
টাঙ্গাইলে ধর্ষণ-হত্যাচেষ্টা: ভুক্তভোগী শিশুকে দেখতে হাসপাতালে প্রতিমন্ত্রী টুকু
টাঙ্গাইলে সাড়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও গুরুতর জখমের ঘটনায় গভীর রাতে হাসপাতালে ছুটে গিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। গতকাল (শনিবার, ৩১ অক্টোবর) রাত ১২টার দিকে ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে শিশুটিকে দেখেন এবং চিকিৎসার খোঁজখবর নেন তিনি।

সাতক্ষীরায় জামায়াতের লংমার্চফেরত বাস খাদে, নিহত ১
সাতক্ষীরায় বাসের ধাক্কায় আব্দুল খালেক নামে এক বৃদ্ধ নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর লংমার্চ থেকে ফেরত আসা অপর একটি বাস সংঘর্ষ এড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা জামায়াত-শিবিরের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

সিংগাইরে আগুনে পুড়লো ঘর ও গরু, দগ্ধ গৃহকর্ত্রী
মানিকগঞ্জের সিংগাইরে অগ্নিকাণ্ডে একটি টিনশেড ঘর পুড়ে গেছে। এসময় আগুনে একটি গরু মারা গেছে এবং আরেকটি আহত হয়েছে। গৃহকর্ত্রী জহুরা বেগম (৫০) দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পরিবার।

ডেঙ্গুতে মৃত্যু আরও ৩; হাসপাতালে ১২৬২
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে ১ হাজার ২৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ (শুক্রবার, ৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানান।

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ
চাঁপাইনবাবগঞ্জে কোনোভাবেই কমছে না ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। ঘটছে প্রাণহানিও। ডেঙ্গু আক্রান্তের সংখ্যায় সারা দেশে শীর্ষে রয়েছে এই জেলা। হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। অন্যদিকে, পৌরসভার ড্রেনে জমে থাকা পানিতে বাড়ছে এডিস মশার প্রজননের আশঙ্কা। তবে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকেই এ সমস্যার কারণ হিসেবে দেখছে পৌর কর্তৃপক্ষ।

এক দিনে ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু; হাসপাতালে ভর্তি ১৮৮৬
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন এক হাজার ৮৮৬ জন।

হাম উপসর্গে মৃত্যু আরও ৭, হাসপাতালে ১৩১৫
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩১৫ জন। আজ (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডেঙ্গুতে মৃত্যু আরও ৯, হাসপাতালে ১৯৮২
সারা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৮২ জন। আজ (বুধবার, ২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

মুরাদনগর হাসপাতালে অনুপস্থিত থাকা ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে পাঁচ চিকিৎসককে অনুপস্থিত পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৫
চট্টগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাস ও লরির সংঘর্ষে ৫ জন নিহতের ঘটনা ঘটেছে। গতকাল (সোমবার, ২৬ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টার সময় সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা কিং অফ কুমিরা কনভেনশন হলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

ডেঙ্গুতে এক দিনে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক দিনে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও দুই হাজার ২১৮ জন। আজ (সোমবার, ২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

টঙ্গীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো বাবা-ছেলের
গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহতের ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ২৪ অক্টোবর) ভোরে টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।