
ইউরোপের সঙ্গে যুদ্ধে প্রস্তুত রাশিয়া; তবে চায় না সংঘাত: পুতিন
রাশিয়া ইউরোপের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত, তবে কোনো সংঘাত চায় না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নরওয়ে ও ফিনল্যান্ডের নেতাদের সঙ্গে টেলিফোন আলাপের পর আজ (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ) তিনি এ কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এ তথ্য জানিয়েছে।

মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে যেকোনো কিছু সম্ভব: ট্রাম্প
মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে যেকোনো কিছুই সম্ভব বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের পর যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে কি না-সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই হুথিদের বিরুদ্ধে ফের সৌদি ভূখন্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলেছে রিয়াদ। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছাড়াই মধ্যপ্রাচ্য সংকটের সমাধান সম্ভব।

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা; মস্কোয় ড্রোন ছুড়লো ইউক্রেন
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনা পুনরায় শুরুর উদ্যোগের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এর জবাবে মস্কো লক্ষ্য করে শত শত ড্রোন ছুড়েছে ইউক্রেনীয় বাহিনী। সংঘাত থামানোর কূটনৈতিক তৎপরতা চলার মধ্যেই উভয় পক্ষ গতকাল (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) এই হামলা চালালো।

ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা: ইউরোপের সামগ্রিক নিরাপত্তায় নজর দেয়ার আহ্বান পুতিনের
ইউক্রেন যুদ্ধ অবসানের ভবিষ্যৎ আলোচনায় উভয় দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গোটা ইউরোপের সামগ্রিক নিরাপত্তা কাঠামোর ওপর জোর দেয়া উচিত বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেন সীমান্তে নিরাপত্তা অঞ্চল গড়ার ঘোষণা পুতিনের
ইউক্রেনের সীমান্ত ঘেঁষে একটি অনমনীয় ‘নিরাপত্তা অঞ্চল’ তৈরির কাজ সফলভাবে এগিয়ে চলছে বলে ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি স্পষ্ট জানিয়েছেন, কিয়েভের সঙ্গে কোনো সম্ভাব্য শান্তি আলোচনায় এই এলাকা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা মস্কোর নেই। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা স্থগিত করলেন ট্রাম্প; ডেমোক্র্যাটদের তীব্র ক্ষোভ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে সই করে রাশিয়ার অর্থনীতির ওপর প্রস্তাবিত একটি বড় ধরনের নতুন নিষেধাজ্ঞা কার্যকর স্থগিত করেছেন। কংগ্রেসকে পাঠানো বার্তায় তিনি দাবি করেছেন, এ সিদ্ধান্ত জাতীয় স্বার্থে নেয়া হয়েছে। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্পের ডিজেল চুক্তি: সরবরাহ কতটা বাড়বে, বাধা কোথায়?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ডিজেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন এবং রাশিয়া-ইউক্রেনের মধ্যে জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। মূল লক্ষ্য আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের বাজারে ডিজেলের চড়া দাম কমানো। চড়া দামের বোঝা বিশেষ করে ট্রাকচালক ও কৃষকদের ওপর পড়ছে, যা ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে। রয়টার্সের বিশ্লেষণী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র–রাশিয়া ডিজেল চুক্তি ‘খুবই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত’; কড়া সমালোচনা মেলোনির
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ডিজেল সরবরাহ সংক্রান্ত চুক্তিকে একটি ‘খুবই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি বলেছেন, এই চুক্তি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য করার প্রচেষ্টার পরিপন্থি।

চীন ও রাশিয়া ইরানকে কোনো সহায়তা করছে না; দাবি ট্রাম্পের
ইরানকে চীন ও রাশিয়া কোনো ধরনের সামরিক বা কৌশলগত সহায়তা করছে বলে তিনি বিশ্বাস করেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, তেহরানকে সহযোগিতা করতে গেলে মস্কো ও বেইজিংয়ের ‘হারানোর অনেক কিছু রয়েছে’। গতকাল (সোমবার, ১২ অক্টোবর) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি নিয়ে বিরোধ; ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প
রাশিয়ার সঙ্গে জ্বালানি চুক্তি এবং রুশ তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার জের ধরে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা আনার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার ডিজেল রপ্তানির ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের একদিন পরই শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি। ট্রাম্পের ওই জ্বালানি চুক্তির তীব্র সমালোচনা করেছিলেন জেলেনস্কি। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাশিয়ার ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের; পুতিনের জন্য ‘উপহার’ বললেন জেলেনস্কি
যুক্তরাষ্ট্রে রাশিয়ার ডিজেল আমদানির ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে এটিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য ‘উপহার’ বলে আখ্যায়িত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, এটি এমন এক যুদ্ধে বিনিয়োগ যা শেষ হওয়া দরকার, দীর্ঘায়িত করা নয়। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তাইওয়ানকে মার্কিন অস্ত্র সহায়তা, ক্ষুব্ধ উত্তর কোরিয়া
তাইওয়ানকে মার্কিন অস্ত্র সরবরাহ ও সামরিক সহায়তার তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া। ওয়াশিংটনের এই পদক্ষেপ তাইওয়ান প্রণালিতে উত্তেজনা বাড়াচ্ছে বলে আজ (বুধবার, ৭ অক্টোবর ) পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এক প্রতিবেদনে জানিয়েছে।