোনো উত্তর দিতে পারছে না শেহবাজ শরীফের সরকার।

পেশোয়ারে স্কুলের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ২৮, আরও প্রাণহানির আশঙ্কা

পেশোয়ারে স্কুলের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ২৮, আরও প্রাণহানির আশঙ্কা

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ভবন ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষকের মৃত্যু হয়েছে। এতে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮। আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেক শিশু আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১ শিক্ষক ও ২১ শিক্ষার্থী নিহত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১ শিক্ষক ও ২১ শিক্ষার্থী নিহত

পাকিস্তানের পেশওয়ারের দির কলোনিতে বেসরকারি স্কুলের ছাদ ধসে প্রাণহানি হয়েছে কমপক্ষে ২১ শিক্ষার্থীর। মারা গেছেন ওই স্কুলের একজন শিক্ষকও।

খাইবার পাখতুনখোয়ায় ইমরান সমর্থকদের ওপর পুলিশের গুলি; নিহত ১, আহত ডজনখানেক

খাইবার পাখতুনখোয়ায় ইমরান সমর্থকদের ওপর পুলিশের গুলি; নিহত ১, আহত ডজনখানেক

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের ওপর পুলিশের রক্তক্ষয়ী অভিযানে অন্তত একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ তথ্য জানিয়েছে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।