শিক্ষার্থী
এইচএসসিতে ফল বিপর্যয়; ফেনীতে মিষ্টি বিক্রিতে ধস

এইচএসসিতে ফল বিপর্যয়; ফেনীতে মিষ্টি বিক্রিতে ধস

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন ভালো ফল করা শিক্ষার্থীদের আনন্দ ভাগাভাগি করতে মিষ্টি কেনার ধুম পড়ে মিষ্টির দোকানগুলোতে। তবে এবার ফেনীতে দেখা যায়নি সেই চেনা চিত্র। জেলার প্রায় অর্ধেক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় ফল প্রকাশ ঘিরে নেই প্রত্যাশিত উৎসবের আমেজ। এর প্রভাব পড়েছে মিষ্টির বাজারেও। অন্যান্য বছরের তুলনায় বিক্রি কমে যাওয়ায় হতাশ ব্যবসায়ীরা।

শিক্ষা খাতে বরাদ্দ কমানোর প্রতিবাদ; ধর্মঘটে রাজপথে নামলো ইতালির শ্রমিক-শিক্ষার্থীরা

শিক্ষা খাতে বরাদ্দ কমানোর প্রতিবাদ; ধর্মঘটে রাজপথে নামলো ইতালির শ্রমিক-শিক্ষার্থীরা

জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ভার ও শিক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দের দাবিতে ইতালিতে রাজপথে নেমেছেন হাজার হাজার শিক্ষার্থী ও শ্রমিক। ট্রেড ইউনিয়ন ইউএসবি আয়োজিত দেশব্যাপী সাধারণ ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচিতে ১০ থেকে ১৫ লাখ মানুষ অংশ নিয়েছেন বলে আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ফ্রান্স ও স্পেনে শুরু হওয়া সাম্প্রতিক আন্দোলনের ধারাবাহিকতায় ইতালিতেও এই প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। স্ট্রেইট টাইমস প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এইচএসসির ফল: রাজশাহী বোর্ডে পাশের হার ৪৫.০৬%

এইচএসসির ফল: রাজশাহী বোর্ডে পাশের হার ৪৫.০৬%

চলতি বছর রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ ও জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৫২০ জন। ‎গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী সংখ্যা বাড়লেও জিপিএ-৫ প্রাপ্তি ও পাশের হার দুটোই কমেছে।

এইচএসসির ফল: পাশের হারে কুমিল্লা বোর্ডে দ্বিতীয় ফেনী

এইচএসসির ফল: পাশের হারে কুমিল্লা বোর্ডে দ্বিতীয় ফেনী

এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ছয় জেলার মধ্যে পাশেরর হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফেনী। জেলায় এবার পাশের হার ৫২ দশমিক ১৬ শতাংশ। পরীক্ষায় অংশ নেয়া ৯ হাজার ৪৭১ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৯৪০ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৪১ জন।

এইচএসসির ফল: অকৃতকার্য প্রায় ৬ লাখ শিক্ষার্থী, ২৯৩ প্রতিষ্ঠানে শূন্য পাশ

এইচএসসির ফল: অকৃতকার্য প্রায় ৬ লাখ শিক্ষার্থী, ২৯৩ প্রতিষ্ঠানে শূন্য পাশ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ৫ লাখ ৯৩ হাজার ১১৩ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এছাড়া ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেননি। এদিকে শতভাগ পাশ করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১৩৯টি।

এইচএসসির ফল প্রকাশ আজ

এইচএসসির ফল প্রকাশ আজ

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ (শনিবার, ৩১ অক্টোবর) প্রকাশিত হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে এ পরীক্ষায় অংশ নেয়া দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান হবে। বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়া যাবে না— বার কাউন্সিলের সিদ্ধান্ত

৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়া যাবে না— বার কাউন্সিলের সিদ্ধান্ত

আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করেছে বাংলাদেশ বার কাউন্সিল। তবে বর্তমানে এলএলবি অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত এসব কর্মসূচি পালন করা হবে।

আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব: রাষ্ট্রপতি

আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব। তিনি বলেন, ‘তোমরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তোমাদের মধ্যেই আমরা দেখতে পাই নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন।’ আজ (সোমবার, ২৬ অক্টোবর) সকালে বঙ্গভবন পরিদর্শনে আসা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ কথা বলেন।

নারায়ণগঞ্জে কুবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

নারায়ণগঞ্জে কুবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইগড় এলাকায় একটি বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলাম (২৫)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী নাজমুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি একই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী।

ব্যয়বৃদ্ধি ও সংকটে উত্তাল ইউরোপ; ফ্রান্স-ইতালিসহ বহু দেশে সহিংস বিক্ষোভ

ব্যয়বৃদ্ধি ও সংকটে উত্তাল ইউরোপ; ফ্রান্স-ইতালিসহ বহু দেশে সহিংস বিক্ষোভ

নিরাপত্তা বাহিনীর ৭০ হাজার সদস্যের প্রতিরক্ষা বলয় ছিন্নভিন্ন করে ফ্রান্সে গণবিক্ষোভে লাখ লাখ মানুষের ঢল। শনিবার এক দিনেই আটক হাজারেরও বেশি। জীবন যাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে উত্তাল ইতালিও; রোমসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ। স্পেনের বার্সেলোনায় দোকানে লুটপাট-অগ্নিসংযোগ। আবাসন সংকটের ক্ষোভে জ্বলছে পর্তুগালের লিসবনও। বেলজিয়ামে সরকারবিরোধী আন্দোলনে জেরে ফের সহিংসতা। আলবেনিয়ায় কৃষি মন্ত্রণালয় ভবনে গেটে আগুন, শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ব্যবহারের অনুমতি পেল দাঙ্গা পুলিশ।

গাজীপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে নিপীড়নের ঘটনায় আইনী সমাধানের তাগিদ অ্যাটর্নি জেনারেলের

গাজীপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে নিপীড়নের ঘটনায় আইনী সমাধানের তাগিদ অ্যাটর্নি জেনারেলের

গাজীপুরে একটি মাদ্রাসার শিক্ষার্থীকে নিপীড়নের ঘটনায় সৃষ্ট উত্তেজনা আইনীভাবে সমাধানের তাগিদ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আজ (রোববার, ২৫ অক্টোবর) সুপ্রিমকোর্টে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে কথা বলেন তিনি।