বিদ্যানন্দ ফাউন্ডেশন

কক্সবাজার সৈকতের সৌন্দর্য রক্ষায় ১২ বর্জ্য মানবের অভিনব প্রচারণা
সৈকতের বালুচরে এদিক-ওদিক ছুটে বেড়াচ্ছে ১২ ‘বর্জ্য মানব’। প্রথম দেখায় যে কেউ চমকে উঠবেন। তবে এরা কোনো ভৌতিক চরিত্র নয়, বরং প্লাস্টিক দূষণের ভয়াবহতা তুলে ধরে পর্যটকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।

প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে মিলছে নিত্যপণ্য
কক্সবাজার সৈকতে শুরু হয়েছে ‘সমুদ্রে প্লাস্টিক দূষণ প্রতিরোধ কর্মসূচি’। কর্মসূচির অংশ হিসেবে স্থানীয়দের জন্য বসানো হয়েছে ‘প্লাস্টিকের বিনিময়ে বাজার’। যেখান থেকে প্লাস্টিকের বিনিময়ে বাজার করেছে প্রায় ৫শ পরিবার। এর প্রথমদিনেই সংগ্রহ করা হয়েছে প্রায় ৪ টনের বেশি প্লাস্টিক। সমুদ্রকে দূষণমুক্ত রাখতেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।