
স্পেনে দুই হাইস্পিড ট্রেনের সংঘর্ষে নিহত ১০
স্পেনে মাদ্রিদ থেকে দক্ষিণের আন্দালুসিয়া অঞ্চলে যাওয়া হাইস্পিড রেললাইনে দুটি ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আজ (বুধবার, ২৮ অক্টোবর ) রেল পরিচালনা সংস্থা আদিফ এ তথ্য জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৫
চট্টগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাস ও লরির সংঘর্ষে ৫ জন নিহতের ঘটনা ঘটেছে। গতকাল (সোমবার, ২৬ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টার সময় সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা কিং অফ কুমিরা কনভেনশন হলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো দুই বন্ধুর
নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল (শুক্রবার, ২৪ অক্টোবর) রায়পুরার আশারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে আজ (শনিবার, ২৪ অক্টোবর) দুপুরে দু’জনের মরদেহ দাফন করে পরিবার। নিহতের পরিবারের সদস্যরা এ তথ্য নিশ্চিত করেন।

টঙ্গীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো বাবা-ছেলের
গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহতের ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ২৪ অক্টোবর) ভোরে টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১৩
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সৌরভ (২৫) ও আসিফ (২৬) নামের দুই বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরও ১৩ যাত্রী। এদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত, আহত ২
যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাটে দু’টি মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। হতাহতরা সবাই মোটরসাইকেল আরোহী ছিলেন। গতকাল (শুক্রবার, ২৩ অক্টোবর) দিবাগত গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।

উল্টো পথে ঢোকা মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেলো তিন বন্ধুর
রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সড়কে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) রাত ৯টায় উপশহরের ৩০০ফিট সড়কের রূপগঞ্জের সুলপিনা ভুঁইয়া বাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বরগুনায় পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত অন্তত ২৫
কুয়াকাটায় পর্যটন কার্নিভালে যোগ দিতে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটকবাহী একটি বাস বরগুনার আমতলীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে। এ দুর্ঘটনায় অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।

নারায়ণগঞ্জে ইজিবাইকে ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে একটি ইজিবাইকে ট্রাকের ধাক্কায় দু’জন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও দু’জন গুরুতর আহত হয়েছেন বলে জানায় পুলিশ। আজ (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) দুপুরে উপজেলার তারাব পৌরসভার মৌকুলী বাসস্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহন ‘বন্ধ’
মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিবহনটির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ
জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ। সড়ক দুর্ঘটনা কমানো, মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং সড়ক ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে দেশব্যাপী দিবসটি পালিত হচ্ছে।

মহাসড়কে মৃত্যুর মিছিল; ময়মনসিংহে দেড় বছরে ৩৭৪ দুর্ঘটনা
ময়মনসিংহের মহাসড়কগুলোতে কোনোভাবেই থামছে না দুর্ঘটনা। জেলা বিআরটিএ তথ্য বলছে, ২০২৫ ও ২৬ সালের আগস্ট পর্যন্ত জেলায় ৩৭৪টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৬৩ জন, আহত ৪১০জন। সড়ক দুর্ঘটনায় আপনজন হারিয়ে নিঃস্ব হচ্ছে পরিবার। মহাসড়কে তিন চাকার বাহন চলাচল, বেপরোয়া গতি ও আইন না মানার প্রবণতাকে দুর্ঘটনার অন্যতম কারণ বলছেন সংশ্লিষ্টরা।