চুলা জ্বালাতে গিয়ে দগ্ধ ফিলিপাইনের নাগরিক, অবস্থা সংকটাপন্ন

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট | ছবি: সংগৃহীত
0

গ্যাসের চুলা জ্বালানোর সময় অগ্নিদগ্ধ হয়েছেন ৩২ বছর বয়সী ফিলিপাইনের নাগরিক কেইস্টিন ভার বুনাগ। তার শরীরের প্রায় ৬৩ শতাংশ পুড়ে গেছে। শ্বাসনালিতেও আঘাতের আশঙ্কা রয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

গতকাল (বুধবার, ২৮ অক্টোবর) বিকেলে কন্টিনেন্টাল হাসপাতাল থেকে রেফার করার পর তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভর্তি করা হয়।

চিকিৎসকদের প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার সকালে গ্যাসের চুলা জ্বালানোর সময় তিনি অগ্নিদগ্ধ হন। এতে তার শরীরের প্রায় ৬৩ শতাংশ পুড়ে যায়। পাশাপাশি ধোয়া বা গরম গ্যাসের কারণে তার শ্বাসনালিতে আঘাতের আশঙ্কা রয়েছে।

বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। তার সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের (জরুরি বিভাগ) রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার গণমাধ্যমকে এসব তথ্য অবগত করেন।

জেআর