
সিইসি’র পদত্যাগের দাবিতে শনিবার দিল্লিতে বিরোধী জোটের সমাবেশ
সিইসি’র পদত্যাগের দাবিতে আগামী শনিবার (৩১ অক্টোবর) ফের রাজপথে নামছে বিরোধী ইন্ডিয়া জোট। শনিবার দিল্লির রামলীলা ময়দানে ডাকা সমাবেশে সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সমাবেশ আয়োজনে পুলিশের অনুমতি মেলায় নেতাকর্মী ও নাগরিকদের দিল্লিতে জড়ো হওয়ার নির্দেশ দিয়েছেন রাহুল গান্ধী। তবে বিক্ষোভের ঠিক দুইদিন আগে উত্তর প্রদেশের বিজেপি শাসিত সরকারের হুঁশিয়ারি, সরকারবিরোধী আন্দোলনে সামিল হলে সরকারি চাকরির আবেদনে লাল তালিকাভুক্ত করা হবে বিক্ষোভকারীদের।

দিল্লিতে ককরোচদের বিক্ষোভের অনুমতি, ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির ডাক
দিল্লিতে ককরোচদের বিক্ষোভ কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে ভারতের হাইকোর্ট। বিকেলে কোর্ট কনট প্লেসের সেন্ট্রাল পার্কে এই কর্মসূচিতে যোগ দেবেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। দিল্লির অন্যতম ব্যস্ততম এ ট্রানজিট পয়েন্টে ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কনট প্লেস ও আশপাশের এলাকায় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

যন্তর মন্তরে অনুপ্রবেশ মামলায় কারাগারে সিজেপি নেতা সৌরভ ও আশুতোষ
যন্তর মন্তরে অনুপ্রবেশ, সরকারি কর্মকর্তাদের কাজে বাধা দেয়ার অভিযোগে সিজেপির সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা ও অজিঙ্কা শিন্ডেকে কারাগারে পাঠানো হয়েছে। সরকারের এ পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়ে যন্তর মন্তরকে দেশের জনগণের সম্পত্তি দাবি রাহুল গান্ধীর। এছাড়া নয়াদিল্লির ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগে পুলিশের চার এফআইআর দায়ের। পুলিশের দাবি, পুরোনো দাঙ্গা-সহিংসতার ভিডিও দিল্লির সাম্প্রতিক বিক্ষোভ হিসেবে উপস্থাপিত হচ্ছে।

যন্তর মন্তরে প্রবেশের চেষ্টায় আটক সৌরভ-আশুতোষ, ফের বিক্ষোভের হুঁশিয়ারি
বিক্ষোভ দমনে আবারও ককরোচ নেতা সৌরভ দাস আর আশুতোষ রাঙ্কাকে আটক করলো পুলিশ। ব্যারিকেড ভেঙে, দিল্লিতে বিক্ষোভের কেন্দ্রস্থল যন্তর মন্তরে প্রবেশের চেষ্টার সময় আটক হন তারা। এর আগে, বিজ্ঞপ্তি জারি করে এলাকাটিতে যেকোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করে মোদি প্রশাসন। প্রতিক্রিয়ায় গোটা ভারত ‘যন্তর মন্তর’ হয়ে উঠবে বলে সতর্ক করেছেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। ২৪ ঘণ্টার মধ্যে রাজপথে ফেরার হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। এদিকে বিক্ষোভ দমনে মোদি সরকারের নানা ব্যবস্থা ইস্যুতে সুপ্রিম কোর্ট আর দিল্লি হাইকোর্টের শুনানি আজ (মঙ্গলবার, ১৩ অক্টোবর)।

ছেড়ে দেয়া হলো ধ্রুব রাঠীকে
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচির আগে গুরুগ্রাম থেকে আটক হওয়া আলোচিত ইউটিউবার ধ্রুব রাঠীকে গভীর রাতে মুক্তি দিয়েছে গুরুগ্রাম পুলিশ। আজ (রোববার, ১১ অক্টোবর) তাকে ছেড়ে দেয়া হয়।

‘ককরোচ জনতা পার্টি’ কী; কেনো এই বিক্ষোভ, কারা আছে এই দলে?
ভারতে কোনো আনুষ্ঠানিক নিবন্ধন না থাকা সত্ত্বেও সোশ্যাল মিডিয়ার একটি ব্যঙ্গাত্মক ট্রোল পোস্ট থেকে জন্ম নেওয়া ‘ককরোচ জনতা পার্টি’ (Cockroach Janta Party - CJP) বর্তমানে ভারতের সর্ববৃহৎ গণআন্দোলন ও তরুণ রাজনৈতিক শক্তিতে রূপ নিয়েছে। ৩০ বছর বয়সী সমাজকর্মী ও রাজনৈতিক কৌশলবিদ অভিজিৎ দিপকের (Abhijeet Dipke) নেতৃত্বে জেন-জি (Gen-Z) তরুণদের এই প্ল্যাটফর্ম এখন ভারতের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তৈরি করেছে (Cockroach Janta Party Protest India)।

তরুণদের বিক্ষোভে চাপে মোদি সরকার, থামছে না আন্দোলন
ভারতে তরুণদের বিক্ষোভের মুখে টানা এক যুগ ধরে ক্ষমতায় থাকা মোদি সরকার অনেকটা চাপে পড়েছে। কয়েক হাজার বিক্ষোভকারীকে গণহারে ধরপাকড় ও দিল্লিকে লকডাউন করে পরিস্থিতি বাগে আনতে পারছে না তারা। বিশ্লেষকদের মতে, মোদি সরকারকে এমন দুর্বল অবস্থায় আগে কখনো দেখা যায়নি। যদিও জনচাপের কাছেও নিজেকে অপরাজেয় প্রমাণে ব্যস্ত প্রধানমন্ত্রী মোদি। এদিকে, সিজেপিসহ বিরোধী দলগুলো রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছে। বিক্ষোভকারীরা বলছে, মোদি ভয় পেয়েছেন।

যন্তর মন্তরে যেতে পুলিশের কড়াকড়ি; যেখানে বাধা সেখানেই অবস্থানের ডাক সিজেপির
ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলেছে পুলিশ। এলাকাটিতে জারি করা হয়েছে ১৬৩ ধারা। তবে পুলিশের কঠোর বাধার মুখেও আন্দোলনকারীদের যেখানে আটকানো হবে সেখানেই অবস্থান কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

কে এই ধ্রুব রাঠি?
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে আয়োজিত এক বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে নতুন করে ব্যাপক আলোচনায় এসেছেন জনপ্রিয় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর ধ্রুব রাঠি (Dhruv Rathee in Bengaluru Protest)। ককরোচ জনতা পার্টির (CJP) ব্যানারে আয়োজিত ওই কর্মসূচিতে তার সরাসরি উপস্থিতি তরুণ প্রজন্মের মধ্যে তীব্র উদ্দীপনার সৃষ্টি করে (Who is Dhruv Rathee News)।

ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে দিল্লি পুলিশ
ভারতের দিল্লিতে ককরোচ জানতা পার্টির (সিজেপি) আন্দোলনের আগে ইউটিউবার ধ্রুব রাঠিকে তার গুরুগ্রামের সেক্টর ৫৬-এ অবস্থিত বাসা থেকে দিল্লি পুলিশ আটক করেছে বলে জানা গেছে।

যন্তর মন্তরে বিক্ষোভ: বন্ধ মেট্রো-ট্রেন-ইন্টারনেট, আটক ৪০০ জনের বেশি
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ঘিরে কার্যত লকডাউনের কবলে দিল্লি। বন্ধ মেট্রো-ট্রেন-ইন্টারনেট পরিষেবা। সহিংসতা এড়াতে রাজধানীজুড়ে ২৩ হাজারেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করেছে সরকার। গতকাল (শুক্রবার, ৯ অক্টোবর) রাত থেকে আটক করা হয়েছে ৪০০ এর বেশি সন্দেহভাজনকে। আজ (শনিবার, ১০ অক্টোবর) সকালে মাইক বাজিয়ে যন্তর মন্তরের আশেপাশে ঘোরাঘুরি না করার নির্দেশ দিয়েছে পুলিশ। ভেন্যুতে প্রবেশ করার সময় আটকানো হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের।

সিজেপি’র বিক্ষোভে দিল্লিতে ২৩ হাজার নিরাপত্তাকর্মী
সিইসি’র পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ঘিরে দিল্লিতে উচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন। আগামীকালের (শনিবার, ১০ অক্টোবর) কর্মসূচি মাথায় রেখে নামানো হয়েছে ২৩ হাজার নিরাপত্তা কর্মী। সামাজিক মাধ্যমে কড়া নজরদারি, রাখা হচ্ছে কল রেকর্ড। এদিকে পার্টির মুখপাত্রকে আটকের পর সিজেপি’র অভিযোগ, ১০ অক্টোবরের সমাবেশের আগে ১০ হাজারেরও বেশি কর্মী সমর্থককে গেপ্তার করা হয়েছে। আর ইন্ডিয়া ব্লক থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বার্তা, সংবিধান-লোকতন্ত্র-বাকস্বাধীনতার রক্ষার লড়াই শুরু হয়ে গেছে।