বিশ্বে আস্থা, দেশে স্থবিরতা—কেন এগোচ্ছে না বাংলাদেশের বন্ড মার্কেট?
যেকোনো আধুনিক অর্থনীতির দীর্ঘমেয়াদি মূলধন জোগান ও স্থিতিশীলতার মূল ভিত্তি হলো একটি কার্যকর বন্ড মার্কেট। অথচ বিশ্বে আস্থা অর্জন করলেও দেশে যেন এগোচ্ছে না বন্ডের বাজার। অতিরিক্ত ব্যাংক-নির্ভরতা আর কাঠামোগত সংকটে দেশের আর্থিক খাত কি তবে একমুখী বৃত্তে বন্দি? কেনই বা কাঙ্ক্ষিত সফলতা পাচ্ছে না বন্ড মার্কেট?