
ফ্যাসিবাদের কিছু পক্ষ শ্রমিকদের ব্যবহার করে বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিগত কিছুদিন যাবত পতিত ফ্যাসিবাদের কিছু পক্ষ শ্রমিকদের ব্যবহার করে বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘যথাসময়ে শ্রমিকদের নূন্যতম মজুরি নির্ধারণ করবে সরকারের গঠিত মজুরি বোর্ড।’

ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো স্বৈরশাসক বা ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার উত্থান ঠেকাতে প্রাতিষ্ঠানিক চেক অ্যান্ড ব্যালান্স নিশ্চিত করে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের ওপর গুরুত্ব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা, নিরপেক্ষ নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার স্থায়ী আইনি কাঠামো এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি গণতন্ত্র রক্ষায় কার্যকর ‘ওয়াচডগ’ প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।

বিএনপি দেশকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার
বিএনপি গণতন্ত্রের পথ বাধাগ্রস্ত করে দেশকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে এবং সংসদীয় ফ্যাসিবাদ শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘২৮ শে অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের মধ্যেই দেশে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছিল।’

ফ্যাসিবাদের ‘লিগ্যাসির’ কারণে পদক্ষেপের সুফল পেতে সময় লাগছে: সমাজকল্যাণমন্ত্রী
পলাতক ফ্যাসিবাদের অনেকগুলো লিগ্যাসি রেখে গিয়েছে, ফলে সরকারের পদক্ষেপগুলোর ফল পেতে কিছুটা সময় লাগছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

দেশে ফ্যাসিবাদ, সন্ত্রাসী দল ফিরলে দায় নিতে হবে গুপ্ত জামায়াতকে: শামা ওবায়েদ
দেশে ফ্যাসিবাদ, সন্ত্রাসী দল ফিরলে দায় নিতে হবে গুপ্ত জামায়াত ইসলামকে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ (শুক্রবার, ৯ অক্টোবর) ফরিদপুরের নগরকান্দায় স্থানীয় বিএনপি আয়োজিত দেশজুড়ে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সড়কের নৈরাজ্য বন্ধ করে স্বস্তিদায়ক পরিবেশ তৈরির আহ্বান রিজভীর
ফ্যাসিবাদের আমলে সড়কের নৈরাজ্য বন্ধ করে মানুষের জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

গণতন্ত্র রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান: গয়েশ্বর চন্দ্র রায়
গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদী শক্তির অপতৎপরতা রুখে দিতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে তিনি আরও বলেন- কোনো অবস্থাতেই গণতন্ত্র ব্যাহত হতে দেয়া হবে না। অন্যদিকে, রংপুরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী অভিযোগ করে বলেন, বিরোধীদল কৃত্রিমভাবে সার সংকট তৈরি করছে।

বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদী অপশক্তিকে আর রাজনীতির সুযোগ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
ফ্যাসিবাদী অপশক্তিকে বাংলাদেশের মাটিতে আর রাজনীতি করার সুযোগ দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

ফ্যাসিবাদের আক্রমণে হিন্দু সম্প্রদায়ও রক্ষা পায়নি: রিজভী
ফ্যাসিবাদের আক্রমণে হিন্দু সম্প্রদায়ও রক্ষা পায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত শুভ জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে: রিজভী
বিএনপি জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (মঙ্গলবার, ২৫ আগস্ট) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত দলের যৌথ সভা শেষে নয়া পল্টন কার্যালয়ে এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নেয়নি: জামায়াত আমির
ফ্যাসিবাদে আক্রান্তরা বিদায় নিলেও দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নেয়নি। কেউ একই পথে হাঁটলে তার পরিণতিও আগের ফ্যাসিবাদের মতোই হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটি রোগের উপসর্গ: শফিকুর রহমান
ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটি রোগের উপসর্গ। যে দল এ পথে যাবে তারাই ফ্যাসিবাদের অন্তর্ভুক্ত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান ও জাতির প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।