
রামুতে এসআরবির অভিযানে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার এক নারী
কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ সময় খালেদা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার দুই ছেলেসহ একাধিক সহযোগী পলাতক রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪৬ টি মামলা দায়ের করা হয়। আজ (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যশোরে জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার এক
যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল (মঙ্গলবার, ২৭ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সোনাকুড় গ্রামের দোয়ালী পাড়ায় এ ঘটনা ঘটে।

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে ২৪ ঘণ্টায় ৫৮১ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। আজ (বুধবার, ২৮ অক্টোবর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জে ৬৯ লাখ টাকার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী আলফা এক্সপ্রেসের একটি স্লিপার বাসের সিটের ভেতর থেকে ২৩ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬৯ লাখ টাকা। এ ঘটনায় বাসের সুপারভাইজার ও হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাফের প্রাথমিক দল নিয়ে বিতর্ক, গোলরক্ষকদের পাশে সাবেক অধিনায়ক
বাংলাদেশে প্রতিভাবান গোলরক্ষক থাকলেও পরিণত বয়সে ভালো গোলরক্ষক পাওয়া কঠিন বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য। বয়সভিত্তিক এবং জাতীয় দলের সাবেক এই কোচ মনে করেন, ঘরোয়া ফুটবলে পারফর্মারদের সুযোগ না দেয়া কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবে অনেক গোলরক্ষকই নিজেদের প্রমাণ করতে পারছেন না বড় মঞ্চে।

গুয়াহাটিতে আবাসিক হোটেলে গোলাগুলি, নিহত ৫
মালিক-ইজারাদার বিবাদের জেরে ভারতের আসামের গুয়াহাটির একটি আবাসিক হোটেলে গোলাগুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও একজন।

ব্রিটিশ বিমানঘাঁটি কাণ্ড: ইরানি গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে মামলা
যুক্তরাজ্যের গ্লসস্টারশায়ারে মার্কিন সামরিক বাহিনী পরিচালিত আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটি–সংক্রান্ত ঘটনায় দুই ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে অভিযোগ আনা হয়েছে। তাদের একজনের বিরুদ্ধে ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তা করার অভিযোগ রয়েছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪৩টি মামলা দায়ের করা হয়েছে।

কক্সবাজারে ডাকাতি; গ্রেপ্তার সন্দেহভাজন
কক্সবাজারের বহুল আলোচিত ঈদগড়-ঈদগাঁও সড়কের হিমছড়ি ঢালায় ডাকাতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে মো. ইমাম হোসাইন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)।

ফ্রান্সে গণবিক্ষোভ: বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার প্রায় ১ হাজার
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের বেহাল দশার প্রতিবাদে শনিবার দেশজুড়ে নতুন করে লাখো মানুষ বিক্ষোভ করেছেন। দিনের শুরুতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চললেও সন্ধ্যার পর রাজধানী প্যারিসসহ একাধিক শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ বাধে। সহিংসতা ও বিশৃঙ্খলার অভিযোগে দেশজুড়ে প্রায় এক হাজার মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪১টি মামলা দায়ের করা হয়েছে।