
বিশ্বকাপের আগে ব্যাটিং কোচ নিয়ে ভাবনায় বিসিবি
বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং সামাল দেবেন কে? সাড়ে তিন বছর ধরেই নানা পরীক্ষা-নিরীক্ষার পরেও টাইগার ব্যাটারদের পারফরম্যান্সের গ্রাফ তলানির দিকে। আসন্ন বিশ্বকাপের আগে কন্ডিশন বিবেচনায় প্রোটিয়া কোচের দিকে বিশেষ নজর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। যেখানে আছে হাশিম আমলা, মার্ক বাউচারসহ অভিজ্ঞ কিছু নাম। আবার পাকিস্তানি কিংবদন্তি মোহাম্মদ ইউসুফকেও আলোচনার টেবিলে রেখেছে ক্রিকেট বোর্ড।

ওয়ানডে ক্রিকেটে ‘বৈপ্লবিক পরিবর্তন’
অনেকটা নীরবে নিভৃতে ওয়ানডে ক্রিকেটে ঘটে গেছে এক ‘বৈপ্লবিক পরিবর্তন’। আইসিসির এক নিয়মে কমে গেছে রান তোলার গতি, বোলাররা হয়ে উঠছেন ভয়ঙ্কর। পুরনো বল ব্যবহারের নতুন এ নিয়ম চালুর পর থেকে বলে রিভার্স সুইংয়ের হার বেড়েছে। আর এতে ব্যাটারদের সংকট-সংগ্রাম বেড়েছে। ম্যাচের পরিস্থিতি বদলে দেয়া নতুন এ নিয়মের পর আসন্ন বিশ্বকাপ ঘিরে দলগুলোও হয়তো সাজাবে নতুন পরিকল্পনা।

আন্তর্জাতিক ফুটবল ছাড়ার পরও রেকর্ডের খাতায় মেসি
এমএলএসে লিওনেল মেসির জোড়া গোলে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। ৩৯ বছরের মেসির এমন পারফর্ম্যান্সে তার দল ইন্টার মায়ামি উঠে এসেছে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট টেবিলের দুই নাম্বারে। সেই সঙ্গে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তির পরও তার নামের পাশে যুক্ত হয়েছে আরও বেশ কয়েকটি রেকর্ড।

ব্যাটারদের ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হার, ক্ষুব্ধ তাসকিন
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটা ব্যাটসম্যানদের জেতানো উচিত ছিলো। অথচ বারবার একই ভুল করছে আমাদের ব্যাটাররা। জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে সরাসরি ব্যাটারদের ব্যর্থতাকে দুষলেন তাসকিন আহমেদ। জানালেন, এখনই ভুল শোধরাতে না পারলে বিশ্বকাপে আবারও ভরাডুবি হবে দলের।

কঠিন হচ্ছে ইনফান্তিনোর ফের ফিফা প্রেসিডেন্ট হওয়ার পথ?
ফিফা প্রধান হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচিত হওয়ার সহজ সমীকরণ এবার বদলে যাচ্ছে। বিশ্বকাপ স্বত্ব বিক্রি বিতর্ক ও সাম্প্রতিক নানা কেলেঙ্কারিতে ব্যাকফুটে থাকা ইনফান্তিনোর বিরুদ্ধে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দাঁড় করানোর তোড়জোড় চলছে ইউরোপে। ১৮ নভেম্বর প্রার্থীদের নাম ঘোষণার শেষ সময়সীমাকে সামনে রেখে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হিসেবে গুঞ্জন উঠছে আর্সেন ওয়েঙ্গার এবং লুইস ফিগোর মতো নাম।

মনুমেন্টালে বিদায়...
মনুমেন্টালে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হচ্ছে আর্জেন্টিনার ফুটবলের এক মহাকাব্যিক অধ্যায়। দুই দশকের বেশি সময় ধরে লিওনেল মেসি যে জার্সিতে লিখেছেন একের পর এক ইতিহাস; বিশ্বকাপ জিতেছেন, কোটি ভক্তকে দিয়েছেন অসংখ্য স্মৃতি সেই আকাশি-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ম্যাচটি তাই হয়ে উঠছে আবেগ আর ভালোবাসায় মোড়ানো এক মহাবিদায়ের মঞ্চ। বুয়েনস এইরেসে ম্যাচ শুরু হবে আগামীকাল (বুধবার, ৭ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৫টায়।

প্রকাশিত হলো ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি
প্রকাশিত হয়েছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত গ্রুপিং ও সময়সূচি। আফ্রিকান অঞ্চলে বসতে যাওয়া ১৪ দলের এই মেগা টুর্নামেন্টে বাংলাদেশ পড়েছে কঠিন গ্রুপ ‘বি’-তে, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কার, আফ্রিকার মতো হেভিওয়েট দলগুলো। আগামী বছরের ২ অক্টোবর পর্দা উঠলেও, টাইগাররা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ৮ অক্টোবর।

ফ্রান্সের ডাগআউটে জিদানের প্রথম পরীক্ষা নেবে তুর্কি
উয়েফা নেশনস লিগ
উয়েফা নেশনস লিগে রাতে মাঠে নামছে ইউরোপের হেভিওয়েট দলগুলো। তবে সবার চোখ কোকায়েলি স্টেডিয়ামের ম্যাচটিতে, যেখানে ঘরের মাঠের তুরস্ক লড়বে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে। দিদিয়ের দেশমের দীর্ঘ ১৪ বছরের সফল অধ্যায় শেষে এই ম্যাচ দিয়েই ফরাসিদের ডাগআউটে জিনেদিন জিদানের নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। আরেক ম্যাচে বেলজিয়ামকে আতির্থ্য দিবে ইতালি। দ্বিতীয়বারের মতো আজ্জুরিদে ডাকআউটে ফিরছেন কোচ মানচিনি।

যুক্তরাষ্ট্রের স্কোয়াডে চমক কাভান সুলিভান; ১৬ বছরেই বিশ্বকাপের স্বপ্নযাত্রা
২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে কোচ মরিসিও পচেত্তিনোর ঘোষিত ২৮ সদস্যের স্কোয়াডে সবচেয়ে বড় চমক মাত্র ১৬ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান! ২০২৬ বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র পুরুষ জাতীয় ফুটবল দল।

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তার দাবি, দেশের মর্যাদা, ক্রিকেটার-সাংবাদিক-সমর্থকদের নিরাপত্তা এবং নির্বাচন সামনে রেখে দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখার বিষয়টি বিবেচনা করেই সে সময় ভারত সফর বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছিলো।

২০৩০ বিশ্বকাপের ফাইনাল নিয়ে নতুন বিতর্ক; মরক্কো-স্পেন ঘিরে বাড়ছে জল্পনা
মরক্কোর ফুটবল ফেডারেশন প্রধান ফৌজি লেকজা দাবি করেন, ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের গৌরব পেতে যাচ্ছে মরক্কো। তার দাবি, বিশ্বকাপ ফাইনাল হবে মরক্কোর বেনসলিমানে! কিন্তু প্রশ্ন হলো ফিফা কি সত্যিই মরক্কোকে দিতে যাচ্ছে বিশ্বকাপের সবচেয়ে মর্যাদার ম্যাচটি? নাকি শেষ হাসি হাসবে স্পেন?

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ; বিজয়ীর নাম নিয়ে জল্পনা
ব্যালন ডি’অরের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশের পর শুরু হয়েছে জোর আলোচনা, কার হাতে উঠছে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত ট্রফিটি? গোলবন্যায় ভাসানো হ্যারি কেইন নাকি বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী রদ্রি? নাকি চমক দেখিয়ে আরেকবার ব্যালন ডি’অর হাতে নেবেন লিওনেল মেসি?