ইপিএল
বার্সার গোল উৎসবের রাতে সিটির হোঁচট

বার্সার গোল উৎসবের রাতে সিটির হোঁচট

লা লিগায় বড় জয় পেয়েছে উড়তে থাকা বার্সেলোনা। ঘরের মাঠ ক্যাম্প ন্যু-তে দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ৬-১ গোলের জয়ে জোড়া গোল করেছেন রাফিনিয়া ও লামিন ইয়ামাল। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করলো হ্যান্সি-ফ্লিকের শীষ্যরা। এছাড়া ইপিএলে ঘরের মাঠে হোঁচট খেয়েছে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি। আর স্ট্যামফোর্ড ব্রিজে ২-০ গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে টেবিলের সেরা চারে যায়গা করে নিয়েছে চেলসি।

মিলান ডার্বি ও ডার ক্লাসিকারের উত্তাপ; ইউরোপজুড়ে ফুটবলের মহারণ

মিলান ডার্বি ও ডার ক্লাসিকারের উত্তাপ; ইউরোপজুড়ে ফুটবলের মহারণ

ইউরোপের শীর্ষ ৫ লিগে আজ রয়েছে একাধিক বিগ ম্যাচ। ইতালিতে মিলান ডার্বিতে রাতে মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট এসি মিলান এবং ইন্টার মিলান। অন্যদিকে জার্মান বুন্দেসলিগায় ডার ক্লাসিকারে মাঠে নামছে বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ড। ইপিএলে আলাদা আলাদা ম্যাচে মাঠে নামছে ম্যান সিটি এবং টটেনহ্যাম।

হতাশা থেকে উন্মাদনা, ম্যানসিটির কলার পেছনে ৪০ বছরের গল্প

হতাশা থেকে উন্মাদনা, ম্যানসিটির কলার পেছনে ৪০ বছরের গল্প

ম্যানচেস্টার সিটির ম্যাচ হলেই গ্যালারিতে দেখা যাচ্ছে বাতাসভরা বিশাল আকৃতির সব কলার প্রতিকৃতি। যে ঘটনা মনে করিয়ে দিচ্ছে প্রায় ৪০ বছর পুরনো স্মৃতি। ম্যানসিটির কঠিন সেই সময়ে দলের হতাশা সামলানোর উপায় হয়ে উঠেছিল কলার এসব প্রতিকৃতি। প্রায় চার দশক পর আবারও ফিরেছে সেই কলা-উন্মাদনা। এর পেছনের কাহিনী কি?

সিটির আর্থিক হিসাবের অনিয়ম খতিয়ে দেখবে এফআরসি

সিটির আর্থিক হিসাবের অনিয়ম খতিয়ে দেখবে এফআরসি

ম্যানচেস্টার সিটির আর্থিক হিসাবের অনিয়ম সংক্রান্ত বিষয়ে অনুসন্ধানের দায়িত্ব পেয়েছে যুক্তরাজ্যের অডিট নিয়ন্ত্রক সংস্থা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)

মাঠের সাফল্য ছাপিয়ে ‘বিশাল ঋণে’ অস্বস্তিতে ম্যানইউ

মাঠের সাফল্য ছাপিয়ে ‘বিশাল ঋণে’ অস্বস্তিতে ম্যানইউ

একই শহর, একই লিগ কিন্তু আর্থিক গল্পে আকাশ-পাতাল পার্থক্য ম্যানচেস্টারের দুই ক্লাবের। নতুন করে আলোচনায় এবার ইউনাইটেডের বাড়তে থাকা ঋণ। মাঠে সাফল্য এলেও, হিসাবের খাতায় যেন স্বস্তি নেই রেড ডেভিলদের।

প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের দায়ে দোষী ম্যানচেস্টার সিটি

প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের দায়ে দোষী ম্যানচেস্টার সিটি

২০০৯-১০ থেকে ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ক্লাবটির দোষী সাব্যস্ত হয়েছে। আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। তবে এটা ষড়যন্ত্র বলে দাবি সিটি ক্লাবের সিইওর। তিনি বলেন, আইনি প্রক্রিয়া চালিয়ে যাবার সিদ্ধান্তের কথা জানিয়েছেন সোরিনো।

হাল ছাড়ছে না ম্যানসিটি; লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

হাল ছাড়ছে না ম্যানসিটি; লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) আর্থিক নিয়ম ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পরও নিজেদের লড়াই চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে ম্যানচেস্টার সিটি।

ফিরে দেখা ইউরোপীয় ক্লাব ফুটবলের এক মাস

ফিরে দেখা ইউরোপীয় ক্লাব ফুটবলের এক মাস

আন্তর্জাতিক বিরতির আগে কেটে গেলো ইউরোপীয় ক্লাব ফুটবলের রোমাঞ্চকর এক মাস। মাঠের লড়াইয়ে কোথাও দেখা গেছে তুলনামুলক ছোট দলের রাজত্ব, আবার কোথাও শুরুতেই হোঁচট খেয়েছে গত আসরগুলোর চ্যাম্পিয়নরা। ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ম্যান সিটির শতভাগ জয়, লা লিগায় বার্সার উড়ন্ত সূচনা, আর লিগ ওয়ানে পিছিয়ে পড়েছে পিএসজি।

ইউরোপিয়ান ফুটবলে শনিবার রাতে যা হয়েছে

ইউরোপিয়ান ফুটবলে শনিবার রাতে যা হয়েছে

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) মৌসুমের প্রথম ধাক্কা খেয়েছে আর্সেনাল। বর্তমান চ্যাম্পিয়নরা হারার রাতে ভিন্ন ম্যাচে নবাগত কভেন্ট্রি সিটি পেয়েছে জয়ের দেখা। এদিকে লা লিগায় চলছে রাফিনহা ম্যাজিক। বার্সাও পেয়েছে টানা সপ্তম জয়ের দেখা। সিরি আ’তে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই।

ইপিএলে রাতে চেলসির প্রতিপক্ষ ব্রেন্টফোর্ড

ইপিএলে রাতে চেলসির প্রতিপক্ষ ব্রেন্টফোর্ড

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) আজ (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) রাতে মাঠে নামছে চেলসি, তাদের প্রতিপক্ষ ব্রেন্টফোর্ড। গটেক কমিউনিটি স্টেডিয়াম ব্রেন্টফোর্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়।

ইপিএলে আজ মাঠে নামছে চার বড় দল

ইপিএলে আজ মাঠে নামছে চার বড় দল

ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে মাঠে নামছে চার বড় দল। হোম ম্যাচে খেলবে চেলসি, লিভারপুল এবং টটেনহাম। আর অ্যাওয়ে ম্যাচ আছে আর্সেনালের।

ইউরোপিয়ান ফুটবলে ইন্টার-ডর্টমুন্ডের প্রত্যাবর্তনের গল্প, ম্যানসিটির একতরফা আধিপত্য

ইউরোপিয়ান ফুটবলে ইন্টার-ডর্টমুন্ডের প্রত্যাবর্তনের গল্প, ম্যানসিটির একতরফা আধিপত্য

শনিবার রাতে ইউরোপিয়ান ফুটবলে দেখা মিললো প্রত্যাবর্তনের গল্পের। ইতালিয়ান লিগে দুই হেভিওয়েটের লড়াইয়ে নাপোলির বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও ম্যাচ জিতেছে ইন্টার মিলান। একইরকম জয় পেয়েছে রোমাও। বুন্দেসলিগায় প্রত্যাবর্তনের গল্প বুরুশিয়া ডর্টমুন্ডের। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ম্যানসিটির চিত্রটা ভিন্ন।