
চার দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, ইনানীতে ১৪৪ ধারা জারি
কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় মাটির নিচ থেকে বের হওয়া গ্যাসের আগুন চতুর্থ দিনেও জ্বলছে। এ ঘটনায় জননিরাপত্তা নিশ্চিত করতে আগুনের উৎসস্থল ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

রামুতে এসআরবির অভিযানে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার এক নারী
কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ সময় খালেদা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার দুই ছেলেসহ একাধিক সহযোগী পলাতক রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কক্সবাজার সৈকতের সৌন্দর্য রক্ষায় ১২ বর্জ্য মানবের অভিনব প্রচারণা
সৈকতের বালুচরে এদিক-ওদিক ছুটে বেড়াচ্ছে ১২ ‘বর্জ্য মানব’। প্রথম দেখায় যে কেউ চমকে উঠবেন। তবে এরা কোনো ভৌতিক চরিত্র নয়, বরং প্লাস্টিক দূষণের ভয়াবহতা তুলে ধরে পর্যটকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।

ইনানীতে চারতলা রিসোর্টভবন গুঁড়িয়ে দিলো প্রশাসন
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের পাশে অবৈধ হোটেল-রিসোর্ট উচ্ছেদে যৌথ অভিযান শুরু হয়েছে। অভিযানের প্রথম দিনেই উখিয়ার ইনানী সৈকত এলাকায় একটি চারতলা রিসোর্ট ভবন গুঁড়িয়ে দেয়া হয়েছে।

কক্সবাজারে ডাকাতি; গ্রেপ্তার সন্দেহভাজন
কক্সবাজারের বহুল আলোচিত ঈদগড়-ঈদগাঁও সড়কের হিমছড়ি ঢালায় ডাকাতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে মো. ইমাম হোসাইন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)।

কক্সবাজারে সেতুর সংযোগ সড়ক নির্মাণে ১.৮৯ একর জমি অধিগ্রহণের অনুমোদন
কক্সবাজার সদর উপজেলায় ভারুয়াখালী খালের ওপর নির্মাণাধীন সেতুর সংযোগ সড়ক নির্মাণে ১ দশমিক ৮৯৪৭ একর জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

কক্সবাজার সৈকতে নিখোঁজ হওয়া আরও ১ জনের মরদেহ উদ্ধার
কক্সবাজারের হিমছড়ি সৈকতে পর্যটক নিখোঁজের ঘটনায় মো. হারুন নামে আরও ১ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪জনে।

কক্সবাজারে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান
কক্সবাজারে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

কক্সবাজারে সাড়ে ১৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় জব্দকৃত ৬ লাখ ৫২ হাজার ২৪৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫৫ লিটার বাংলা মদ ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। ধ্বংসকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজারমূ্ল্য ১৯ কোটি ৫৭ লাখ ২০ হাজার ৯০০ টাকা।

কক্সবাজারে রিসোর্টের আগুনে নিহত ১০ জনের আটজনই একই পরিবারের
কক্সবাজারের পাটোয়ারটেক এলাকার ইনানী বিচের কাছে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিহতদের মধ্যে একই পরিবারের আট জন রয়েছেন। এদিকে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও সাতজন।

কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ১০
কক্সবাজারের ইনানী বিচের কাছে রিসোর্টের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। নিহত ১০ জনের মধ্যে ৮ জনই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ মরদেহ উদ্ধার
কক্সবাজারের ইনানী বিচের কাছের একটি রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিস ৫ জনের মরদেহ উদ্ধার করেছে।