
ঢাকায় বাড়ছে আবাসন সংকট; ভোগান্তিতে ব্যাচেলর ও নিম্ন আয়ের মানুষ
রাজধানী ঢাকায় বাড়ছে মানুষের চাপ, বাড়ছে আবাসনের সংকট। বিশেষ করে ব্যাচেলর শিক্ষার্থী, চাকরিজীবী ও শ্রমজীবী মানুষের জন্য নিরাপদ ও সাশ্রয়ী বাসা পাওয়া যেন এক কঠিন লড়াই। কোথাও বাড়তি ভাড়া, কোথাও ব্যাচেলর পরিচয়ে বাসা না পাওয়ার বিড়ম্বনা, আবার কোথাও অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে বসবাস। এই সংকট মোকাবিলায় ভাড়াভিত্তিক ফ্ল্যাট, কর্মজীবী নারীদের হোস্টেল ও নিম্ন আয়ের পরিবারের আবাসনে উদ্যোগ নিয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও রাজউক।

ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে যাত্রা করেন তিনি।

ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট; রোগী ও মরদেহ পরিবহনে ভোগান্তি
ঢাকা মেডিকেলে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির ডাকা ধর্মঘটে রোগী ও মরদেহ পরিবহনে চরম সংকট দেখা দিয়েছে। অ্যাম্বুলেন্স না পেয়ে অনেকে বাধ্য হচ্ছেন পিকআপসহ বিকল্প যানবাহনে রোগী ও মরদেহ নিয়ে যেতে। বিভিন্ন জেলা থেকে আসা অ্যাম্বুলেন্সে রোগী বহনে বাধা দেয়ার অভিযোগও আছে একটি চক্রের বিরুদ্ধে। ঢাকা মেডিকেলে নতুন পরিচালকের পার্কিং নিষেধাজ্ঞার সিদ্ধান্তে এমন ধর্মঘট দাবি চালকদের।

দাম্মামের পথে উড়ছে বিমান; রোববার থেকে যাবে রিয়াদে
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলার পর নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে বাতিল ও স্থগিত করা হয় ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী অনেক ফ্লাইট। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস আজ (বুধবার, ২১ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটে চালু করেছে দাম্মামগামী ফ্লাইট। এছাড়া আগামী ২৫ অক্টোবর থেকে চালু করা হবে রিয়াদগামী ফ্লাইটও।

বর্ষায় ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ভোগান্তি, বাড়ছে দুর্ঘটনা
বর্ষায় বেহাল ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক। বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, কোথাও কোথাও ঢেউয়ের মতো। যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। শিগগিরই মেরামত করা হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

রেলপথে যাত্রীর চাপ, টিকিট সংকটে ভোগান্তিতে সিলেটবাসী
দীর্ঘদিন ধরে ঢাকা-সিলেট মহাসড়কের সংস্কারকাজ চলার কারণে ঢাকা ও চট্টগ্রামে যাতায়াতের প্রধান ভরসা এখন রেলপথ। তবে কালোবাজারি, অনলাইনে টিকিট না পাওয়াসহ নানাবিধ কারণে বছরের পর বছর ভোগান্তি পোহাতে হচ্ছে সিলেটের যাত্রীদের। রেল কর্তৃপক্ষ বলছে, যাত্রীর তুলনায় ট্রেনের বগি ও ইঞ্জিনের সংখ্যা কম থাকায় চাহিদা মতো সেবা দেয়া সম্ভব হচ্ছে না।

রাজধানীর আকাশ আংশিক মেঘলা, আবহাওয়া থাকবে শুষ্ক
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

ঢাকায় শুষ্ক আবহাওয়া, আকাশ থাকবে আংশিক মেঘলা
রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বাসের অপেক্ষা শেষ হলো মৃত্যুতে; কুড়িলে প্রাণ গেল ৬ সন্তানের জননীর
রাজধানীর কুড়িল বিশ্বরোড মোড় এলাকায় সড়কে পা পিছলে পড়ে গিয়ে আইল্যান্ডের সঙ্গে মাথায় আঘাত লেগে মোছা. মিজান বেগম (৪৫) নামের এক নারী মারা গেছেন।

হাম উপসর্গে সারা দেশে আরও ৪ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র (হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকায় বৃষ্টির আভাস; কমতে পারে তাপমাত্রা
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

দুপুরের মধ্যে রাজধানীসহ আশেপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর ১টার মধ্যে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।