মাদক
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্থানে সরকার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্থানে সরকার

মাদক পাচার ও এর অপব্যবহার রোধে জিরো টলারেন্স নীতির আওতায় কার্যক্রম জোরদার করেছে সরকার। তরুণ ও ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষায় কঠোর আইন প্রয়োগ, আইনি সংস্কার, আধুনিক শনাক্তকরণ প্রযুক্তি এবং চিকিৎসা ও পুনর্বাসন সুবিধা সম্প্রসারণের সমন্বিত উদ্যোগ নেয়া হয়েছে।

মাদকের বিস্তার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান পানিসম্পদমন্ত্রীর

মাদকের বিস্তার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান পানিসম্পদমন্ত্রীর

দেশে মাদকের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। গতকাল (শুক্রবার, ২৩ অক্টোবর) চন্দ্রগঞ্জ উপজেলার তোতারখিল আয়েশা উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ লাইন ওয়েল ফেয়ার অর্গানাইজেশন আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

অপকর্ম দমন নয়, সরকার ব্যস্ত বিরোধীদলের চরিত্র হননে: জামায়াত আমির

অপকর্ম দমন নয়, সরকার ব্যস্ত বিরোধীদলের চরিত্র হননে: জামায়াত আমির

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেয়া বাড়িতে অভিযান চালিয়ে ৮৪ জনকে আটক ও মাদক উদ্ধারের ঘটনায় সরকারের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি এ ইস্যুতে সম্প্রতি এক পোস্টে লেখেন, ‘জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার এখন বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত। হায় সেলুকাস! আমাদের এই বাংলাদেশ! তরুণদেরকে আরেকবার জাগতে হবে।’

ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান; মাদক উদ্ধার, আটক ৮৫

ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান; মাদক উদ্ধার, আটক ৮৫

রাজধানীর ভাটারা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ ৮৫ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল (সোমবার, ১৯ অক্টোবর) মধ্যরাতে ওই বাড়িতে অভিযান চালায় ডিবি। অভিযানে মাদকদ্রব্যসহ আটক হওয়া ৮৪ জনের মধ্যে ২৪ জন নারী ও বাকী ৬০ জন পুরুষ।

মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড এম এ মুহিত বলেছেন, মাদকদ্রব্য বিক্রি, সেবন কিংবা জুয়াসহ কোনো ধরনের অপকর্ম বরদাশত করা হবে না। আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে সাম্প্রতিক বন্যায় সনাতনী ইউনিয়নে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদকবিরোধী সংগ্রামের ১৬ কলা পূর্ণ করা হবে: প্রতিমন্ত্রী ইশরাক

মাদকবিরোধী সংগ্রামের ১৬ কলা পূর্ণ করা হবে: প্রতিমন্ত্রী ইশরাক

ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ইশরাক হোসেন। মাদকবিরোধী অভিযান নিয়ে সংবাদমাধ্যমের একাংশের প্রতিবেদন ও সমালোচনার জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেছেন, মাদকের আস্তানাগুলো গুঁড়িয়ে দেয়া হবে। একইসঙ্গে ভবিষ্যতে এসব আস্তানা ধ্বংসে বাঁশের লাঠি ব্যবহারের কথাও উল্লেখ করেছেন তিনি।

ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব: জামায়াত

ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব: জামায়াত

মাদকবিরোধী অভিযানের নামে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন গেন্ডারিয়া এলাকায় পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন তা ত্রাসের রাজত্বের ইঙ্গিত দেয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। আজ (রোববার, ১৮ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান।

সরাইল রিজিয়নে ৯৫৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

সরাইল রিজিয়নে ৯৫৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

বিজিবি সরাইল রিজিয়নের আওতাধীন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৯৫৭ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি। চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও মাদকসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও মাদকসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও মাদকসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (বুধবার, ১৫ অক্টোবর) রাতে পুলিশের টহলদল নগরীর ২ নম্বর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

এখন টেলিভিশনে সংবাদ প্রকাশের পর টঙ্গীতে গ্রেপ্তার ২ মাদক কারবারি

এখন টেলিভিশনে সংবাদ প্রকাশের পর টঙ্গীতে গ্রেপ্তার ২ মাদক কারবারি

এখন টেলিভিশনে সংবাদ প্রকাশের পর গাজীপুরের টঙ্গীর ব্যাংক মাঠ বস্তির মাদক কারবারি ও ২০টি মামলার আসামি মোমেলা বেগম (৪০) ও তার সহযোগী দুলেনাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (রোববার, ১২ অক্টোবর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

পাবনা পুলিশের অভিযানে অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ২

পাবনা পুলিশের অভিযানে অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ২

পাবনা সদর থানার বিশেষ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি, অস্ত্র তৈরির সরঞ্জাম ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তমসের মোল্লা ও রাশিদ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

যশোর সীমান্তে ৬ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ

যশোর সীমান্তে ৬ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ

যশোরের বেনাপোল আমড়াখালী সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ ১৮ হাজার টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি। আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় অভিযান চালায় যশোর ব্যাটালিয়ন-৪৯ বিজিবির টহলদল।