মরদেহ উদ্ধার
যশোরে ধানখেতে মিললো অজ্ঞাত নারী-পুরুষের মরদেহ

যশোরে ধানখেতে মিললো অজ্ঞাত নারী-পুরুষের মরদেহ

যশোরের কেশবপুর উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল (শনিবার, ৩১ অক্টোবর) রাতে মরদেহ দু’টি হেফাজতে নেয় কেশবপুর থানা পুলিশ।

তাহসিফের সঙ্গে কী ঘটেছিল; জাতির সামনে স্পষ্ট করার দাবি নাহিদ ইসলামের

তাহসিফের সঙ্গে কী ঘটেছিল; জাতির সামনে স্পষ্ট করার দাবি নাহিদ ইসলামের

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির সঙ্গে কী ঘটেছিল, তা পুঙ্খানুপুঙ্খভাবে জাতির সামনে স্পষ্ট করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ দাবি জানান নাহিদ ইসলাম।

নারায়ণগঞ্জে কুবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

নারায়ণগঞ্জে কুবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইগড় এলাকায় একটি বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলাম (২৫)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী নাজমুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি একই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী।

পঞ্চগড়ে পৃথক দুর্ঘটনায় নিহত ২

পঞ্চগড়ে পৃথক দুর্ঘটনায় নিহত ২

পঞ্চগড়ে পৃথক দু’টি দুর্ঘটনায় এক নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার, ২৩ অক্টোবর) দুপুরে জেলার বোদা ও পঞ্চগড় সদর উপজেলায় একজন সড়ক দুর্ঘটনায় এবং অন্যজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

ফরিদপুরে নিখোঁজের ২ দিন পর নদীতে মিললো কলেজছাত্রের মরদেহ

ফরিদপুরে নিখোঁজের ২ দিন পর নদীতে মিললো কলেজছাত্রের মরদেহ

ফরিদপুরে পূজা দেখতে বেরিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর কুমার নদ থেকে কৌশিক সাহা জিতু নামে ২৩ বছর বয়সী এক কলেজছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর পৌরসভার ভাটিলক্ষীপুরের মদনখালী স্লুইসগেট সংলগ্ন কুমার নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গাজার ধ্বংসস্তূপ থেকে ৭৫ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার, জানাজা সম্পন্ন

গাজার ধ্বংসস্তূপ থেকে ৭৫ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার, জানাজা সম্পন্ন

গাজায় ইসরাইলের হামলায় ধ্বংস হওয়া ভবন ও বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হওয়া ৭৫ ফিলিস্তিনির মরদেহের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার, ১৮ অক্টোবর) সকালে শত শত ফিলিস্তিনির অংশগ্রহণে গাজা সিটির শেখ রাদওয়ান কবরস্থানে মরদেহগুলো দাফন করা হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

তুচ্ছ ঘটনায় ভাইয়ের সঙ্গে বিরোধে প্রাণ হারালো আরেক ভাই

তুচ্ছ ঘটনায় ভাইয়ের সঙ্গে বিরোধে প্রাণ হারালো আরেক ভাই

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ (শনিবার, ১৭ অক্টোবর) সকালের দিকে উপজেলার ব্রহ্মপুর গ্রামের মণ্ডলপাড়ায় এ ঘটনাটি ঘটে।

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী বিচের কাছের একটি রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিস ৫ জনের মরদেহ উদ্ধার করেছে।

নারায়ণগঞ্জে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রীকে আটক

নারায়ণগঞ্জে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রীকে আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ভাড়া বাসা থেকে নাদিম আকন্দ (৩৬) নামের এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজাকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া না গেলেও পুলিশ ধারণা করছে, দাম্পত্য কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

নেত্রকোণায় রিকশাচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

নেত্রকোণায় রিকশাচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

নেত্রকোণা-মোহনগঞ্জ সড়কের পাশের একটি বাঁশঝাড়ের ভেতর থেকে হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো অবস্থায় রোকন মিয়া (৪০) নামের এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ফতুল্লায় অজ্ঞাত নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

ফতুল্লায় অজ্ঞাত নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, তার বয়স আনুমানিক ২০ বছর। তবে তার পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

টাঙ্গাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক চাপায় কাজী দেশ (২৮) নামের এক সুইডেন প্রবাসী নিহত হয়েছেন। গতকাল (শনিবার, ১০ অক্টোবর) সন্ধায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের উপজেলার হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।