
চট্টগ্রাম সিটি এফসির টানা হারে ফিক্সিংয়ের সন্দেহ; তদন্তের আশ্বাস বাফুফের
দেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসরে শুরুটা একেবারেই ভালো হয়নি চট্টগ্রাম সিটি এফসির। শুধুমাত্র বাজে ফলাফল না, ফিক্সিংয়ের সন্দেহটাও ভর করেছে বন্দরনগরীর দলটির উপর। গোলরক্ষক শান্ত স্কোয়াড থেকে জায়গা হারিয়েছেন তবে তাতে কি সব প্রশ্নের উত্তর মিলেছে কিনা। আমরা এসব নিয়ে কথা বলতে চেয়েছি বাংলাদেশের সাবেক গোলরক্ষক এবং ফুটবল বিশেষজ্ঞদের সঙ্গে। কথা বলতে চেয়েছি চট্টগ্রাম সিটি এফসির ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে। শুধুই কি দুর্ভাগ্য নাকি এর পেছনে ফিক্সিংটাও জড়িয়ে আছে।

সাফ চ্যাম্পিয়নশিপে এক টিকিটে দুই ম্যাচ দেখার সুযোগ, অনলাইনে কাটবেন যেভাবে
দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর ‘সাফ চ্যাম্পিয়নশিপ’ (SAFF Championship 2026 Bangladesh) আগামী ৫ নভেম্বর থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে। ঐতিহ্যবাহী এই ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে দর্শকদের মাঝে দারুণ উন্মাদনা তৈরি হয়েছে। সম্প্রতি বাফুফে ভবন ও সাফ কর্তৃপক্ষের সমন্বয় সভায় টিকিটের মূল্য, ক্যাটাগরি এবং বিক্রির সময়সূচি চূড়ান্ত করা হয়েছে (SAFF Championship single ticket two matches rules and online booking)। সবচেয়ে বড় সুখবর হলো, দর্শকরা মাত্র একটি টিকিট কিনেই নির্দিষ্ট দিনের দুটি ম্যাচই স্টেডিয়ামে বসে উপভোগ করতে পারবেন (Watch two matches with single SAFF ticket)।

ফুটবলে সাফল্য পেতে কোচদের নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার তাগিদ মানিকের
দেশের ফুটবলে সাফল্য কোচদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ দিয়েছেন জাতীয় দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক। সাফে থমাস ডুলির ওপর বাড়তি প্রত্যাশার চাপ থাকবে বলেও মনে করেন তিনি। তবে, এসবের জন্য বাফুফের দায় বেশি দেখছেন অভিজ্ঞ এই কোচ।

ঢাকায় সাফের প্রস্তুতি চূড়ান্ত; গুঞ্জন উড়িয়ে অংশ নিচ্ছে ভারত
ঘরের মাঠে সাফের জমকালো আসর আয়োজনে এখন পুরোপুরি ব্যস্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন। টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে দফায় দফায় বৈঠক করছে বাফুফে ও সাফ কর্তৃপক্ষ। নির্ধারিত সূচিতে ভারত ফুটবল দল অংশগ্রহণ করবে বলে নিশ্চিত করেন সাফের সাধারণ সম্পাদক। এদিকে টুর্নামেন্টের সর্বনিম্ন টিকিট মূল্য ১ হাজার টাকা নির্ধারণ করা হয়।

সাফে সাফল্য পেতে প্রস্তুত বাফুফে; লিগ চলাকালেই শুরু হবে ক্যাম্প
আসিয়ান কাপে ব্যর্থতার পর এবার সাফে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যের কথা জানিয়েছেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান। লিগ শেষ হলেই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। সাফের আগে দেশে-বিদেশে প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা বাফুফে কর্তাদের। একইসঙ্গে বংশোদ্ভূত ফুটবলারদের পারফরম্যান্স পর্যালোচনা এবং দেশের ফুটবলের উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর দিকেও নজর ফেডারেশনের।

আছে প্রতিশ্রুতি, নেই উন্নতি—ফের মাঠ নিয়ে প্রশ্নের মুখে বাফুফে
বড় রকমের আশ্বাসের বাণী শুনিয়ে মাঠের দায়িত্ব নিলেও উল্লেখযোগ্য পরিবর্তন করতে পারেনি বাফুফে। প্রতিবারের মতো ফুটবল লিগের মাঠ দেখে এমনই মন্তব্য ক্লাব কর্মকর্তা-কোচ কিংবা সাবেক খেলোয়াড়দের। মানহীন এবং ঝুঁকিপূর্ণ এসব মাঠে খেলতেও চাইছেন না অনেক ফুটবলার। দায় স্বীকার করে আবারও বাফুফের আশ্বাস, আসন্ন বিরতির পরেই ঠিক হবে মাঠের পরিস্থিতি।

ফিফা সভাপতির সঙ্গে তাবিথের সাক্ষাৎ, সহযোগিতা বাড়ানোর অনুরোধ
ভবিষ্যতে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি ইউরোপে আরও আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ তৈরির বিষয়ে ফিফার কাছে অনানুষ্ঠানিক আবেদন জানিয়েছে বাফুফে। আজ (রোববার, ১৮ অক্টোবর) ভুটান যাওয়ার পথে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ঢাকায় যাত্রাবিরতির সুযোগ কাজে লাগিয়ে তার সঙ্গে সাক্ষাতে এসব নিয়ে কথা বলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। ফিফা ফরোয়ার্ড প্রোগ্রামের আওতায় নতুন উদ্যোগ বাস্তবায়নেও আশাবাদী দেশের ফুটবল ফেডারেশন।

ঘরের মাঠে সাফ জয়ের মিশন; হামজাকে ছাড়াই প্রস্তুতির ছক বাফুফের
ঘরের মাঠে অনুষ্ঠেয় সাফের শিরোপা পুনরুদ্ধারে জাতীয় দল নিয়ে নানা পরিকল্পনা সাজাচ্ছে বাফুফের ন্যাশনাল টিমস কমিটি। আসরের শুরুতে হামজাদের না পাওয়াতে বাকিদের নিয়ে প্রতিপক্ষকে হারানোর কৌশল সাজানোর পরামর্শ তার। আর সাফের আগে ফিফা উইন্ডো ছাড়াও প্রস্তুতি ম্যাচ খেলতে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলমান।

বংশোদ্ভূত ফুটবলারদের পাওয়া নিয়ে শঙ্কা; সাফের আগে চাপে বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপে বংশোদ্ভূত ফুটবলারদের পাওয়া নিয়ে শঙ্কায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সাফে জাতীয় দলের কোচ থমাস ডুলির নজরে চার নতুন মুখ রোনান সুলিভান, ট্রেভর ইসলাম, লু ওয়াটসন ও জায়ান হাকিম থাকলেও তাদের খেলার সম্ভাবনা ক্ষীণ। অন্যদিকে বাধ্যবাধকতা না থাকায় প্রথম দুই ম্যাচে হামজাকেও ছাড়তে বাধ্য না ক্লাব শেফিল্ড। এছাড়া আসিয়ান কাপের ব্যর্থতা নিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের কারণ দর্শানোকে ইতিবাচক হিসেবে দেখছেন ফাহাদ করিম। শেষ পর্যন্ত সাফের আগে বড় এক চ্যালেঞ্জের সামনে টিম বাংলাদেশ।

সাদ-সোহেলের পার্টি নিয়ে জানতেন না টিম লিডার, দেশে ফিরেই তদন্ত
ইন্দোনেশিয়া ম্যাচের পর সাদ উদ্দিন এবং সোহেল রানা জুনিয়রের পার্টি করার বিষয়ে কিছুই জানতেন না টিম লিডার ইকবাল হোসেন। তবে, পার্টিতে অংশ নেয়ার প্রসঙ্গে দেশে ফিরে তদন্ত করা হবে বলে জানিয়েছেন বাফুফের এই সদস্য। যদিও অভিযুক্ত খেলোয়াড়দের দাবি, এ ছবি মাসখানেক আগের।

দেশের ঘরোয়া লিগের সূচি নিয়ে দ্বন্দ্ব চলছেই, পেছালো দ্বিতীয় রাউন্ডের খেলা
দেশের ঘরোয়া ফুটবল মানেই যেন এক অন্তহীন গোলকধাঁধা। শুরু থেকেই সূচি নিয়ে ছিলো টালবাহানা, তা এবার রূপ নিয়েছে প্রকাশ্য দ্বন্দ্বে। মোহামেডান, আবাহনী আর ব্রাদার্স ইউনিয়নের দফায় দফায় চিঠির চাপে শেষ পর্যন্ত নতি স্বীকার করলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে অন্য ক্লাবগুলোর ক্ষোভ থেকে বাঁচতে দ্বিতীয় রাউন্ডের খেলাই এবার পিছিয়ে দেয়া হয়েছে।

মাঠে নামার আগেই বদল সূচি; ক্লাবের দাবিতে বাফুফের সিদ্ধান্ত
আবারও ক্লাবের কাছে নতি স্বীকার করলো বাফুফে। এক চিঠিতেই বদলে গেল ম্যাচের সূচি। ফেডারেশন কাপের উদ্বোধনী দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, মাঠে গড়ায় কেবল একটি ম্যাচ। আবাহনী ও ব্রাদার্সের দাবির পরিপ্রেক্ষিতে একদিন পেছানো হয় দল দু’টির ম্যাচ। ম্যাচ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে সূচি পরিবর্তনের খবরে ভোগান্তিতে পড়ে প্রতিপক্ষ ক্লাবগুলো।