নিষেধাজ্ঞা অনুযায়ী, আগুনের উৎসস্থলের ২০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে ওই এলাকায় আগুন জ্বালানো, ধূমপান, দেশলাই ও লাইটার ব্যবহারেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
গত ২৭ অক্টোবর ইনানী ছোট সেতু এলাকায় গভীর নলকূপ খননের সময় প্রায় ৮০০ থেকে এক হাজার ফুট গভীরতা থেকে গ্যাস বের হয়ে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী।
দুর্ঘটনা এড়াতে আশপাশের প্রায় ১৫ কিলোমিটার এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে প্রশাসন।





