
নন ইস্যুকে ইস্যু বানালে সরকার বসে থাকবে না: শ্রমমন্ত্রী
গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ ও কারখানা ভাঙচুরের ঘটনা নিয়ে কথা বলেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘শ্রমিকদের বেতন আটকে রাখার ঘটনা কমেছে। তবুও বিনা নোটিশে রাস্তায় আন্দোলনে নামলে সমস্যা তৈরি হয়। নন ইস্যুকে ইস্যু তৈরি করলে সরকার বসে থাকবে না।’

সাজেক সংকট নিরসনে দিনভর আলোচনা, অমীমাংসিত পাঁচ দফার একটি
সরকারি প্রতিনিধিদল ও আন্দোলনকারীদের মধ্যে তিন ঘণ্টার বৈঠকে সমঝোতা না হওয়ায় রাঙামাটির সাজেকে চলমান সংকট কাটছে না। তবে আন্দোলনকারীদের ৫ দফা দাবির মধ্যে চারটি নিয়ে দু’পক্ষ সম্মত হলেও একটি (চার নম্বর) দফা অমীমাংসিত রয়ে গেছে।

সাজেক সংকট আলোচনার মাধ্যমে নিরসনের চেষ্টা, কমিটি গঠন
সাজেকে চলমান সংকট নিরসনে আন্দোলনকারী পক্ষগুলোর সঙ্গে শান্তি আলোচনার জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জানা যায়, খুব শিগগিরই বৈঠক শুরু হবে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানের মধ্যস্থতায় আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার এ আয়োজন করা হবে।

‘অধিকার আদায়ে লড়ছি’: প্যারিসে বিক্ষোভ অব্যাহত রাখার প্রত্যয়
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও তরুণদের উদ্বেগ নিরসনে সরকারের ব্যর্থতার প্রতিবাদে ফ্রান্সজুড়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে গতকাল (শনিবার, ২৪ অক্টোবর) প্যারিসে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। দিনের শুরুতে শান্তিপূর্ণ পরিবেশে মিছিল চললেও শেষ পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের প্রায় দুই ঘণ্টা সংঘর্ষ হয়। পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠি ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।

সহিংস বিক্ষোভ দমনে ফ্রান্স ও ইতালিতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত
ইউরোপজুড়ে চলমান সহিংস বিক্ষোভে জেরে সেনা মোতায়েন করছে ফ্রান্স ও ইতালি। আগামী শনিবার ফ্রান্সে আবার বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। এমন অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে দিল্লি পুলিশ
ভারতের দিল্লিতে ককরোচ জানতা পার্টির (সিজেপি) আন্দোলনের আগে ইউটিউবার ধ্রুব রাঠিকে তার গুরুগ্রামের সেক্টর ৫৬-এ অবস্থিত বাসা থেকে দিল্লি পুলিশ আটক করেছে বলে জানা গেছে।

মসজিদে মিললো জুলাই আন্দোলনে লুট হওয়া পুলিশের অস্ত্র-গুলি
নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজার মসজিদের দ্বিতীয় তলা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ৯ এমএম পিস্তল, দু’টি ম্যাগজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া পিস্তলটি ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ।

জামায়াতের কারণে আ.লীগ বিক্ষোভ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খাঁন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জামায়াতে ইসলামীর সঙ্গে গোপনে যোগাযোগ করে মিছিল করে থাকতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, ‘১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে মিলে জামায়াতে ইসলামী বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলো। এবারও আওয়ামী লীগ জামায়াতের কারণে আন্দোলন করার সাহস পাচ্ছে।’

রাষ্ট্রপতির আদেশে এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ
জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আন্দোলনে অংশ নেয়া ২০ কর্মকর্তার বিভিন্ন মেয়াদের শাস্তি মওকুফ করেছেন রাষ্ট্রপতি। মার্জনা চেয়ে করা আপিল আবেদন মঞ্জুরের পর দণ্ডাদেশ বাতিলের আদেশ দেয়া হয়েছে। এ বিষয়ে এরই মধ্যে প্রজ্ঞাপন জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডি।

৪৯-এ বিএনপি: সংকট পেরিয়ে ক্ষমতায়; সামনে নতুন পরীক্ষার সময়
প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দীর্ঘ এই রাজনৈতিক পথচলায় ক্ষমতা, আন্দোলন, ভাঙন, দমন-পীড়ন ও নানা সংকটের মুখোমুখি হয়েছে দলটি। একাধিকবার দলটি গভীর সংকটে পড়েছে, ভাঙনও এসেছে। এমনকি বিএনপি রাজনৈতিক দল হিসেবে টিকে থাকবে কি না—এমন প্রশ্নও উঠেছিল বিভিন্ন সময়ে। কিন্তু সব শঙ্কা পেরিয়ে দলটি এখন চতুর্থবারের মতো রাষ্ট্রক্ষমতায়।

তোমাদের জন্যই দায়িত্বে, বুঝেশুনে আন্দোলন করো— শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের হাত ধরেই আগামীর জ্ঞানভিত্তিক, দক্ষ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি দায়িত্ব নিয়েছি তোমাদের জন্য, কাজ করছি তোমাদের জন্য। বুঝেশুনে আন্দোলন করো। আর যদি মনেই করো, আন্দোলন করতে হবে, একবার এসে আমার সঙ্গে ডিবেট করে যাও, জিজ্ঞেস করো। আমি তোমাদের প্রশ্নের উত্তর দেবো।’

জুলাই আন্দোলনে চিকিৎসকদের অবদানের যথাযথ মূল্যায়ন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি
‘অগ্নিঝরা জুলাইয়ে চিকিৎসকদের অবদান’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ আলোচনা সভায় বক্তাদের কণ্ঠে ২০২৪ সালের জুলাই আন্দোলনে চিকিৎসকদের বিভিন্ন অবদানের কথা উঠে আসে। ওই সময় চিকিৎসকদের অবদানের যথাযথ মূল্যায়ন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিও বক্তারা তাদের বক্তব্যে তুলে ধরেন।