চীনে রোবোটিক সার্জারির প্রশিক্ষণে অধ্যাপক ডা. রফিকূল ইসলামকে সংবর্ধনা
রোবোটিক সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণ নিতে চীন সফরে গিয়ে সাংহাইয়ের পুডং গংলি হাসপাতালে বিশেষ সংবর্ধনা পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম। এ সময় বাংলাদেশের ইউরোলজি ও এন্ডোইউরোলজির উন্নয়ন, আধুনিক চিকিৎসাপ্রযুক্তির প্রসার এবং বাংলাদেশ-চীনের মধ্যে চিকিৎসা শিক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।