
৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক
টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া রেলস্টেশন এলাকায় লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি তোলার পর প্রায় ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক চলেছে।

টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, উদ্ধার কার্যক্রম শুরু; ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন
টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়ায় লাইনচ্যুত হওয়া নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। তবে উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত; ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ
টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়াতে ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।

শনিবার সকাল ১১টায় এইচএসসির পরীক্ষার ফলাফল ঘোষণা হবে: শিক্ষামন্ত্রী
আগামী শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা হতে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। আজ (মঙ্গলবার, ২৭ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি তিনি এ কথা বলেন।

শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু
শিক্ষাজীবন শেষ করেই একজন শিক্ষার্থী যাতে চাকরি পেতে পারে, সেই লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

রোগীদের ব্যাপারে চিকিৎসকদের সর্বোচ্চ সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী টুকুর
চিকিৎসকদের অবহেলার কারণে কোনো রোগী যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

টাঙ্গাইলে ‘মিথ্যা হত্যা মামলা’ সাজানোর অপরাধে ৩ জনের ৫ বছরের কারাদণ্ড
টাঙ্গাইলে জীবিত মানুষকে মৃত সাজিয়ে এবং অন্য মরদেহকে নিজের স্বামী দাবি করে মিথ্যা হত্যা মামলা দায়ের করার অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। আজ (সোমবার, ২৬ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল জেলার সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান এই মামলার রায় ঘোষণা করেন।

কাল মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয় দিবস
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের নতুন অঙ্গীকার নিয়ে আগামীকাল (মঙ্গলবার, ২৭ অক্টোবর) উদযাপিত হতে যাচ্ছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস।

টাঙ্গাইলে চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণ, চালকসহ ৩ জনকে যাবজ্জীবন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে চালক, চালকের সহকারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ.ন.ম. ইলিয়াস আজ (রোববার, ২৫ অক্টোবর) দুপুরে এই রায় দেন।

টাঙ্গাইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
টাঙ্গাইলে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আতিকুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করেছে বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। আজ (শনিবার, ২৪ অক্টোবর) সকালের দেলদুয়ারের জাঙ্গালিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আতিকুর রহমান নাগরপুরের গুদামপাড়া এলাকার মৃত আ. ছালামের ছেলে।