
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ (সোমবার, ২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এইচএসসির ফল: রাজশাহী বোর্ডে পাশের হার ৪৫.০৬%
চলতি বছর রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ ও জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৫২০ জন। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী সংখ্যা বাড়লেও জিপিএ-৫ প্রাপ্তি ও পাশের হার দুটোই কমেছে।

রাজশাহীর আদালতে ৭১ হাজার মামলা; বিচারক সংকটে বাড়ছে জট
এজলাস ও বিচারক সংকটসহ নানা কারণে মামলার জট বাড়ছে রাজশাহীর বিভিন্ন আদালতে। বিচারাধীন প্রায় ৭১ হাজার মামলা, নিষ্পত্তিতে দেরি হওয়াই দুর্ভোগে বিচারপ্রার্থীরা। গত এক দশকে বেনামি মামলার পরিমাণ দ্বিগুণ হলেও বাড়েনি বিচারকের পদ। আদালতের উন্নয়ন আর ও বিচারকের স্বল্পতা জানিয়ে আবেদন দেয়া হয়েছে প্রধান বিচারপতি ও আইন মন্ত্রণালয়ে।

পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও মানবিক আচরণে ‘জনগণের পুলিশ’ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও মানবিক আচরণের মাধ্যমে ‘জনগণের পুলিশ’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ডে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (২০০৬ ব্যাচের) ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

রাজশাহীর বাজারে উঠছে শীতের আগাম সবজি, দামে স্বস্তি নেই
রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে আগাম শীতকালীন বিভিন্ন ধরনের সবজি। তবে মৌসুমি এসব সবজির সরবরাহ কম থাকায় দাম বেশ চড়া। বিশেষ করে টমেটো, শিম, লাল বেগুন, গাজর, কাঁচা মরিচের দাম বেড়েছে কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত।

রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাজশাহীর ধর্মসভা মন্দিরের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টায় ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে পৌঁছালে মন্দির কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

পূজামণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) নীলফামারীর সৈয়দপুর থেকে একটি সামরিক বিমানে দুপুর ২টা ২০ মিনিটে রওনা দিয়ে ২টা ৫৫ মিনিটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

আজ তিন বিভাগের পূজামণ্ডপ ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী, নিরাপত্তা জোরদার
সরকারপ্রধান হিসেবে রাজধানীর বাইরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে দলীয় নেতাকর্মীরা। মণ্ডপের আশেপাশে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

ঢাকের তালে আরাধনায় সারা দেশে পালিত হচ্ছে মহাসপ্তমী
শারদীয় আনন্দ, ভক্তি আর দেবী দুর্গার আগমনে আলোকিত এক পবিত্র দিন মহাসপ্তমী। ভোরের শুরুতেই সপ্তমী লগ্নে শঙ্খসুর, ঢাকের তালে ঘট স্থাপন, দেবির আহুতি আর নবপত্রিকা স্থাপনের মধ্যদিয়ে সারা দেশে পালিত হচ্ছে দুর্গাপূজার মহাসপ্তমী।

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে প্রস্তুতি জোরদার, মাঠ পরিদর্শন ভূমিমন্ত্রীর
প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটিই তার প্রথম রাজশাহী সফর। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে ও প্রধানমন্ত্রীর রাজশাহী সফর সফল, সুশৃঙ্খল ও উৎসবমুখর করে তুলতে আজ প্রস্তুতি সভা করেছেন রাজশাহী জেলা মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

রাজশাহীতে দুর্গাপূজার প্রতিমার সাজসজ্জায় ব্যস্ত মৃৎশিল্পীরা
সনাতন ধর্মালম্বীদের মাতৃত্ব ও শক্তির প্রতীক দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানোর মাধ্যমে শুরু হতে যাচ্ছে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দিন যতই ঘনিয়ে আসছে, সনাতনীদের বাড়ি বাড়ি চলছে প্রধান ধর্মীয় শারদীয় দুর্গাপূজা পালনের উৎসব।

রাজশাহীর বাজারে চড়া মুরগির দাম, চাপে ক্রেতারা
রাজশাহীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে মুরগির মাংস। বয়লার, লেয়ার থেকে শুরু করে দেশি মুরগি—সব ধরনের মাংস কিনতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। ব্যবসায়ীদের দাবি, মুরগির খাবারের দাম বেড়ে যাওয়ায় মাংসের দামও বেড়েছে। অন্যদিকে, গরু ও ছাগলের মাংসের দাম স্থিতিশীল থাকলেও মুরগির বাড়তি দামে চাপে পড়েছেন ক্রেতারা। ফলে চাহিদা অনুযায়ী মাংস কিনতে পারছেন না অনেকেই।