
৫ ঘণ্টা পর নারায়ণগঞ্জে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে নারায়ণগঞ্জে ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। আজ (সোমবার, ২ নভেম্বর) দুপুর থেকে শিবু মার্কেট এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। পরে প্রশাসনের সঙ্গে আলোচনা ও আশ্বাসে বিকেল ৪টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা। এরপর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, দুর্ভোগে যাত্রীরা
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভের কারণে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শিক্ষার্থীদের অবরোধ
বাস চাপায় ময়মনসিংহ নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থী নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা রাজীব পরিবহনের ৩টি বাস আটক করেন এবং এ পরিবহনের রুট পারমিট বাতিল করার দাবি জানান।

সাজেকে অবরোধ শিথিল, আরেক সংগঠনের পাল্টা কর্মসূচিতে এখনো বন্ধ যোগাযোগ
তৃতীয় দফায় টানা ১০ দিন সাজেক সড়ক অবরোধের পর আজ (রোববার, ১ নভেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার সড়ক অবরোধ শিথিল করে ইউপিডিএফ নিয়ন্ত্রিত দুই পাহাড়ি সংগঠন ‘সাজেক গণ অধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন’। নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ স্বাভাবিক করতে এ ঘোষণা দেয় সংগঠন দু’টি। তবে এ ঘোষণার পরও স্বাভাবিক হয়নি যান চলাচল।

রাঙামাটি-খাগড়াছড়িতে শান্তিপূর্ণ অবরোধ শেষ, সাজেকে বহাল
রাঙামাটির সাজেকে হামলার অভিযোগ তুলে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় ইউপিডিএফ নিয়ন্ত্রিত এক সংগঠনের ডাকা অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। দুই জেলার কোথাও সংঘাত-সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে চলমান অবরোধের কারণে সাজেকের পরিস্থিতি এখনও থমথমে।

সাজেকে হামলার অভিযোগে দুই জেলায় অবরোধ
সাজেকে অবরোধকারীদের ওপর হামলার অভিযোগ তুলে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় আজ (শনিবার, ২৪ অক্টোবর) ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফের ছাত্রসংগঠন ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’।

শনিবার রাঙামাটি-খাগড়াছড়ির সড়ক ও নৌপথে আধাবেলা অবরোধের ডাক
সাজেকে অবরোধকারীদের ওপর হামলার অভিযোগ তুলে এবার রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ নিয়ন্ত্রিত আরেক পাহাড়ি সংগঠন ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা চলবে এ অবরোধ কর্মসূচি।

সাজেক সড়কে অবরোধ: আটকে আছেন প্রায় ১২৫০ পর্যটক
রাঙামাটির সাজেক সড়কে ইউপিডিএফ নিয়ন্ত্রিত দুই সংগঠনের অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। দুই প্রান্তে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় সাজেক পর্যটনকেন্দ্রে আটকা পড়েছেন প্রায় ১ হাজার ২৫০ জন পর্যটক।

সাজেক পর্যটন সড়কে রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা
রাঙামাটির সাজেক পর্যটন সড়কে আগামীকাল (রোববার, ১১ অক্টোবর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দিয়েছে ইউপিডিএফ নিয়ন্ত্রিত ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন’। জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাস ও উৎপাতের অভিযোগে এর বিরুদ্ধে প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষে এ অবরোধের ঘোষণা এলো।

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার প্রতিবাদে অবরোধ-বিক্ষোভ
রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ সপরিবারে চারজনকে হত্যার প্রতিবাদে আন্দোলনে মুখর নগরী। সড়ক অবরোধ, মৌন মিছিল ও মানববন্ধনের পাশাপাশি বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিভিন্ন পেশাজীবী সংগঠন। এদিকে, আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের জেলহাজতে পাঠানো হয়েছে। সৎকার সম্পন্ন হয়েছে গণপতি চক্রবর্তীসহ পরিবারের চার সদস্যের।

রাবি শিক্ষার্থীদের রেল অবরোধে ৩৫ লাখ টাকার রাজস্ব ক্ষতি: বাংলাদেশ রেলওয়ে
রাজশাহীতে গত মঙ্গলবারের (২১ জুলাই) ৯ ঘণ্টা রেল অবরোধে ১০টি আন্তঃনগরসহ ১৯টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে এবং দু’টি আন্তঃনগরসহ ৬টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়। এতে স্টেশন ও ট্রেনে অবস্থান করা ২০ হাজার যাত্রী ভোগান্তির শিকার হন এবং সরকারের ৩৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ফটিকছড়িতে ৪৮ ঘণ্টার হরতাল ও অবরোধ কর্মসূচি ঘোষণা
চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা পরিষদের সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে আগামী রোববার থেকে ৪৮ ঘণ্টার হরতাল ও অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদ।