
জনগণের বিপক্ষের কাজে প্রধানমন্ত্রী কাউকে ছাড় দেবেন না: শাহে আলম
জনগণের বিপক্ষে যাবে এমন কাজে প্রধানমন্ত্রী তারেক রহমান কাউকে ছাড় দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোগীদের ব্যাপারে চিকিৎসকদের সর্বোচ্চ সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী টুকুর
চিকিৎসকদের অবহেলার কারণে কোনো রোগী যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

প্রতিটি বিভাগীয় শহরে স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশের প্রতিটি বিভাগীয় শহরে স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এছাড়া বাজেটে সাস্থ্য খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

ঢাকা শহরকে বাসযোগ্য করতে প্রধানমন্ত্রী অত্যন্ত সচেষ্ট: শাহে আলম
ঢাকাকে বাসযোগ্য করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২০টি পরিবীক্ষণ কমিটি গঠন করা হয়েছে। গঠিত পরিবীক্ষণ কমিটিগুলোর উদ্দেশে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ঢাকা শহরকে বাসযোগ্য করতে প্রধানমন্ত্রী প্রথম দিন থেকেই অত্যন্ত সচেষ্ট। তিনি স্বচক্ষে বিভিন্ন সরকারি হাসপাতাল ও কোয়ার্টারের অবস্থা দেখে এসেছেন।

অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে ২৬ অক্টোবর স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ
বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার এবং সাংস্কৃতিক কূটনীতিকে কাজে লাগানোর লক্ষ্য নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর স্পেন ও যুক্তরাজ্যে এক সরকারি সফর করবেন।

প্রধানমন্ত্রীর জাপান সফর নতুন বিনিয়োগ তৈরি করবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর নতুন বিনিয়োগ তৈরি করবে বলে আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এছাড়া জাপানের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব সিদ্ধান্ত বলেও জানান তিনি।

স্বৈরাচারী চক্র কিংবা রাজাকারদের মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই: প্রতিমন্ত্রী টুকু
গণহত্যা চালিয়ে পালিয়ে যাওয়া স্বৈরাচারী চক্র কিংবা একাত্তরের রাজাকার— কারও মধ্যেই ন্যূনতম অনুশোচনা নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ‘তারা অসংখ্য মানুষকে হত্যা করেছে, কিন্তু তাদের কোনো অনুশোচনা নেই। একইভাবে একাত্তরে যারা রাজাকার ছিলো, তাদেরও কোনো অনুশোচনা নেই।’

প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়া সফরে গুরুত্ব পেলো কর্মসংস্থান ও কর্মী নিয়োগ
বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, কর্মীদের সার্বিক কল্যাণ এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে দক্ষিণ কোরিয়া সফরে ধারাবাহিক বৈঠক ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। এসব বৈঠকে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের নিয়োগে গতিশীলতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

দেশের প্রশ্নে কোথাও কোনো ছাড় দেবো না: প্রতিমন্ত্রী টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের স্বার্থে আমরা কোথাও কোনো ছাড় দেবো না। দেশকে বুকে ধারণ করে আমরা পথ চলতে চাই। দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

লালন সাঁই ছিলেন আধ্যাত্মিক সেবক: প্রতিমন্ত্রী অমিত
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী লালন উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে। আজ (সোমবার, ১৯ অক্টোবর) সন্ধ্যায় আখড়াবাড়ির মূল মঞ্চে আলোচনা সভা শেষে উৎসবের সমাপ্তি ঘোষণা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

মৃত্যুদণ্ডের ‘কারণ’ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়— সৌদি আরবের ঘটনা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, আল্লাহর ঘরের পবিত্রতা এবং মক্কা যাওয়ার উদ্দেশ্য পবিত্র নিয়তেই হয়। তো মৃত্যুদণ্ডের যে কারণ পেলাম, এটা যদি হয়ে থাকে, তাহলে তো স্বাভাবিকভাবে এটা অত্যন্ত হতাশার, দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য না।

ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব: জামায়াত
মাদকবিরোধী অভিযানের নামে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন গেন্ডারিয়া এলাকায় পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন তা ত্রাসের রাজত্বের ইঙ্গিত দেয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। আজ (রোববার, ১৮ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান।