
প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি; অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। ত্রুটির প্রকৃত কারণ অনুসন্ধান এবং এ ঘটনায় ফ্লাইট বিলম্ব ও যাত্রীদের ভোগান্তির বিষয়টি পর্যালোচনা করে দ্রুত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে কমিটিকে।

আ.লীগকে ভয় পায় বলেই গোপালগঞ্জে লংমার্চ করছে না জামায়াত: রাশেদ খাঁন
জামায়াতে ইসলামী আওয়ামী লীগকে ভয় পায় বলেই গোপালগঞ্জ অভিমুখে কোনো কর্মসূচি না দিয়ে ঢাকা থেকে খুলনা অভিমুখে লংমার্চ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশিত হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে এ পরীক্ষায় অংশ নেয়া সারা দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে।

পাঠ্যবই ছাপার অগ্রগতি দেখতে ছাপাখানা পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
প্রাথমিক, মাধ্যমিক ও এবতেদায়ী মাদ্রাসার পাঠ্যপুস্তক ছাপানোর অগ্রগতি সরজমিনে ছাপাখানা পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন। গতকাল (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর) রাতে রাজধানীর তেজগাঁওয়ে একটি ছাপাখানা পরিদর্শন করেন তিনি।

চিকিৎসা ও উন্নয়ন কার্যক্রম তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু
অসহায় ও দুস্থ মানুষের কাছে চিকিৎসা সহায়তা ও উন্নয়ন কার্যক্রম পৌঁছে দিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

জাপান সফরের অর্জন কাজে লাগিয়ে অর্থনীতি বদলানোর প্রত্যাশা
জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের এই সফরকে ঐতিহাসিক অর্জন হিসেবে দেখছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন, বিরোধীদলের নেতিবাচক সমালোচনার মধ্যেও কৃষি, প্রযুক্তি, অর্থনীতি ও ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হয়েছে। তার দাবি, এই সফরের সুফল কাজে লাগিয়ে লুটপাটের অর্থনীতি থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ।

গুজব-অপতথ্য ঠেকাতে ‘ঐক্যবদ্ধ’ সচেতনতার আহ্বান তথ্য উপদেষ্টার
গুজব ও অপতথ্যের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য ছড়াতে একটি গোষ্ঠী সক্রিয় রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় তথ্য যাচাই করে শেয়ার করার ওপর গুরুত্ব দিতে হবে।

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১২টার দিকে তিনি এই কারখানা পরিদর্শন করেন। এ সময় তিনি কারখানার গাড়ি সংযোজন (অ্যাসেম্বলি) প্রক্রিয়া ঘুরে দেখেন।

প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪টি সমঝোতা স্মারক, দুটি অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সই
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪টি সমঝোতা স্মারক, দুটি অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সই হয়েছে। আজ (বুধবার, ২৮ অক্টোবর) এসব চুক্তি সই হয়।

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
ঢাকাসহ সারা দেশকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, ঢাকা শহরকেও টোকিওর মতো পরিচ্ছন্ন করে গড়ে তোলার লক্ষ্য রয়েছে সরকারের।

পাঁচ খাতে জাপানি বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী
মোটরযান উৎপাদন, জ্বালানি, প্রযুক্তি ও মহাকাশ সহযোগিতা, রেলপথ ও সরবরাহব্যবস্থা এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদনশিল্প; এই পাঁচ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উন্নয়ন সহযোগিতার পাশাপাশি শিল্প, প্রযুক্তি ও বাণিজ্যে দুই দেশের সম্পর্ক সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

দেশকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম।