ইলিশ
নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ শিকার শুরু, মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ

নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ শিকার শুরু, মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে আবারও নদী ও সাগরে শুরু হয়েছে মাছ শিকার। ইলিশসহ নানা সামুদ্রিক মাছ নিয়ে ঘাটে ফিরতে শুরু করেছেন জেলেরা। তবে নিষেধাজ্ঞা শেষে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না অনেক জেলেদের জালে। সরবরাহ কম থাকায় বাজারেও চড়া মাছের দাম।

সরবরাহ বাড়লেও ইলিশের দাম চড়া; স্বস্তি নেই আমিষের বাজারে

সরবরাহ বাড়লেও ইলিশের দাম চড়া; স্বস্তি নেই আমিষের বাজারে

নিষেধাজ্ঞা শেষে বাজারে ইলিশের সরবরাহ বাড়লেও কমেনি দাম। আকারভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। সবজিতে কিছুটা স্বস্তি মিললেও আমিষের চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা। তবে তুলনামূলক নাগালেই রয়েছে পাবদা ও পোয়া মাছ, যা মিলছে সাড়ে তিনশ টাকায়। আর রুই মাছের জন্য কেজিতে গুনতে হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা।

ভোলায় কোস্ট গার্ডের অভিযান: ৫০ কেজি ইলিশ ও জালসহ আটক ১৮

ভোলায় কোস্ট গার্ডের অভিযান: ৫০ কেজি ইলিশ ও জালসহ আটক ১৮

মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ১৮ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এসময় ৩ লাখ মিটার অবৈধ জাল, ৫০ কেজি মা ইলিশ ও তিনটি কাঠের ট্রলার জব্দ করা হয়।

২২ দিনের নিষেধাজ্ঞা কি ব্যর্থ? কমছে ইলিশের আহরণ

২২ দিনের নিষেধাজ্ঞা কি ব্যর্থ? কমছে ইলিশের আহরণ

প্রতি বছর প্রজনন মৌসুমে দেশে ২২ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা চলার পরও, ইলিশের আহরণ না বেড়ে উল্টো কমেছে। অভিযানের সঙ্গে জড়িত কিছু অসাধু সরকারি লোকদের কারণে প্রজনন মৌসুম সফল হচ্ছে না বলে মনে করেছে বরিশাল বিভাগ উন্নয়ন ও সার্থক সংরক্ষণ কমিটি। তবে জাটকা নিধন এবং নদীতে পলি জমার কারণে ইলিশের আহরণ কমছে বলে মনে করেন মৎস্য বিভাগের মহাপরিচালক।

বরিশালে মা ইলিশ রক্ষায় নৌবাহিনীর অভিযান

বরিশালে মা ইলিশ রক্ষায় নৌবাহিনীর অভিযান

মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে বরিশালের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

মানিকগঞ্জে ৩৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ

মানিকগঞ্জে ৩৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ

মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৩৫ হাজার মিটার অবৈধ ‘কারেন্টজাল’ ও প্রায় ৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।

মেঘনায় মা ইলিশ শিকার করায় আটক ১০ জেলে

মেঘনায় মা ইলিশ শিকার করায় আটক ১০ জেলে

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ শিকারের অভিযোগে ১০ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় ৩ হাজার মিটার কারেন্ট জাল, দুটি মাছ ধরার নৌকা ও ৪০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

ভোলায় কোস্টগার্ডের অভিযানে জাল ও মা ইলিশ জব্দ

ভোলায় কোস্টগার্ডের অভিযানে জাল ও মা ইলিশ জব্দ

ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। নিষেধাজ্ঞার চতুর্থ দিনে আজ (রোববার, ১১ অক্টোবর) কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।

মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের অভিযানে নৌবাহিনী

মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের অভিযানে নৌবাহিনী

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের বিশেষ অভিযান শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী। আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সারা দেশে চলবে এ অভিযান।

প্রজননের জন্য চাঁদপুরে পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি

প্রজননের জন্য চাঁদপুরে পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি

ইলিশ সম্পদ উন্নয়ন ও ইলিশের প্রজনন নিরাপদ করার লক্ষ্যে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকায় ২২ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা বজায় থাকবে।

ইলিশ ধরার সরঞ্জাম সরাতে গিয়ে পায়রায় নিখোঁজ জেলে

ইলিশ ধরার সরঞ্জাম সরাতে গিয়ে পায়রায় নিখোঁজ জেলে

ইলিশ শিকারে সরকারি নিষেধাজ্ঞা শুরু হওয়ার আগের দিন বরগুনার আমতলীতে পায়রা নদীতে জাল ও মাছ ধরার সরঞ্জাম অপসারণ করতে গিয়ে ওমর আলী গাজী (৫৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।

পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রে ইলিশ সরবরাহে ধস, রাজস্ব আয়ে ধাক্কা

পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রে ইলিশ সরবরাহে ধস, রাজস্ব আয়ে ধাক্কা

বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রে ধস নেমেছে রূপালী ইলিশের সরবরাহে। পরিসংখ্যান বলছে, চলতি বছরের সংগৃহীত মাছের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় কমেছে সাড়ে ৫ শতাংশের বেশি। শুধু ইলিশ অবতরণই কমেছে প্রায় ৪০ শতাংশ। নির্বিচারে পোনা নিধন ও অবৈধ ট্রলিংয়ের মতো মানবসৃষ্ট কারণের পাশাপাশি জলবায়ু পরিবর্তনকেও দায়ী করছেন জেলেরা। মাছের এই আকালে বাজার মূল্যের পাশাপাশি ধাক্কা খেয়েছে সরকারের রাজস্ব আয়ও।