
জাতীয় নিরাপত্তা-আন্তর্জাতিক সম্পৃক্ততা ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে হতে হবে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পৃক্ততা অবশ্যই ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে পরিচালিত হতে হবে। এক্ষেত্রে সার্বভৌমত্ব, স্বাধীনতা, জাতীয় মর্যাদা, নিরাপত্তা ও জনগণের কল্যাণ সুরক্ষিত রাখার পাশাপাশি সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও সুবিধার ভিত্তিতে গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে হবে।

আ.লীগের ৭ নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ দাখিল
চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের মামলায়, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, ফারুক খান, শাজাহান খান, ডা. দিপু মনিসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ ৭ নেতাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু সাজা; সম্পত্তির অর্ধেক জব্দ
মানবতাবিরোধী অপরাধ
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে অন্য তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়।

ঐক্যের উদ্যোগে ‘ষড়যন্ত্র’ দেখছেন, সংসদে আসার আহ্বান
বর্তমান সরকার যে ঐক্য তৈরি করতে চাচ্ছে, সেখানে একটি মহল ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকেও বিতর্কিত করতে চাচ্ছে তারা। এসব না করে কিছু বলার থাকলে তাদের সংসদে আসার আহ্বান জানিয়েছেন তিনি। আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) সকালে রংপুরে মন্দির পরিদর্শন শেষে বলেন তিনি এসব কথা বলেন।

জামায়াত আমিরের বক্তব্য শুনে মানুষ হাসি-তামাশা করছে: রাশেদ খাঁন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য শুনে দেশের মানুষ এখন হাসি-তামাশা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ গঠনের বিরল সুযোগ এসেছে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বহু প্রাণের বিনিময়ে গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে দেশ গঠনের বিরল সুযোগ এসেছে। তাই ধৈর্য ধরে সবাই মিলে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

চব্বিশের পরাজিত শক্তি পূজায় অরাজকতা করতে পারে: রিজভী
চব্বিশের পরাজিত শক্তি আসন্ন পূজার সময় অরাজকতা করে দেশকে অস্থিতিশীল করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সময় আসছে ফ্যাসিস্ট-গুপ্তরা প্রয়োজনে এক হয়ে যাবে: ফরহাদ হোসেন
আজকে এমন সময় আসছে ফ্যাসিস্ট-গুপ্তরা প্রয়োজনে এক হয়ে যাবে—এমন মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) দুপুরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে পঞ্চগড় জেলা বিএনপির আয়োজনে প্রতিবাদ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর দেশের স্বার্থ রক্ষার কূটনৈতিক উদ্যোগ: মাহদী আমিন
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফরকে আড়ম্বরপূর্ণ আয়োজনের পরিবর্তে বাংলাদেশের স্বার্থ রক্ষার কূটনৈতিক উদ্যোগ হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেছেন, স্বল্পতম বহর নিয়ে সংক্ষিপ্ত এ সফরে একের পর এক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

আইনি প্রক্রিয়া মেনেই ভারত থেকে দণ্ডপ্রাপ্তদের ফেরত আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই দণ্ডপ্রাপ্ত আসামিদের ভারত থেকে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

জুলাই জাদুঘরের মহাপরিচালক পদে এহসান মাহমুদকে নিয়োগ দিলো সরকার
সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সব গণতান্ত্রিক আন্দোলনের শহিদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এ যাবৎকালের সব গণতান্ত্রিক আন্দোলনে শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।