টাঙ্গাইলে প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ২

সড়ক দুর্ঘটনার প্রতীকী
সড়ক দুর্ঘটনার প্রতীকী | ছবি: এখন টিভি
0

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ১নং দেউলাবাড়ি ইউনিয়নের দেউলাবাড়ি বাস স্টেশন এলাকায় প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন মারাত্মক আহত হয়েছে।

আজ (শুক্রবার, ৩০ অক্টোবর) সকাল ১১ টায় টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আল আমিন নামের এক যুবক জানান, আমি মোটরসাইকেল নিয়ে ঘাটাইল থেকে মধুপুরের দিকে যাচ্ছিলাম।এ সময় মধুপুর থেকে আনারস ভর্তি একটি অটোরিকশা রাস্তার বাম পাশ দিয়ে ঘাটাইলের দিকে যাচ্ছিলো। অপরদিকে ঘাটাইল থেকে একটি দ্রুত গতির প্রাইভেটকার অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। মুহূর্তের মধ্যেই অটো রিকশায় থাকা দুই যাত্রী ও ড্রাইভার রক্তাক্ত অবস্থায় রাস্তায় এলোমেলো লুটিয়ে পড়ে। এ সময় আহত ব্যক্তিদের হাত-পা ভেঙ্গে যায় এবং শরীর মুখ দিয়ে অঝরে রক্ত ঝরতে থাকে। পরে দ্রুত তাদের মধুপুর হাসপাতালে পাঠিয়ে দেই।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকসেদুর রহমান বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দ্রুত পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতের মরদেহ থানা হেফাজতে রয়েছে।প্রয়োজনীয় ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’

জেআর