
কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ‘মিস্টার ভেটো’ হতে পারেন ট্রাম্প
রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে, ‘মিস্টার ভেটো’ হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিরোধী শিবিরের সঙ্গে সমঝোতার আগ পর্যন্ত চালু রাখতে পারেন ভেটো নীতি। রয়টার্সের খবর, যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা জিতলে কংগ্রেসকে ছাড়াই শাসনব্যবস্থা পরিচালনার ছক কষছে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে অভিবাসন, শুল্ক, আবাসন ও ব্যয় বিষয়ক নির্বাহী পদক্ষেপ নিয়ে কাজ শুরু করেছে হোয়াইট হাউজ।

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় উত্তাপ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের একদিন আগে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত রিপাবকিলান ও ডেমোক্র্যাট প্রার্থীরা। শেষ দিনে রিপাবলিকানদের দুর্গ হিসেবে পরিচিত কানসাসের জনসভায় যোগ দিয়ে বিরোধী ডেমোক্র্যাট শিবির ও এল সাইদকে তুলোধুনো করেছেন ট্রাম্প। আর এবারের নির্বাচনের ‘টক অফ দা টাউন’ খ্যাত মিশিগানে দলীয় প্রার্থী এল- সাইদের পরিবর্তে আসনটির রিপাবলিকান প্রার্থীকে সমর্থন জানিয়ে আলোচনায় কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্য হ্যালি স্টিভেন্স। এদিকে প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরির মধ্যেই ভোট প্রদানের আগে জ্বালানির ক্রমবর্ধমান ব্যয় নিয়ে ভাবছেন মার্কিনরা। আনুষ্ঠানিক ভোট শুরুর আগেই এখন পর্যন্ত আগাম ভোট দিয়েছেন পাঁচ কোটিরও বেশি মানুষ।

ইরান যুদ্ধের পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান কখন এবং কীভাবে আরও জোরদার করা হবে, তা নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার মার্কিন সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ট্রাম্পের ক্ষমতার বাকি সময়, কংগ্রেস কার হাতে?
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে প্রার্থী না হলেও তার প্রশাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন মধ্যবর্তী নির্বাচন। নির্বাচনে অংশ নেবেন প্রায় ২১ কোটি ভোটার। রায় দেবেন, ট্রাম্পের ক্ষমতার বাকি সময় কংগ্রেসের নিয়ন্ত্রণ থাকবে কার হাতে। প্রতিনিধি পরিষদ ও সিনেট নিয়ে গঠিত কংগ্রেস দেশটির আইন প্রণয়ন এবং কেন্দ্রীয় সরকারের ব্যয় নিয়ন্ত্রণ করে। তাই ভোট কীভাবে হবে, কোন আসনগুলো গুরুত্বপূর্ণ, আগাম ভোটে এগিয়ে কোন দল? এসব নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ‘নীল ঢেউয়ের’ শঙ্কা ও রিপাবলিকানদের সংকট
যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতার ভারসাম্য ধরে রাখা নিয়ে বড় ধরনের সংকটে পড়েছে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের নীতি, জীবনযাত্রার আকাশচুম্বী ব্যয় এবং ইরান যুদ্ধের ফলে অর্থনৈতিক সংকটের কারণে বিরোধী ডেমোক্র্যাটদের পক্ষে একটি বড় ধরনের ‘নীল ঢেউ’ বা জয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। দ্য গার্ডিয়ানের এক বিশ্লেষণে মার্কিন রাজনীতিতে ট্রাম্পের বর্তমান অবস্থান এবং রিপাবলিকানদের সম্ভাব্য ভরাডুবির নানা কারণ তুলে ধরা হয়েছে।

ইরানের বাকি পারমাণবিক স্থাপনায় ১০ মিনিটেই হামলা সম্ভব, দাবি ট্রাম্পের
ইরানের অবশিষ্ট সন্দেহভাজন পারমাণবিক স্থাপনাগুলোতে ‘১০ মিনিটের’ মধ্যেই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান কূটনৈতিক আলোচনার মধ্যেই শনিবার তার এই বক্তব্য নতুন সামরিক পদক্ষেপের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এ খবর জানিয়েছে।

নতুন যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হতে পারে বলে সতর্ক করলো তেহরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো যুদ্ধ শুরু হলে তা পূর্বের সংঘাতের চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সময়সীমা বা সমাপ্তির শর্ত নির্ধারণ করার মতো অবস্থায় থাকবেন না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। আজ রোববার দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এই বার্তা দেন। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরে মার্কিনদের তাড়াহুড়ো নেই— ডোনাল্ড ট্রাম্প
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বা চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে ওয়াশিংটনের কোনো তাড়াহুড়ো নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লরিডার মার-আ-লাগোতে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, মার্কিন সামরিক অভিযানে ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তিনি আরও দাবি করেন, ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর বড় অংশ নিষ্ক্রিয় করা হয়েছে এবং অবশিষ্ট কেন্দ্রগুলো ধ্বংস করতে মাত্র ১০ মিনিটের প্রয়োজন। এবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কোয়াডের শীর্ষ সম্মেলন সামনে রেখে বৈঠকে বসছেন মার্কো রুবিও ও তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ (শনিবার, ৩১ অক্টোবর ) ইন্দো-প্যাসিফিক অঞ্চলভিত্তিক চার দেশীয় জোট কোয়াডের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আয়োজন করছেন। অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে চলতি বছরে এটি তাদের তৃতীয় বৈঠক। আগামী মাসে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় চার দেশের শীর্ষ নেতাদের সম্মেলনের পরিকল্পনাকে চূড়ান্ত রূপ দিতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

মধ্যবর্তী নির্বাচনের পরেই ইরানে মার্কিন হামলার আশঙ্কা, উপসাগরীয় দেশগুলোতে সতর্কবার্তা
আগামী ৪ নভেম্বরের মধ্যেই ইরানে নতুন করে সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এ সম্ভাবনার কথা জানিয়ে উপসাগরীয় অঞ্চলের মিত্রদেশগুলোকে প্রস্তুত থাকতে সতর্ক করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরদিনই এ হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আলোচনার বিষয়ে অবগত উপসাগরীয় তিনজন জ্যেষ্ঠ আরব কর্মকর্তার বরাতে এমএসনাউ ও টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধ নিষ্পত্তিতে ইরানকে শর্ত দিলেন ট্রাম্প
ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না— এ নিশ্চয়তা দিলে শিগগিরই যুদ্ধের নিষ্পত্তি হবে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও কোন প্রক্রিয়ায় বা কী শর্তে তেহরানের সঙ্গে ওয়াশিংটন সমঝোতা করতে চায়, সে বিষয়ে কোনো ইঙ্গিত দেননি মার্কিন প্রেসিডেন্ট।

ইরানে কোনো দীর্ঘমেয়াদি যুদ্ধ হবে না; উদ্দেশ্য অর্জনে ট্রাম্প সফল হবেন: জেডি ভ্যান্স
ইরানের বিরুদ্ধে চলা সামরিক সংঘাতকে কোনো অনন্ত বা দীর্ঘমেয়াদি যুদ্ধে রূপ নিতে দেয়া হবে না বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দিষ্ট সামরিক উদ্দেশ্য পূরণ করেই এ সংঘাতের ইতি টানবেন। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।