
ব্যাটিং বোলারদের ব্যর্থতায় হার; নিজেদের ভুল স্বীকার শান্তর
ওয়েস্ট ইন্ডিজের কাছে মিরপুর টেস্টে হারে হতাশ বাংলাদেশ। হারের পেছনে নিজেদের ভুলগুলোই সামনে আনছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বড় ইনিংস খেলতে না পারা, উইকেটের চরিত্র বুঝতে ভুল এবং চতুর্থ ইনিংসে লক্ষ্য ডিফেন্ড করতে বোলারদের ব্যর্থতাকেই দায়ী মনে করছেন তিনি।

১৭ ঘণ্টার অপেক্ষার পর সাদমানের সেঞ্চুরি
প্রায় ১৭ ঘণ্টার অপেক্ষার পর দ্বিতীয় দিনের দ্বিতীয় বলেই কাঙ্ক্ষিত সেঞ্চুরি তুলে নিলেন সাদমান ইসলাম। ২২১ বলে পূর্ণ করলেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। ৯৯ রানে দিন শেষ করে পরদিন সেঞ্চুরি করার কীর্তি গড়া দ্বিতীয় ব্যাটসম্যান হলেন সাদমান।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে মিরপুরে অনুশীলনে বাংলাদেশ দল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন সেরেছে বাংলাদেশ ক্রিকেট দল।

দলে থেকেও অনিশ্চিত লিটন; স্কোয়াড ঘোষণার পর প্রধান নির্বাচকের ব্যাখ্যা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দলে থাকলেও এখনো অনিশ্চিত লিটন দাস। শনিবার (২৪ অক্টোবর) ফিটনেস টেস্টের পরই তার খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মেনে টিম ম্যানেজমেন্ট। এদিকে সৌম্য সরকার ও খালেদ আহমেদকে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ খেলার সুযোগ করে দিতেই বাদ দেয়ার সিদ্ধান্ত বলে জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

লিটনকে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাদশ ঘোষণা বিসিবির
হারের বৃত্ত ভেঙে ঘুরে দাঁড়ানোর মিশন বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন লিটন দাস।

মিরপুরে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের অনুশীলন শুরু
বাংলাদেশের মাটিতে টেস্টের লড়াই, তাই প্রস্তুতিতে কঠোর মনোযোগী টিম ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরে প্রথম অনুশীলনেই ব্যাটিং-ফিল্ডিংয়ের পাশাপাশি উইকেটের চরিত্র বুঝতে ব্যস্ত হেড কোচ ড্যারেন সামি। স্লিপ ক্যাচিংয়েও বাড়তি মনোযোগ ক্যারিবীয়ানদের। অন্যদিকে, ঘরের মাঠে সিরিজের প্রস্তুতি শুরু করেছেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটাররাও।

শেষ টি-টোয়েন্টির আগে ভারতীয় দলে ভুবনেশ্বর কুমার
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচের জন্য ভারতীয় দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার।

হোপের বিধ্বংসী সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে ঘুরে দাঁড়ালো ইন্ডিজ
শেই হোপের বিধ্বংসী সেঞ্চুরি, সঙ্গে কেমো পলের পাঁচ উইকেট। ভারতের বিপক্ষে ২৪ রানের জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরালো ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা
বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৫ সদস্যের এই দলে নেই সাদা বলের অধিনায়ক শাই হোপ ও পেসার আলজারি জোসেফ। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটসম্যান কেভিন উইকহ্যাম।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ বিসিবির
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি। সব ঠিক থাকলে আগামী ১৮ অক্টোবর ঢাকায় পা রাখবে ক্যারিবীয়রা। আজ (রোববার, ১১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিরিজের সময়সূচি প্রকাশ করে বিসিবি।

আর্থিক সংকটে অনিশ্চয়তা, তবু নারী টেস্ট আয়োজনের আশা ওয়েস্ট ইন্ডিজের
ইংল্যান্ডের বিপক্ষে আগামী বছর নারী টেস্ট আয়োজনের আশা ছাড়েনি ওয়েস্ট ইন্ডিজ। আর্থিক সহায়তা পেলে ম্যাচটি আয়োজন নিশ্চিত হবে বলে জানিয়েছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী ক্রিস ডেরিং।

আর্থিক সংকটে উইন্ডিজ ক্রিকেট আকাশে ‘কালো মেঘ’
আর্থিক সংকটের কারণে খেলোয়াড়দের বেতন কমানোর ঘোষণা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেইসঙ্গে ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের চুক্তির মেয়াদও কমানো হয়েছে। একইসঙ্গে নারী এবং পুরুষ ক্রিকেট মিলিয়ে কমানো হয়েছে ঘরোয়া দুইটি প্রতিযোগিতা। একের পর এক উইন্ডিজ ক্রিকেটে এমন ঘটনা যেন দিচ্ছে তাদের ক্রিকেট আকাশে কালো মেঘের বার্তা। আর এ সবকিছু তাদের দেশের ক্রিকেটে কতটা প্রভাব ফেলে তাই এখন দেখার অপেক্ষা।