
তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় জেরিকা নাসনিম দিশা (১৯) নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। ওই তরুণী সাউরির কথিত বান্ধবী বলে জানা গেছে। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

তাহসিফ সৌরির মৃত্যুতে বাবার হত্যা মামলা, গ্রেপ্তার বন্ধু
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করেছেন তার বাবা। এ ঘটনায় তাহসিফের ব্যবসায়িক অংশীদার ও বন্ধু শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে। নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা সময় কাটিয়েছিলেন দীপ। আজ (শনিবার, ৩১ অক্টোবর) তাকে আদালতে তোলার কথা রয়েছে।

তাহসিফ সৌরির মৃত্যু রহস্যে নতুন মোড়; উদ্ধার ব্যবহৃত মোটরসাইকেল
পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্টকে এম তাহসিফ সৌরির মৃত্যুকে ঘিরে। আজ (শুক্রবার, ৩০ অক্টোবর) সকালে তুরাগ নদীর পাশে অনুমান ৫০ গজ দূরে তাহসিফ সৌরির জুনিয়র বন্ধু শাহরিয়ার দীপের দেয়া তথ্য অনুসারে টঙ্গীর মাজার বস্তি এলাকায় তাহসিফ সৌরির ব্যবহৃত মটরসাইকেল উদ্ধার করে পিবিআই।

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: তদন্তের আগে ‘মন্তব্য নয়’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় ময়নাতদন্ত ও প্রাথমিক তদন্ত শেষ হওয়ার আগে কোনো মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, তদন্তের মাধ্যমে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানার পর এ বিষয়ে কথা বলবেন।

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার
রাজধানীর উত্তরখানে তুরাগ নদী থেকে বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। গতকাল (বুধবার, ২৮ অক্টোবর) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফিলিপাইনে প্রশিক্ষণের সময় দুটি সামরিক বিমানের সংঘর্ষ, চার পাইলট নিহত
ফিলিপাইনে প্রশিক্ষণের সময় মাঝআকাশে দুটি সামরিক বিমানের সংঘর্ষে চারজন পাইলট নিহত হয়েছেন। গতকাল (শুক্রবার, ২৩ অক্টোবর ) বিকেলে রাজধানী ম্যানিলার দক্ষিণাঞ্চলীয় ফার্নান্দো বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে বলে আজ (শনিবার, ২৪ অক্টোবর ) জানিয়েছে দেশটির বিমানবাহিনী। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান গ্রেপ্তার
অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে দুদকের দুই মামলার আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন।

বন্যাদুর্গত মানুষের সহায়তায় বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি
সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারের বিভিন্ন এলাকা ব্যাপকভাবে প্লাবিত হয়ে জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে। এ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ বিমান বাহিনী মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় আজ (মঙ্গলবার, ১৪ জুলাই) বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) সভাপতি সালেহা খানের উদ্যোগ ও দিকনির্দেশনায় বাফওয়া আঞ্চলিক শাখা চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় বন্যাদুর্গত পরিবারের মাঝে পর্যাপ্ত পরিমাণ প্রয়োজনীয় শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধ বিতরণ করা হয়।

কয়েক দশকের সবচেয়ে বড় বিমানবাহিনী আধুনিকায়নের পথে ইরান
ইরানের ফরমায়েশ অনুযায়ী প্রথম দফায় ২০টি সু-৩৫ যুদ্ধবিমানের উৎপাদন সম্পন্ন করেছে রাশিয়া। কয়েক দশকের পুরোনো ইরানি বিমানবাহিনী আধুনিকায়নের সবচেয়ে বড় প্রচেষ্টার অংশ হিসেবে এটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।সামরিক বিষয়ক ম্যাগাজিন ‘মিলিটারি ওয়াচ’বরাত দিয়ে কিয়েভ পোস্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নারী হকি ও কাবাডি দলকে সংবর্ধনা, এশিয়া কাপের জার্সি উন্মোচন
চীনের সানিয়ায় অনুষ্ঠিত এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জেতা বাংলাদেশ নারী কাবাডি দলকে পুরস্কার দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রত্যেককে এক লাখ টাকা করে পুরস্কার দেয়া হয়েছে।

যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত
বিমানবাহিনীর ৮০তম ‘বাফা কোর্স’ ও ‘ডিরেক্ট এন্ট্রি ২০২২ কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে আজ ( বৃহস্পতিবার, ২১ মে) ), বিমানবাহিনীর অ্যাকাডেমি প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়াজ হয়।

যুক্তরাষ্ট্রে প্যাসিফিক এয়ার চিফদের সিম্পোজিয়ামে অংশ নেন বিমানবাহিনী প্রধান
প্যাসিফিক এয়ার ফোর্সেসের কমান্ডার জেনারেল কেভিন বি. স্নাইডারের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে প্যাসিফিক এয়ার চিফদের সিম্পোজিয়ামে অংশ নিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।