
শত্রু দমনে নতুন রণক্ষেত্র ও লক্ষ্যবস্তু নির্ধারণ করছে ইরান—আইআরজিসি
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটি জানিয়েছে, শত্রুর বড় ধরনের ক্ষতি নিশ্চিত করতে এবং সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলতে বিশাল এলাকা জুড়ে নতুন রণক্ষেত্র নির্ধারণ করা হয়েছে।

ব্রিটেনের নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে আখ্যা ইরানের
যুক্তরাজ্যের রয়্যাল নেভি (নৌবাহিনী) এবং রয়্যাল এয়ার ফোর্সকে (বিমানবাহিনী) ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ইরান। একই সঙ্গে যুক্তরাজ্যের প্রভাবশালী বিদেশি গোয়েন্দা সংস্থা এমআইসিক্সকে ‘শত্রুভাবাপন্ন গোষ্ঠী’ হিসেবে ঘোষণা করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

নতুন যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হতে পারে বলে সতর্ক করলো তেহরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো যুদ্ধ শুরু হলে তা পূর্বের সংঘাতের চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সময়সীমা বা সমাপ্তির শর্ত নির্ধারণ করার মতো অবস্থায় থাকবেন না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। আজ রোববার দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এই বার্তা দেন। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ সংকট; হুমকির মুখে বৈশ্বিক অর্থনীতি
যুদ্ধ শুরুর পর থেকেই কঠিন সময় পার করছে ইরানের কৌশলগত হরমুজ দ্বীপের বাসিন্দারা। হরমুজ প্রণালিতে আইআরজিসির কঠোর বিধিনিষেধে স্থবির হয়ে পড়েছে উপকূলবর্তী দ্বীপের প্রধান আয়ের উৎস মাছ শিকার ও পর্যটনশিল্প। যুদ্ধবিধ্বস্ত ইরানের অর্থনীতিতেও লেগেছে বড় ধাক্কা, আকাশচুম্বী নিত্যপণ্যের দাম। এদিকে, মধ্যপ্রাচ্যে নৌপরিবহন ব্যাহত হওয়ায় বৈশ্বিক অর্থনীতি হুমকির মুখে পড়েছে বলে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। আর আরব রাষ্ট্রের পাশাপাশি আফগানিস্তান, পাকিস্তানসহ উত্তর আফ্রিকার অর্থনীতি প্রায় দেড় শতাংশ সংকুচিত হবে বলে শঙ্কা জানিয়েছে আইএমএফ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় শর্ত জুড়ে দিলো তেহরান
ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় অগ্রগতি তেহরানের সাতটি শর্ত পূরণের ওপর নির্ভর করছে। এ কথা জানালেন ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। জাতিসংঘের মানবাধিকার সংস্থার বিরুদ্ধে ইরানে মার্কিন-ইসরাইলি হামলা ধামাচাপা দেয়ার অভিযোগ তুলেছে তেহরান। হরমুজে ১৪তম মার্কিন এমকিউ-১ ভূপাতিত ও মাইন বিস্ফোরণে তিনটি ট্যাংকারে অগ্নিকাণ্ডের খবর দিয়েছে আইআরজিসি।

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পার হওয়ার সময় সামুদ্রিক মাইনের আঘাতে তিনটি তেলবাহী জাহাজে (ট্যাংকার) আগুন ধরে গেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা চুক্তি; নেপথ্যে সংকট কতটা গভীর
উপসাগরীয় অঞ্চলে নতুন করে মার্কিন সামরিক হামলার শঙ্কা এবং সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের সংঘাত বৃদ্ধির প্রেক্ষাপটে তেহরানের সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে উপসাগরীয় দেশগুলো। তবে বিশ্লেষকদের মতে, পারস্পরিক তীব্র মতভিন্নতা ও দীর্ঘদিনের আস্থার ঘাটতির কারণে এই কূটনৈতিক উদ্যোগ কোনো স্থায়ী আঞ্চলিক নিরাপত্তা জোটে রূপ নেয়ার সম্ভাবনা ক্ষীণ।

ইরাকের উত্তরাঞ্চলে ড্রোন হামলা চালালো আইআরজিসি, লক্ষ্য কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী
ইরাকের উত্তরাঞ্চলে ইরান সীমান্তবর্তী এলাকায় কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ডিপিএ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ইরানে ফের হামলার ইঙ্গিত ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি তেহরানের
মধ্যবর্তী নির্বাচনের পরপরই ফের ইরানে হামলার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের বরাতে এমন খবর প্রকাশ করেছে দ্য আটলান্টিক। তবে, ইরানে ফের হামলা হলে ভয়াবহ পরিণতির বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছেন ইরানের স্পিকার বাঘের গালিবাফ। এরই মধ্যেই, নিষেধাজ্ঞা অমান্য করায় হরমুজে ৭টি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবি করেছে আইআরজিসি। এদিকে, মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইস্তাম্বুলে বহুপক্ষীয় বৈঠকে বসেছেন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সৌদি আরবসহ ৭ দেশের পররাষ্ট্রমন্ত্রী।

ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ থেকে ইরানের প্রতিরক্ষামন্ত্রী; কে এই মেহরদাদ আখলাগি
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাত বৃদ্ধির পূর্বাভাসের মধ্যেই ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে অনুমোদন পেয়েছেন দেশটির সমরাস্ত্র ও ক্ষেপণাস্ত্র খাতের অভিজ্ঞ ব্যক্তিত্ব মেহরদাদ আখলাগি কেতাবচি। আজ (রোববার, ১৮ অক্টোবর) দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত এক অনলাইন অধিবেশনে আইনপ্রণেতাদের ভোটাভুটিতে তিনি প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীর রসদ সরবরাহ মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

ওমান উপসাগরে তেলের ট্যাংকারে আগুন, হরমুজ প্রণালির পূর্বে নিয়ন্ত্রণের দাবি ইরানের
ওমান উপসাগরে একটি জ্বালানি তেলবাহী জাহাজে (ট্যাংকার) অগ্নিকাণ্ডের পর সেটি বিকল হয়ে পড়েছে বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী। আজ (শনিবার, ১৭ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।

হরমুজ ছাড়ার সময় নৌমাইনে আঘাত, তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ
হরমুজ প্রণালি ছাড়ার সময় নৌমাইনে ধাক্কা লেগে বিস্ফোরণের পর আগুন ধরে গেছে অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাংকারে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি এ খবর জানিয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) দাবি করেছে, জাহাজটি ‘অননুমোদিত ও বিপজ্জনক’ পথে প্রণালি ছাড়ার চেষ্টা করছিল। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।