
রেলবহরে যুক্ত হচ্ছে ২০০ নতুন কোচ: রেলওয়ে মহাপরিচালক
বাংলাদেশ রেলওয়ের বহরে পর্যায়ক্রমে যুক্ত হতে যাচ্ছে প্রায় ২০০টি নতুন কোচ। এসব কোচ দিয়ে নতুন ট্রেন চালুর পাশাপাশি পুরোনো ও জরাজীর্ণ কোচ পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন।

টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত; ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ
টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়াতে ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।

দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনের একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুতের ঘটনায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ (শুক্রবার, ২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রলিটি উদ্ধার শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রাজশাহী রেলস্টেশনে ভাঙচুরকারীদের ছাড় নেই: ভূমিমন্ত্রী
রাজশাহী রেলওয়ে স্টেশন যারা ভাঙচুর করেছে তদন্ত সাপেক্ষ তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ‘কোনো অন্যায়কারীকে ছাড় দেয়া হবে না।’

পাকশী রেলওয়েতে এক বছরে পৌনে ৪ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, গ্রেপ্তার ৮৯
গত বছরের ২০ জুলাই থেকে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত এক বছরে বিভিন্ন অভিযানে বিপুল মাদকসহ ৩ কোটি ৭৪ লাখ টাকারও বেশি মূল্যের অবৈধ দ্রব্য জব্দ করেছে পাকশী রেলওয়ে জেলা পুলিশ। এসব অভিযানে ৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হলো ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন
পদ্মা সেতু হয়ে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে চালু হয়েছে ‘অভিযাত্রী কমিউটার’ নামে এক জোড়া নতুন কমিউটার ট্রেন। এর মাধ্যমে গোপালগঞ্জ ও আশপাশের এলাকার যাত্রীদের ঢাকার সঙ্গে সহজ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য রেল যোগাযোগ আরও বাড়ল।

রেল বিভাগের আধুনিকায়নে পরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী
মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আকস্মিক পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এসময় তিনি বলেন, ‘সরকার রেল বিভাগকে আরও আধুনিক, গতিশীল ও জনবান্ধব করতে পরিকল্পনা গ্রহণ করেছে। ঢাকা-সিলেট রেললাইনটি দীর্ঘদিনের পুরোনো। জনগণের স্বার্থে এই রেলপথে কী কী উন্নয়ন করা যায়, তা আমরা পর্যালোচনা করছি।’

কুষ্টিয়া কোর্টস্টেশনে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, ট্রেন আটকে বিক্ষোভ
কুষ্টিয়ার কোর্ট রেলওয়ে স্টেশনে বাবা ও ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে ট্রেনের এক স্টাফের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে যাত্রী ও স্থানীয়রা ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি প্রায় দুই ঘণ্টা আটকে রেখে বিক্ষোভ করেন। এতে ঢাকা ও পোড়াদহ রুটে ট্রেন চলাচল প্রায় দু’ঘন্টা বন্ধ থাকে এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

ঈদের আগেই কমলাপুরে বাড়ছে ঘরমুখো মানুষের ভিড়
ঈদের সপ্তাহখানেক বাকি থাকলেও আগেভাগেই রাজধানী ছাড়তে শুরু করেছেন অনেক যাত্রী। সকাল থেকেই ব্যাপক যাত্রীচাপ কমলাপুর রেলওয়ে স্টেশনে। তবে স্বস্তির পাশাপাশি কিছু অব্যবস্থাপনার অভিযোগও রয়েছে যাত্রীদের।

নাটোরের নলডাঙ্গায় রেললাইনে ফাটল, সাময়িকভাবে বন্ধ লাইন
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের রেললাইনে ফাটল দেখা দিয়েছে। এতে সাময়িকভাবে ১ নম্বর লাইনে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে স্টেশন কর্তৃপক্ষ।নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের রেললাইনে ফাটল দেখা দিয়েছে। এতে সাময়িকভাবে ১ নম্বর লাইনে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে স্টেশন কর্তৃপক্ষ।

বিমানবন্দর স্টেশনে সেনাবাহিনীর বিশেষ অভিযান: ৮ অস্ত্রসহ আটক ৪
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ৮টি বিদেশি পিস্তল ও বিস্ফোরক জব্দ করেছে সেনাবাহিনী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। আজ (রোববার, ২৬ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ট্রেন চালু ও বিজয় এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রুটে একটি স্পেশাল ট্রেন চালুসহ চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে চলাচলকারী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে জেলা নাগরিক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।