
আ.লীগের ৭ নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ দাখিল
চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের মামলায়, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, ফারুক খান, শাজাহান খান, ডা. দিপু মনিসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ ৭ নেতাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

আ.লীগকে ভয় পায় বলেই গোপালগঞ্জে লংমার্চ করছে না জামায়াত: রাশেদ খাঁন
জামায়াতে ইসলামী আওয়ামী লীগকে ভয় পায় বলেই গোপালগঞ্জ অভিমুখে কোনো কর্মসূচি না দিয়ে ঢাকা থেকে খুলনা অভিমুখে লংমার্চ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

হানিফসহ আ.লীগের চার নেতার রায় সময়োপযোগী: চিফ প্রসিকিউটর
জুলাই গণআন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতার রায়কে সময়োপযোগী বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু সাজা; সম্পত্তির অর্ধেক জব্দ
মানবতাবিরোধী অপরাধ
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে অন্য তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়।

মাহবুব-উল আলম হানিফসহ চার আসামির রায় ২৯ অক্টোবর
মানবতাবিরোধী অপরাধের মামলা
চব্বিশের জুলাই-আগস্টে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ২৯ অক্টোবর ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এই রায় ঘোষণা করা হবে।

মানবতাবিরোধী অপরাধ: আমু-শাহজাহান খানদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল চলতি সপ্তাহে
জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, শাহাজাহান খান, আব্দুর রাজ্জাক, ফারুক খান, ডা. দিপু মনি, মির্জা আজম, কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে চলতি সপ্তাহে তদন্ত প্রতিবেদন দাখিল করবে প্রসিকিউশন।

আ.লীগ দেশকে বধ্যভূমিতে পরিণত করেছিল: রিজভী
আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) দেশকে বদ্ধভূমিতে পরিণত করেছিল, তাদের সঙ্গে আঁতাত করে কেউ দেশে বিশৃঙ্খলা করলে আইনানুগ ব্যবস্থা নেবে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

আ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতায় দেশ চালাচ্ছে বিএনপি: নাহিদ ইসলাম
আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে বিএনপি দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শেখ হাসিনার ফেরার রাজনৈতিক প্রেক্ষাপট এখনো তৈরি হয়নি: তথ্যমন্ত্রী
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন কি না, তা সময়ই বলে দেবে। তবে শেখ হাসিনার ফিরে আসার মতো রাজনৈতিক প্রেক্ষাপট এখনো বাংলাদেশে তৈরি হয়নি।

আ.লীগের সঙ্গে জামায়াতের সম্পর্ক থাকার প্রমাণ আছে: রিজভী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সম্পর্ক থাকার প্রমাণ আছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

আ.লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একটি দুর্নীতিবাজ ও সন্ত্রাসী দল। বাংলাদেশের জনগণ তাদের আর কখনও রাজনীতি করতে দেবে না।

বিদেশে আ.লীগ আর দেশে বিএনপির কারণে গণতন্ত্র প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হচ্ছে: নাহিদ ইসলাম
‘বিদেশে আওয়ামী লীগ এবং দেশে বিএনপির জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা বাধাগ্রস্ত হচ্ছে’—এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। গতকাল (মঙ্গলবার, ১৩ অক্টোবর) দুপুরে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে নাগরিক সভায় একথা বলেন তিনি।