আজ (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
পত্র অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ২০ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের এ দাম নির্ধারণ করা হয়েছিল। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ২৬ অক্টোবরের চিঠির পরিপ্রেক্ষিতে নভেম্বর মাসের জন্যও ওই দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।





