
মক্কা চুক্তিতে যোগ দিতে আলোচনা চলছে, জানালো সিরিয়া
তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবকে নিয়ে গঠিত আঞ্চলিক সামরিক জোট ‘মক্কা চুক্তিতে’ সিরিয়ার যোগ দেয়া নিয়ে আলোচনা চলছে। আজ (শনিবার, ৩১ অক্টোবর) বাহরাইনে অনুষ্ঠিত মানামা ডায়ালগ ২০২৬-এর এক অধিবেশনে এ তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি।

নতুন কোনো হুমকিতে ভৌগোলিক সীমা ছাড়াই জবাব দেবে ইরান: মুজতবা খামেনি
শত্রুপক্ষের যেকোনো নতুন হুমকির জবাবে ভৌগোলিক সীমার তোয়াক্কা না করে তাৎক্ষণিক সামরিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। একই সঙ্গে নতুন করে হামলা চালানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন তিনি। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা বাড়ার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা এই নির্দেশ দিলেন। তার অফিশিয়াল টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসরাইলে ইহুদি-আরব সরকার গঠনের দাবি; আজ বিক্ষোভের ডাক
ইসরাইলে সাধারণ নির্বাচনের পর পরিবর্তনের পক্ষে থাকা জোটের মাধ্যমে একটি ইহুদি-আরব অংশীদারত্বমূলক সরকার গঠনের দাবিতে আজ (শনিবার, ৩১ অক্টোবর ) রাতে দেশজুড়ে বিক্ষোভের ডাক দেয়া হয়েছে। স্ট্যান্ডিং টুগেদার নামের একটি সংগঠনের আয়োজনে তেল আবিবের হাবিমা স্কয়ার, জেরুজালেমের প্যারিস স্কয়ারসহ বিয়ারশেবা, হাইফা ও তায়েজ শহরে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

নির্বাচনে এগিয়ে থেকেও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় নেতানিয়াহু
ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনের ফলাফলে গাণিতিক হিসাবে এগিয়ে থাকলেও চতুর্থ মেয়াদে সরকার গঠন নিয়ে গভীর অনিশ্চয়তার মুখোমুখি নেতানিয়াহু। আরবদের সঙ্গে নীতিগত বিরোধ থাকায় বিরোধী জোটের দল ভাঙা ছাড়া নেই সহজ সমাধান। বিকল্প হতে পারে প্রধান দলগুলোর সমন্বয়ে একটি জাতীয় ঐকমত্যের সরকার। বিশ্লেষকদের আশঙ্কা, সরকার গঠন নিয়ে কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস ধরে চলতে পারে দর-কষাকষি।
 or Benjamin Netanyahu (right) are projected to win enough seats for a majority-320x167.webp)
সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায়, সরকার গঠন নিয়ে চরম অনিশ্চয়তায় ইসরাইল
ইসরাইলে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশটিতে তীব্র রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। দেশটির ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে বর্তমান প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু কিংবা তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট কারো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা (৬১ আসন) অর্জনে সক্ষম হয়নি। এনপিআরের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হেবরন অবরুদ্ধ, তিন হাজারের বেশি ফিলিস্তিনিকে বিতাড়িত করার অভিযোগ
এক সপ্তাহ ধরে নজিরবিহীন সামরিক অভিযানের নামে অধিকৃত পশ্চিম তীরের শহর হেবরনকে অবরুদ্ধ করে রেখেছে ইসরাইল। বন্ধ শহরটিতে প্রবেশ ও প্রস্থানের সব পথ। দিন কিংবা রাত সন্দেহ হলেই তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে বাসিন্দাদের। বাদ যাচ্ছে না সাংবাদিকরাও। এখন পর্যন্ত জোরপূর্বক শহরটির তিন হাজারেরও বেশি মানুষকে বিতাড়িত করেছে ইসরাইলি সেনাবাহিনী। আটক শতাধিক। এদিকে হেবরনে ইসরাইলের চলমান অভিযানকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে জাতিসংঘ।

নেতানিয়াহুর বিকল্প হিসেবে কেন জনপ্রিয় আইজেনকোট, জয়েও কি মিলবে ক্ষমতা!
ইসরাইলের নির্বাচনি জরিপে নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং তার প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের ইয়াশার দল প্রায় সমকক্ষে। ভোটারদের চোখে এই মুহূর্তে আইজেনকোটই নেতানিয়াহুর সম্ভাব্য সেরা বিকল্প। তবে, ঠিক কী কারণে সাধারণ ইসরাইলিদের এতটা আস্থাভাজন হলেন আইজেনকোট- তা নিয়ে যেমন চলছে নানা চুলচেরা বিশ্লেষণ। শেষ পর্যন্ত নির্বাচনে জয়ী হতে সক্ষম হলেও, প্রধানমন্ত্রিত্ব নিশ্চিত নয় ইসরাইলি এই বিরোধী নেতার।

সাফের প্রাথমিক দল নিয়ে বিতর্ক, গোলরক্ষকদের পাশে সাবেক অধিনায়ক
বাংলাদেশে প্রতিভাবান গোলরক্ষক থাকলেও পরিণত বয়সে ভালো গোলরক্ষক পাওয়া কঠিন বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য। বয়সভিত্তিক এবং জাতীয় দলের সাবেক এই কোচ মনে করেন, ঘরোয়া ফুটবলে পারফর্মারদের সুযোগ না দেয়া কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবে অনেক গোলরক্ষকই নিজেদের প্রমাণ করতে পারছেন না বড় মঞ্চে।

ইসরাইলে রাম পার্টির পক্ষে ভোট কেনার অভিযোগে গ্রেপ্তার ৩
ইসরাইলের আসন্ন ২৬তম নেসেট (আইনসভা) নির্বাচনে আরব দল রামের (ইউনাইটেড আরব লিস্ট) পক্ষে অর্থ দিয়ে ভোট কেনার চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। নেগেভ অঞ্চল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ইসরাইল ন্যাশনাল নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

যুক্তরাষ্ট্র-ইসরাইলে নির্বাচন: বিশ্ব রাজনীতির গতিপথে প্রভাবের শঙ্কা
এক সপ্তাহের ব্যবধানে নির্বাচন ঘনিষ্ঠতম দুই মিত্র যুক্তরাষ্ট্র ও ইসরাইলে। বিশ্ব রাজনীতির কারিগর বলে দুই নির্বাচনের প্রভাবও হবে বৈশ্বিক। চলতি বছরের শুরুতে ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের সিদ্ধান্ত বদলে দিয়েছে বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক ভূ-রাজনীতিকে। বিশ্লেষকরা বলছেন, এ অবস্থায় দু’দেশের ভোটারদের ওপর নির্ভর করছে বিশ্বের ভবিষ্যৎ গতিপথ।

ইসরাইলে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন, কী আছে নেতানিয়াহুর ভাগ্যে?
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর প্রথমবারের মতো ইসরাইলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যদিও নির্বাচনের ফলাফল নিয়ে খুব একটা আশাবাদী নয় গাজাবাসী। তবে এবারের ভোটে বেনইয়ামিন নেতানিয়াহুর ভাগ্য নির্ভর করছে ইসরাইলের ১২ লাখ ফিলিস্তিনি ভোটারদের ওপর। এছাড়া, নির্বাচনি ফল ঘুরিয়ে দিতে পারে অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমের সংখ্যালঘু ভোটাররা।

ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে নেতানিয়াহু, জরিপে পিছিয়ে জোট
রাত পোহালেই ইসরাইলের পার্লামেন্ট নির্বাচন। রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষার মুখে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। এবারের নির্বাচনে পরাজিত হলে রাজনীতিতে ইতি টানার পাশপাশি তাকে যেতে হতে পারে কারাগারেও। এটিকে ইসরাইলের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে বর্ণনা করছেন বিশ্লেষকরা। যার প্রভাব পড়বে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে। জরিপ বলছে, এখন পর্যন্ত পরাজয়ের মুখে নেতানিয়াহুর জোট। আর ফলাফলে মোড় ঘুরিয়ে দিতে পারে নেতানিয়াহুর প্রতি অসন্তুষ্ট ভোটররা।