
চট্টগ্রাম সিটি এফসির টানা হারে ফিক্সিংয়ের সন্দেহ; তদন্তের আশ্বাস বাফুফের
দেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসরে শুরুটা একেবারেই ভালো হয়নি চট্টগ্রাম সিটি এফসির। শুধুমাত্র বাজে ফলাফল না, ফিক্সিংয়ের সন্দেহটাও ভর করেছে বন্দরনগরীর দলটির উপর। গোলরক্ষক শান্ত স্কোয়াড থেকে জায়গা হারিয়েছেন তবে তাতে কি সব প্রশ্নের উত্তর মিলেছে কিনা। আমরা এসব নিয়ে কথা বলতে চেয়েছি বাংলাদেশের সাবেক গোলরক্ষক এবং ফুটবল বিশেষজ্ঞদের সঙ্গে। কথা বলতে চেয়েছি চট্টগ্রাম সিটি এফসির ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে। শুধুই কি দুর্ভাগ্য নাকি এর পেছনে ফিক্সিংটাও জড়িয়ে আছে।

লিগের মাঝপথে বড় সংকটে চট্টগ্রাম সিটি এফসি
লিগের মাঝপথেই নিজেদের ক্যাম্প পরিচালনা নিয়ে বড় রকমের সংকটে পড়েছে চট্টগ্রাম সিটি এফসি। ৫ রাউন্ডের জন্য বসুন্ধরা কিংসের মাঠ এবং আবাসন ব্যবহারের অনুমতি ছিলো তাদের। মেয়াদ ফুরিয়ে এলেও নতুন কোনো ব্যবস্থা এখন পর্যন্ত করতে পারেনি বন্দরনগরীর দলটি। মাঝপথে দল নিয়ে কোথায় যাবে ক্লাব কর্তৃপক্ষ, তাও জানা নেই।