
শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত অন্তত ১০
শেরপুর সদরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাতপাকিয়া ও ডাকপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যান চলাচল স্বাভাবিক হয়।

শেরপুরে শেষ হলো দু’দিন ব্যাপী ফাতেমা রানীর তীর্থ উৎসব
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারোমারি সাধু লিওর ধর্মপল্লীতে শেষ হয়েছে দু’দিন ব্যাপী ফাতেমা রানীর তীর্থ উৎসব। এবার উৎসবে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিল ৫০ হাজারেরও বেশি ক্যাথলিক খ্রিস্টভক্ত।

দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে চালু হচ্ছে নকলা ফায়ার সার্ভিস স্টেশন
প্রায় দু’দশকের আইনি জটিলতা শেষে অবশেষে শেরপুরের নকলা ফায়ার সার্ভিস স্টেশন চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এতে অগ্নিকাণ্ডসহ নানা দুর্যোগে দ্রুত সেবা পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে জটিলতা কাটিয়ে স্টেশনটি চালুর উদ্যোগে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে।

শেরপুরে ২৫ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেপ্তার ১
শেরপুরে ব্যবসায় অধিক লাভের প্রলোভন দেখিয়ে অন্তত ২৫ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে রমজান আলী (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শেরপুরে সীমান্তে ভারতীয় মদ জব্দ, আটক ২
শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (শনিবার, ২৪ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি)।

শেরপুরে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
শেরপুরের শ্রীবরদীতে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর ( ৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) সকালে উপজেলার কুড়িকাহনিয়া বাজার এলাকার কুটেমনি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শেরপুর বিপুল ভারতীয় মদ জব্দ
শেরপুরের ঝিনাইগাতি সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। আজ (বুধবার, ২১ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি)।

শেরপুরে মানবপাচার মামলার প্রধান আসামি গ্রেপ্তার
শেরপুরে এক মানবপাচার মামলার প্রধান আসামী লাভলু মিয়াকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গতকাল (সোমবার, ১৯ অক্টোবর) রাতে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের দশকাহনিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ।

শেরপুর সীমান্তে ভারতীয় মাদক জব্দ
শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শেরপুরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
শেরপুরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (রোববার, ৪ অক্টোবর) রাতে শেরপুর সদরের বয়ড়া পরানপুর ভাটারা ঘাট সংলগ্ন মৃগী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শেরপুর নার্সিং ইনস্টিটিউটে ইনচার্জ অপসারণের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন
শেরপুর নার্সিং ইন্সটিটিউটের ইনচার্জ মাকসুদা ইয়াসমিনের অপসারণের দাবিতে আন্দোলনে নেমেছেন প্রতিষ্ঠানের ২৯১ শিক্ষার্থী। তাদের অভিযোগ, ইনচার্জের নানা অনিয়ম, অন্যায় আচরণ ও হয়রানির কারণে সৃষ্টি হয়েছে এই পরিস্থিতির। আর শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি ইনচার্জ মাকসুদা ইয়াসমিনের।

শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় সাবান জব্দ
শেরপুরের শ্রীবরদি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবি সাবান জব্দ করেছে বিজিবি। আজ (রোববার, ২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি)।